আপনি Google Earth ব্যবহার করে সারা পৃথিবী ঘুরে দেখতে, বিভিন্ন ভূখণ্ডে নেভিগেট করতে এবং আপনার ভিউ অ্যাঙ্গেল কাস্টমাইজ করতে পারবেন। এই পৃষ্ঠায় প্রাথমিক নেভিগেশন কন্ট্রোল ও ভিউপোর্ট সেটিংস সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আপনার বেসম্যাপের ধরন (স্যাটেলাইট বা ম্যাপ মোড) অ্যাডজাস্ট করতে, বিবরণের লেভেল (সীমানা, লেবেল, রাস্তা) পরিবর্তন করতে অথবা অতিরিক্ত লেয়ার (যেমন গ্রিডলাইন বা অ্যানিমেট করা মেঘ) চালু করতে, বেসম্যাপ সেটিংস অ্যাডজাস্ট করুন দেখুন।
কম্পিউটার
Google Earth-এ নেভিগেট করা
- আপনার কম্পিউটারে,
Google Earth খুলুন।
- গ্লোব দেখতে 'পৃথিবী এক্সপ্লোর করুন' বিকল্পে ক্লিক করুন।
- একটি অ্যাকশন বেছে নিন:
- নির্দিষ্ট কোনও জায়গা খুঁজতে, সার্চ করুন বিকল্পে ক্লিক করুন।
- চারপাশে সরান: আপনার মাউস দিয়ে টেনে আনুন।
- জুম-ইন ও জুম-আউট করা: একদম নিচে ডানদিকে, +/- ব্যবহার করুন অথবা মাউস ডানদিকে টেনে আনুন।
- আপনার লোকেশনের আশেপাশে এক্সপ্লোর করুন: Ctrl প্রেস করে স্ক্রিন টেনে আনুন।
কীবোর্ড শর্টকাট সম্পর্কে আরও জানতে, হোম স্ক্রিনে যান, তারপর সহায়তা কীবোর্ড শর্টকাট বিকল্পে যান।
ভিউ পরিবর্তন করা
- উপর-নিচ ভিউ এবং অরবিটিং 3D ভিউয়ের মধ্যে পরিবর্তন করুন: স্ক্রিনের একদম নিচে ডানদিকে,
3D বিকল্পে ক্লিক করুন। আপনি আগে থেকেই 3D ভিউতে থাকলে, পরিবর্তে 2D ভিউ দেখতে পাবেন।
- আপনার গ্লোবকে প্রকৃত উত্তর দিকে মুখ করে রিসেট করুন: স্ক্রিনের নিচে ডানদিকে, 'কম্পাস' আইকনে ক্লিক করুন।
- আপনার বর্তমান লোকেশনে ফ্লাই করুন: একদম নিচে ডানদিকে, আমার লোকেশন বিকল্পে ক্লিক করুন।
ধীরে লোড হওয়া জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান করা
কখনও কখনও, Google Earth-এ জায়গা দেখাতে সময় লাগে। আপনার ডিভাইসে Earth-এর ছবি আরও দ্রুত দেখতে, আপনাকে ছবির কোয়ালিটি সেটিংস পরিবর্তন করতে হতে পারে।
- আপনার কম্পিউটারে,
Google Earth খুলুন।
- স্ক্রিনের উপরে ডানদিকের কোণে, সেটিংস আইকনে ক্লিক করুন।
- "রেন্ডারিং কোয়ালিটি" বিকল্পের অধীনে, সাইজ বেছে নিন।
- হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।
Android
Google Earth-এ নেভিগেট করা
- আপনার Android ফোন বা ট্যাবলেটে,
Google Earth অ্যাপ খুলুন।
- গ্লোব দেখতে Earth এক্সপ্লোর করুন বিকল্পে ক্লিক করুন।
- একটি অ্যাকশন বেছে নিন:
- নির্দিষ্ট কোনও জায়গা খুঁজতে: সার্চ করুন বিকল্পে ট্যাপ করুন।
- এদিক-ওদিক সরান: স্ক্রিন টাচ করে টেনে আনতে একটি আঙুল ব্যবহার করুন।
- জুম-ইন ও জুম-আউট করা: জুম-ইন করতে পিঞ্চ করে খুলুন, জুম-আউট করতে পিঞ্চ করে বন্ধ করুন। একটি আঙুল দিয়ে জুম করতে, ডবল ট্যাপ করে ধরে থাকুন, তারপর আপনার আঙুল উপরে বা নিচে স্লাইড করুন।
- আপনার বর্তমান লোকেশনে ফ্লাই করুন: একদম নিচে ডানদিকে, আমার লোকেশন বিকল্পে ট্যাপ করুন।
ভিউ পরিবর্তন করা
- উপর থেকে নিচের ভিউ এবং অরবিটিং 3D ভিউয়ের মধ্যে পরিবর্তন করা: ম্যাপে জুম-ইন করুন। স্ক্রিনের নিচে ডানদিকে
3D বিকল্পে ট্যাপ করুন। আপনি আগে থেকেই 3D ভিউতে থাকলে, এই আইকনে 2D লেখা থাকবে।
- উত্তর দিকে মুখ করুন: স্ক্রিনের নিচে, কম্পাসে ট্যাপ করুন।
- ম্যাপ টিল্ট করুন: ২টি আঙুল দিয়ে ম্যাপ টাচ করে ধরে থাকুন, তারপর স্ক্রিনে আঙুল দুটি উপরে ও নিচে সরান।
- ম্যাপ ঘোরান: ২টি আঙুল দিয়ে ম্যাপ টাচ করে ধরে থাকুন, তারপর স্ক্রিনে একে অপরের চারপাশে আঙুল ঘোরান।
ধীরে লোড হওয়া জায়গা সংক্রান্ত সমস্যার সমাধান করা
কখনও কখনও, Google Earth-এ জায়গা দেখাতে সময় লাগে। আপনার ডিভাইসে Earth-এর ছবি আরও দ্রুত দেখতে, আপনাকে ছবির কোয়ালিটি সেটিংস পরিবর্তন করতে হতে পারে।
- আপনার Android ফোন বা ট্যাবলেটে,
Google Earth অ্যাপ খুলুন।
- স্ক্রিনের উপরে ডানদিকে অবতার আইকনে আপনার Google অ্যাকাউন্ট প্রোফাইল বা অবতারে ট্যাপ করুন, তারপর সেটিংস রেন্ডারিং কোয়ালিটি বিকল্প বেছে নিন।
- একটি সেটিং বেছে নিন:
- লোডিং স্পিড বাড়াতে, কম কোয়ালিটি বেছে নিন।
- স্পষ্টতা উন্নত করতে, আরও ভাল কোয়ালিটি বেছে নিন।
iOS
Google Earth-এ নেভিগেট করা
- আপনার iPhone বা iPad-এ,