জায়গা সার্চ করুন

আপনি Google Earth ব্যবহার করে শহর, ল্যান্ডমার্ক ও পার্কের মতো জায়গা খুঁজতে পারবেন।

আপনি কী সার্চ করতে পারবেন

আপনি এইসব উপায়ে লোকেশন খুঁজে পেতে পারেন:

  • শহর ও রাজ্য: Mountain View, CA
  • শহর ও দেশ: Port-au-Prince, Haiti
  • রাস্তার নাম: Newbury Street, Boston
  • সম্পূর্ণ ঠিকানা: 221B Baker St, London, NW1 6XE
  • পিন বা পোস্টাল কোড: 02129
  • দ্রাঘিমাংশ ও অক্ষাংশ: 18°28'59"N 69°56'21"W অথবা 18.4830556, -69.9391667
  • সাধারণ জায়গা: Museums in Costa Ricaটি

কম্পিউটার

একটি জায়গা খুঁজুন

  1. আপনার কম্পিউটারে Google Earth খুলুন।
  2. উপরে বাঁদিকে, 'সার্চ করুন ' বিকল্পে ক্লিক করুন।
  3. কোনও লোকেশন টাইপ করে Enter প্রেস করুন অথবা তালিকা থেকে সেটি বেছে নিন।

র‍্যান্ডমভাবে জায়গা এক্সপ্লোর করুন

নতুন, র‍্যান্ডম লোকেশনে যেতে, সার্চ বারে ক্লিক করে আমি ভাগ্যবান বিকল্প বেছে নিন। সেই লোকেশনের সম্পর্কে তথ্য ও ফটো দেখতে, ডানদিকে নলেজ কার্ড বিকল্পে ক্লিক করুন।

আপনার সার্চ ইতিহাস মুছে ফেলা

  1. আপনার কম্পিউটারে Google Earth খুলুন।
  2. স্ক্রিনের একদম উপরে ডানদিকে, আইকনে ক্লিক করুন।
  3. "সাধারণ" বিভাগ খুঁজে পেতে, নিচের দিকে স্ক্রল করুন।
  4. সার্চ ইতিহাস মুছুন বিকল্পে ক্লিক করুন।

Android

একটি জায়গা খুঁজুন

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Earth অ্যাপ আইকন Google Earth অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে, সার্চ করুন বিকল্পে ট্যাপ করুন।
  3. লোকেশন লিখুন।
  4. লোকেশন সম্পর্কে আরও জানতে, 'নলেজ কার্ড' বিকল্পে ট্যাপ করুন।

র‍্যান্ডমভাবে জায়গা এক্সপ্লোর করুন

নতুন, র‍্যান্ডম লোকেশনে যেতে, সার্চ সাজেশন প্যানেলে, আমি ভাগ্যবান অনুভব করছি বিকল্পে ট্যাপ করুন।

  • সেই লোকেশন সম্পর্কে তথ্য ও ফটো পেতে, নলেজ কার্ড-এ ট্যাপ করুন।
  • সম্পর্কিত জায়গা এবং অন্যান্য আকর্ষণীয় স্থান খুঁজতে, নলেজ কার্ডের মাধ্যমে সোয়াইপ করুন।

আপনার সার্চ ইতিহাস মুছে ফেলা

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Earth অ্যাপ আইকন Google Earth অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের উপরে ডানদিকে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবি    সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. স্ক্রল করে সাধারণ বিকল্পে যান এবং সার্চ ইতিহাস মুছুন বিকল্পে ট্যাপ করুন।

iOS

একটি জায়গা খুঁজুন

  1. আপনার iPhone বা iPad-এ, Google Earth অ্যাপ আইকন Google Earth অ্যাপ খুলুন।