Google Earth-এ ডেটা লেয়ার সম্পর্কে জানুন

Google Earth-এর ক্যাটালগের প্রতিটি ডেটা লেয়ারে গুরুত্বপূর্ণ তথ্য থাকে যা আপনাকে এর কন্টেন্ট, উৎস এবং এটি কীভাবে ব্যবহার করা যেতে পারে তা বুঝতে সাহায্য করে।

অ্যাক্সেস লেয়ারের বিবরণ

আপনি ডেটা ক্যাটালগ ভিউ থেকে লেয়ারের মেটাডেটা দেখতে পারবেন।

লেয়ার মেটাডেটা বোঝা

লেয়ারের বিস্তারিত ভিউ ডেটাসেট সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য প্রদান করে। নিম্নলিখিত বিভাগগুলি খুঁজুন:

  • শীর্ষক: ডেটা লেয়ারের নাম।
  • সম্পর্কে: ডেটা লেয়ার ও তার উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত তথ্য।
  • ডেটা সোর্স: ডেটার সোর্স। এতে অতিরিক্ত রিসোর্সের লিঙ্ক থাকতে পারে।
  • ডেটা কভারেজ: বিশ্বের যে অঞ্চলগুলি ডেটাতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
  • শেষবার আপডেট করা হয়েছে: ডেটা শেষবার আপডেট করার তারিখ।
  • থাম্বনেল ছবি: ডেটা লেয়ারকে উপস্থাপন করে এমন একটি স্ট্যাটিক ছবি।
  • ব্যবহারের শর্তাবলী: ডেটা কীভাবে ব্যবহার করা যেতে পারে সেই সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য।
  • প্ল্যান: থাম্বনেলে একটি লেবেল যা নির্দেশ করে যে ডেটা লেয়ার অ্যাক্সেস করার জন্য Professional বা Professional Advanced প্ল্যান প্রয়োজন কিনা।
  • (প্রযোজ্য হলে) এক্সপেরিমেন্টাল ব্যাজিং: এক্সপেরিমেন্টাল (প্রি-GA) ডেটা লেয়ার থাম্বনেল ছবির উপরে সবুজ ব্যানারের মাধ্যমে হাইলাইট করা হবে।

ডেটা ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ

Google Earth ডেটা ক্যাটালগে উপলভ্য সব ডেটা লেয়ার নির্দিষ্ট ব্যবহার সংক্রান্ত নীতি ও বিধিনিষেধের অধীন।

  • এক্সপোর্ট সংক্রান্ত বিধিনিষেধ: আপনি Google Earth-এর ডেটা লেয়ার থেকে সরাসরি ডেটা এক্সপোর্ট, ডাউনলোড বা কপি করতে পারবেন না। এই নীতি মালিকানাধীন ডেটা এবং মেধা সম্পত্তিকে সুরক্ষিত রাখে। স্ক্রিনের সবচেয়ে উপরে থাকা শেয়ার করুন বোতাম ব্যবহার করে অন্যদের সাথে প্রোজেক্ট শেয়ার করা যেতে পারে।

  • গোপনীয়তা-সংবেদনশীল ডেটা: গোপনীয়তা রক্ষা করার জন্য কিছু ডেটা লেয়ারে বিধিনিষেধ থাকতে পারে। যেমন, কোনও সীমানার মধ্যে খুব কম ডেটা পয়েন্ট থাকলে, ডেটা নাও দেখানো হতে পারে।

  • ভূ-রাজনৈতিক বিবেচনা: Earth-এর মধ্যে দেখানো ডেটার উপলভ্যতা এবং সীমানা Google-এর ভূ-রাজনৈতিক নীতি অনুযায়ী নির্ধারিত হয়।

সময়ের সাথে সাথে ডেটা লেয়ার কীভাবে পরিবর্তিত হয় তা বুঝুন

Google Earth-এ ডেটা লেয়ার ডাইনামিক এবং এটি আপডেট করা, সাময়িকভাবে সরিয়ে দেওয়া বা শেষ পর্যন্ত বন্ধ করে দেওয়া হতে পারে। এই পরিবর্তনগুলি বুঝতে পারলে আপনি সঠিক প্রোজেক্ট বজায় রাখতে পারবেন এবং ডেটার উপলভ্যতা সম্পর্কে আগে থেকে জানতে পারবেন।

অটোমেটিক আপডেট হওয়া লেয়ার

কোনও ডেটা লেয়ার আপডেট করা হলে (যেমন, নতুন ডেটা যোগ বা রিফ্রেশ করা হলে), আপনার প্রজেক্টে সেই লেয়ার অন্তর্ভুক্ত থাকলে, সেটি অটোমেটিক লেটেস্ট ভার্সনে আপডেট হয়ে যাবে।

  • আপডেটের জন্য বিজ্ঞপ্তি: নিয়মিত আপডেট করা হয় এমন লেয়ারের (যেমন, মাসিক বা বার্ষিক) ক্ষেত্রে, আপডেট হয়েছে তা বোঝাতে বাঁদিকের প্যানেলে লেয়ারের টাইটেলে একটি ব্যাজ দেখানো হতে পারে। কয়েকবার দেখার পরে বা লেয়ার বেছে নেওয়ার পরে এই ভিজ্যুয়াল ইঙ্গিত আর দেখা যাবে না।
  • চেঞ্জলগ দেখুন: কিছু ডেটা লেয়ারের জন্য, আপনি একটি চেঞ্জলগ দেখতে পেতে পারেন যা প্রতিটি আপডেটের সাথে করা নির্দিষ্ট পরিবর্তনের বিবরণ দেয়। ডেটা ক্যাটালগে লেয়ারের বিস্তারিত ভিউ থেকে এটি অ্যাক্সেস করুন।

ডেটা লেয়ারের শ্রেণীবিভাগ

ডেটা লেয়ার দুই ধরনের হয়। এইসব শ্রেণীবিভাগ কভারেজ ও আঞ্চলিক উপলভ্যতা সম্পর্কে জানাতে পারে:

  • এগ্রিগেট না করা লেয়ার: রাজনৈতিক সীমানার উপর নির্ভর করে না এবং আঞ্চলিক পরিচয় সংক্রান্ত মেটাডেটা (যেমন, রাস্টার বা উচ্চতা) নেই এমন ফিচার।
  • এগ্রিগেট করা লেয়ার: কোনও ডাইমেনশন অনুযায়ী এগ্রিগেট করা ডেটা (যেমন, "পোস্টাল কোড অনুযায়ী জনসংখ্যা")।

গুরুত্বপূর্ণ নোট

  • সব ভৌগোলিক অঞ্চলের জন্য সব ডেটা লেয়ার উপলভ্য নয়।
  • ডেটা লেয়ারে বিভিন্ন লেভেলের গ্রানুলারিটি, অ্যাগ্রিগেশন বা অ্যানোনিমাইজেশন থাকতে পারে।