Google Earth থেকে আরও বেশি সুবিধা পাওয়া

Google Earth ব্যবহার করার সময় আপনার কোনও প্রশ্ন থাকলে বা অভিজ্ঞতা কাস্টমাইজ করতে চাইলে, এইসব সেটিংস ও সিস্টেম সংক্রান্ত সাজেশন চেক করুন।

কম্পিউটার

Google Earth-এর জন্য সিস্টেম সংক্রান্ত প্রয়োজনীয়তা

  • Google Chrome 68, Firefox 63, Edge 79 বা Safari 11.
  • হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন চালু করেছেন কিনা তা নিশ্চিত করুন।

Google Chrome-এ হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন চালু করতে:

  1. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, আরও    সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  2. এছাড়াও, আপনি অ্যাড্রেস বারে "chrome://settings/" লিখতে পারেন।
  3. পৃষ্ঠার একদম নিচে, 'উন্নত' বিকল্পে ক্লিক করুন।
  4. "সিস্টেম" বিকল্পের অধীনে,'উপলভ্য হলে হার্ডওয়্যার অ্যাক্সিলারেশন ব্যবহার করুন' বিকল্প চালু করুন।
  5. আপনার Chrome ব্রাউজার ও Google Earth আবার চালু করুন।

সেটিংস কাস্টমাইজ করুন

আপনার অভিজ্ঞতা কাস্টমাইজ করতে বা অ্যানিমেশনের স্পিড অ্যাডজাস্ট করতে, Google Earth-এ আপনি একাধিক সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।

আপনার সেটিংস অ্যাডজাস্ট করার জন্য:

  1. স্ক্রিনের উপরে ডানদিকের কোণে, সেটিংস আইকনে ক্লিক করুন।
  2. সেটিংস প্যানেলে, নিম্নলিখিত যেকোনও বিভাগ কাস্টমাইজ করুন:
    • অ্যাপ্লিকেশন থিম: অ্যাপ্লিকেশনের ভিজ্যুয়াল থিম পরিবর্তন করতে ডার্ক থিম বা লাইট থিম-এর মধ্যে থেকে বেছে নিন।
    • অ্যানিমেশন: সার্চ ফলাফল বা স্থান চিহ্নে ফ্লাই করার সময় ট্রানজিশনের গতি অ্যাডজাস্ট করতে ফ্লাইট অ্যানিমেশনের গতি স্লাইডারটি টানুন।
  3. আপনার করা পরিবর্তন সেভ করতে, হয়ে গেছে বিকল্পে ক্লিক করুন।

Android

Google Earth-এর জন্য সিস্টেম সংক্রান্ত প্রয়োজনীয়তা

Android OS ভার্সন 7.0 এবং তার পরবর্তী যেকোনও ভার্সন।

Earth অ্যাপ সংক্রান্ত সমস্যার সমাধান করা

  1. Earth অ্যাপ আপ-টু-ডেট আছে কিনা তা দেখে নিন।
  2. আপনার Android ফোন বা ট্যাবলেট থেকে সেটিংস খুলুন।
  3. অ্যাপ ও বিজ্ঞপ্তি    সব অ্যাপ দেখুন    Earth বিকল্পে ট্যাপ করুন।
  4. জোর করে বন্ধ করুন বিকল্পে ট্যাপ করুন।
  5. স্টোরেজ    ডেটা মুছুন    ঠিক আছে    ক্যাশে মুছুন    ঠিক আছে    ফিরে যান বিকল্পে ট্যাপ করুন।
  6. অনুমতি বিকল্পে ট্যাপ করুন।
  7. "লোকেশন" চালু করুন।
  8. Google Earth অ্যাপ আইকন Google Earth খুলুন।

সেটিংস কাস্টমাইজ করুন

আপনার থিম বা ফ্লাইট অ্যানিমেশনের স্পিড পরিবর্তন করতে, Google Earth অ্যাপে আপনি একাধিক সেটিংস কাস্টমাইজ করতে পারবেন।

আপনার সেটিংস অ্যাডজাস্ট করার জন্য:

  1. সার্চ বারে, আপনার প্রোফাইল বা অবতার ট্যাপ করুন এবং তারপর সেটিংস বেছে নিন।
  2. কাস্টমাইজ করতে নিচে উল্লেখ করা যেকোনও একটি সেটিংস বেছে নিন:
    • অ্যাপ্লিকেশন থিম: ডার্ক বা লাইট ভিজ্যুয়াল থিমের মধ্যে থেকে বেছে নিতে ট্যাপ করুন।
    • ফ্লাইট অ্যানিমেশনের গতি: সার্চ ফলাফল বা স্থান চিহ্নে ক্যামেরা কত দ্রুত যাবে তা পরিবর্তন করতে স্লাইডার ট্যাপ করে টেনে আনুন।

iOS

Google Earth-এর জন্য সিস্টেম সংক্রান্ত প্রয়োজনীয়তা

iOS ভার্সন 17.0 বা তার পরবর্তী যেকোনও ভার্সন।