আপনি Google Earth ব্যবহার করে সারা বিশ্বের আকর্ষণীয় জায়গাগুলি অন্যদের সাথে শেয়ার করতে পারবেন।
কম্পিউটার
একটি লিঙ্ক পাঠান
আপনি যে Google Earth ভিউ দেখছেন তার সরাসরি লিঙ্ক লোকজনকে পাঠাতে পারবেন।
- Google Earth-এ যান।
- URL কপি করুন।
- মেসেজে ও সোশ্যাল মিডিয়ায় আপনার লোকেশন শেয়ার করতে URL ব্যবহার করুন।
Android
একটি লিঙ্ক পাঠান
আপনি যে Google Earth ভিউ দেখছেন তার সরাসরি লিঙ্ক লোকজনকে পাঠাতে পারবেন।
- আপনার Android ফোন বা ট্যাবলেটে,
Google Earth অ্যাপ খুলুন। - স্ক্রিনের নিচে নীল রঙের "Earth এক্সপ্লোর করুন" বোতামে ট্যাপ করুন।
- আপনি যা পাঠাতে চাইছেন সেটি দেখতে না পাওয়া পর্যন্ত দৃশ্য পরিবর্তন করতে থাকুন।
- স্ক্রিনের সবচেয়ে উপরে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি শেয়ার করুন বিকল্পে ট্যাপ করুন।
- ভিউয়ের স্ক্রিনশট শেয়ার করতে, স্ক্রিনশট শেয়ার করুন বিকল্পে ট্যাপ করে শেয়ার করুন বিকল্পে ট্যাপ করুন।
- লিঙ্ক বা QR কোড শেয়ার করতে, বর্তমান ভিউয়ের লিঙ্ক শেয়ার করুন বিকল্পে ট্যাপ করে শেয়ার করুন বিকল্পে ট্যাপ করুন।
- একটি অ্যাপ বেছে নিন।
iOS
একটি লিঙ্ক পাঠান
আপনি যে Google Earth ভিউ দেখছেন তার সরাসরি লিঙ্ক লোকজনকে পাঠাতে পারবেন।
- আপনার iPhone বা iPad-এ,
Google Earth অ্যাপ খুলুন। - আপনি যা পাঠাতে চাইছেন সেটি দেখতে না পাওয়া পর্যন্ত দৃশ্য পরিবর্তন করতে থাকুন।
- স্ক্রিনের সবচেয়ে উপরে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
- ড্রপ-ডাউন মেনু থেকে শেয়ার করুন বিকল্পে ট্যাপ করুন।
- অ্যাপে আপনার বর্তমান লোকেশন থেকে বর্তমান ভিউ বা স্ক্রিনশটের লিঙ্ক শেয়ার করতে বেছে নিন।
- একটি অ্যাপ বেছে নিন।