বিভিন্ন জায়গা সম্পর্কে জানুন

Google Earth-এর সাহায্যে, আপনি ম্যাপে যেসব জায়গা এক্সপ্লোর করছেন, সেইসব জায়গা সম্পর্কে ছবি ও তথ্য খুঁজে পেতে পারেন।

কোনও লোকেশন সার্চ করুন বা ম্যাপে কোনও জায়গায় ক্লিক করুন। ডানদিকে, লোকেশন সম্পর্কে আরও তথ্য সহ একটি বক্স আছে।

  • আরও জানতে, বক্সে ক্লিক করুন।
  • ফটো খুঁজতে, বক্সে ক্লিক করুন। স্ক্রিনের সবচেয়ে উপরে, ফটোতে ক্লিক করুন।
  • কোনও প্রোজেক্টে জায়গাটি সেভ করতে, প্রোজেক্টে সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

ম্যাপে অন্যদের তোলা ফটো দেখুন

  1. Google Earth খুলুন।
  2. একেবারে নিচে বাঁদিকের কোণে, বেসম্যাপ সেটিংস আইকনে ক্লিক করুন।
  3. আরও ভিজ্যুয়াল বিকল্পের মধ্যে, ফটো টগল করে চালু করুন।
  4. ম্যাপে দেখানো ফটোগুলির মধ্যে কোনও একটিতে ক্লিক করুন।
  5. আরও ফটো খুঁজতে, বাঁদিক বা ডানদিকের তীরচিহ্নে ক্লিক করুন।

    ঐচ্ছিক: অন্য কারও তোলা ফটো খুঁজতে, নিচে বাঁদিকে তার নামের উপর ক্লিক করুন।

  6. বেরিয়ে আসতে, উপরে বাঁদিকে, ফিরে যান বিকল্পে ক্লিক করুন।

Google Earth-এ আপনার ফটো যোগ করুন

আপনি Google Earth-এ নিজের ফটো জমা দিতে পারেন, তবে তার জন্য আপনাকে প্রথমে Google Maps-এ ফটো পোস্ট করতে হবে। Google Maps-এ কীভাবে ফটো যোগ করবেন তা জানুন।