শুরু করা
আপনি বিল্ডিং ও সোলার ডিজাইন তৈরি করতে, ম্যাপে সেগুলি দেখতে এবং Google Earth-এ সাইট স্টাডি ব্যবহার করে প্রাথমিক মেট্রিক মূল্যায়ন করতে পারেন।
প্রোজেক্ট ও ডিজাইন স্টাডি
Google Earth হোম স্ক্রিনে আপনার অন্যান্য প্রোজেক্টের সাথে ডিজাইন স্টাডি ম্যানেজ করা যেতে পারে। প্রোজেক্টের মধ্যে থেকে কোলাবরেশন, শেয়ারিং ও অ্যাক্সেস ম্যানেজমেন্ট নিয়ন্ত্রণ করা হয় এবং ডিজাইন আগে থেকে থাকা প্রোজেক্ট সেটিংস থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত হয়। প্রোজেক্ট ম্যানেজ করা সম্পর্কে আরও জানুন।
ম্যাপ প্রোজেক্টের মধ্যে ডিজাইন স্টাডি তৈরি করুন
আপনি ডিজাইন স্টাডি ব্যবহার করে Google Earth-এ বিল্ডিং এবং সোলার ডিজাইন তৈরি করতে পারেন। Google Drive-এ ম্যাপ প্রোজেক্টের মধ্যে ডিজাইন স্টাডি অটোমেটিক সেভ হয়ে যায়।
সাইট স্টাডি তৈরি করতে, নিম্নলিখিতগুলির মধ্যে একটি করুন:
- হোম স্ক্রিন থেকে, + নতুন নতুন ম্যাপ প্রোজেক্ট টুল বিল্ডিং ও সোলার ডিজাইন এক্সপ্লোর করুন বিকল্প বেছে নিন।
- কোনও প্রোজেক্ট খুলে টুল বিল্ডিং ও সোলার ডিজাইন এক্সপ্লোর করুন বিকল্প বেছে নিন।
সাইট বেছে নেওয়া
সাইট স্টাডি তৈরি করার পরে, আপনি একটি ডিজাইনের ধরন বেছে নিতে পারেন, পার্সেল এঁকে বা ট্যাক্স লট বেছে নিয়ে একটি প্রাথমিক সাইট বেছে নিতে পারেন এবং ঐচ্ছিকভাবে আরও পার্সেল যোগ করতে পারেন। সাইটগুলি ০.৫ একরের মতো ছোট এবং ১০ একরের মতো বড় হতে পারে।
- টুল মেনুতে, বিল্ডিং ও সোলার ডিজাইন এক্সপ্লোর করুন বিকল্প বেছে নিন।
- বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করুন অথবা সোলার ব্যবহারের সম্ভাবনা এক্সপ্লোর করুন বিকল্পের মধ্যে থেকে যেকোনও একটি বেছে নিন।
- কোনও লোকেশন সার্চ করুন অথবা ম্যাপে আপনার বেছে নেওয়া লোকেশন ম্যানুয়ালি জুম করুন।
সাইট আঁকা
- ডানদিকের প্যানেলে সাইট আঁকুন বিকল্পে ক্লিক করুন।
- আপনার পার্সেলের আউটলাইন সেট করতে ম্যাপে ক্লিক করুন।
- কোনও পয়েন্ট সরাতে, ডানদিকে আগের অবস্থায় ফেরান আগের অবস্থায় ফেরান বিকল্পে ক্লিক করুন।
- আপনার পার্সেল সম্পূর্ণ করতে, আপনার শেষ পয়েন্টে ডবল-ক্লিক করুন।
ট্যাক্স লট বেছে নিন
- ডানদিকের প্যানেলে ট্যাক্স লট বেছে নিন বিকল্পে ক্লিক করুন।
- ট্যাক্স লট বেছে নিতে ম্যাপে ক্লিক করুন।
- আপনার পার্সেলে অন্য ট্যাক্স লট যোগ করতে, ম্যাপে ক্লিক করুন।
- আপনার পার্সেল সম্পূর্ণ করতে, ডানদিকে সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
আরও পার্সেল যোগ করুন এবং সাইট বেছে নেওয়া শেষ করুন
- ম্যাপে এঁকে বা ট্যাক্স লট বেছে নিয়ে অতিরিক্ত পার্সেল যোগ করুন।
- আপনার কাজ হয়ে গেলে, সাইট বেছে নেওয়ার কাজ শেষ করুন বিকল্পে ক্লিক করুন।
ডিজাইন তৈরি করুন
সাইট বেছে নেওয়ার পরে, ডিজাইন কীভাবে তৈরি করা হবে তা পরিবর্তন করার জন্য আপনি ইনপুট দিতে পারবেন। সাইট স্টাডিতে ইনপুট অটোমেটিক সেভ হয়ে যায় — আপনি যেকোনও সময় ফিরে এসে সেগুলি সম্পূর্ণ করতে পারবেন।
বিল্ডিংয়ের ডিজাইন জেনারেট করুন
বিল্ডিংয়ের ডিজাইন তৈরি করতে, Google Earth একাধিক ইনপুট বিবেচনা করে, যার মধ্যে জোনিং, সবুজ জায়গার প্রয়োজনীয়তা, বিল্ডিংয়ের ধরন এবং স্থায়িত্ব কৌশল অন্তর্ভুক্ত।
- সাইট ধাপে প্রতিটি পার্সেলের জন্য জোনিং সংক্রান্ত সীমাবদ্ধতা লিখুন।
- প্রোগ্রাম ধাপে প্রতিটি ব্যবহারের ধরনের জন্য ফ্লোর এরিয়া রেশিও (FAR) বা টার্গেট এরিয়ার মতো ডেভেলপমেন্ট প্রোগ্রাম সম্পর্কে তথ্য লিখুন।
- প্রোগ্রাম ধাপে সবুজ স্পেসের প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্য লিখুন।
- পার্কিং ধাপে পার্কিংয়ের চাহিদার অনুপাত লিখুন।
বিল্ডিংয়ের ধরন ধাপে বিল্ডিংয়ের ধরন বেছে নিন।
সাসটেনেবিলিটি ধাপে সাসটেনেবিলিটি স্ট্র্যাটেজি বেছে নিন।
ইনপুট লেখা বা অ্যাডজাস্ট করার পরে, আপনার ডিজাইন তৈরি করতে জেনারেট করুন বিকল্পে ক্লিক করুন।
সোলার প্যানেল বসানোর সম্ভাব্যতা এক্সপ্লোর করুন
কোনও নির্দিষ্ট সাইটে সৌরশক্তি ব্যবহার করা সম্ভব কিনা তা নির্ধারণ করতে, Google Earth আর্থিক অনুমান এবং প্রত্যাশিত শক্তি ব্যবহার বিবেচনা করে।
- ফাইন্যান্সিয়াল ধাপে মূল অনুমান লিখুন।
- বিদ্যুতের ব্যবহার ধাপে বিদ্যুতের ব্যবহার লিখুন।
- ইনপুট লেখা বা অ্যাডজাস্ট করার পরে, আপনার ডিজাইন তৈরি করতে জেনারেট করুন বিকল্পে ক্লিক করুন।
ডিজাইন দেখুন
ডিজাইন জেনারেশন শুরু হওয়ার পরে, সংশ্লিষ্ট ম্যাপ প্রোজেক্টের মধ্যে একটি ডিজাইন বিভাগ দেখা যায়। এই বিভাগে ক্লিক করলে, আপনি এমন একটি ভিউতে নেভিগেট করতে পারবেন যেখানে জেনারেট করা কন্টেন্টের সামগ্রিক ফলাফল দেখতে পাবেন। বাঁদিকের প্যানেলে ডিজাইন বিভাগে ৫ থেকে ১০ মিনিটের মধ্যে ডিজাইন দেখা যাবে। প্রতিটি ডিজাইনের জন্য গুরুত্বপূর্ণ তথ্য দেখানো হয়। কোনও ডিজাইনে ক্লিক করলে সেটি ম্যাপে রেন্ডার হবে এবং ভিউপোর্টে ডিজাইনটি দেখানোর জন্য ক্যামেরা পজিশন করবে।
একটি তালিকায় জেনারেট করা সব ডিজাইন এক্সপ্লোর করুন
- যে তারিখে ডিজাইন তৈরি করা হয়েছে সেই তারিখ অনুযায়ী গ্রুপ করা ডিজাইন দেখতে তারিখ অনুযায়ী বিকল্পে ক্লিক করুন।
- বর্তমান প্রোজেক্টে তৈরি করা প্রতিটি ডিজাইন দেখতে সব বিকল্পে ক্লিক করুন।
- ডিজাইন কীভাবে র্যাঙ্ক করা হবে তা পরিবর্তন করতে সাজান বিকল্প পরিবর্তন করুন।
- প্রোজেক্টের মধ্যে শুধু পছন্দ করা ডিজাইনগুলি ফিল্টার করতে স্টার করা বিকল্পে ক্লিক করুন।
ম্যাপে একটি ডিজাইন এক্সপ্লোর করুন
- ম্যাপে দেখানোর জন্য বাঁদিকের প্যানেল থেকে একটি ডিজাইন বেছে নিন।
- বিবরণ দেখুন বিকল্পে ক্লিক করুন।
- ম্যাপে কোনও ডিজাইনে দেখানো প্রতিটি রঙের সংজ্ঞা দেখতে ম্যাপে লেজেন্ড বিকল্পে ক্লিক করুন।
- নিচে বাঁদিকের কোণে বেসম্যাপ সেটিংস আইকনে ক্লিক করে এবং বিবরণ বিকল্পের অধীনে একটি বিকল্প বেছে নিয়ে ম্যাপের স্টাইল পরিবর্তন করুন (অথবা দেখুন > বেসম্যাপ সেটিংস ব্যবহার করুন)।
ডিজাইন ডাউনলোড করুন
আপনি ডাউনলোড আইকন ব্যবহার করে যেকোনও ডিজাইনের জন্য ফাইল ডাউনলোড করতে পারবেন। ফাইলে শুধুমাত্র বেছে নেওয়া ডিজাইন সম্পর্কে তথ্য থাকে।
পরিচিত সমস্যা
- সংশ্লিষ্ট সব ধরনের ব্যবহার যোগ না করে বিল্ডিংয়ের ধরন যোগ করলে কোনও ডিজাইন তৈরি হবে না।
- বিল্ডিং ডিজাইন তৈরি করার সময় চালু করা থাকলে মেট্রিক দেখা যায় না।
- ডিজাইনের ধরন বেছে নেওয়া এবং ইনপুটের ড্রাফ্ট শুরু করার পরে সাইট পরিবর্তন করা যাবে না।
- থাম্বনেল ও ডাউনলোড করা ছবিতে মেশ টিয়ারিং ও অন্যান্য ভিজ্যুয়াল আর্টিফ্যাক্ট থাকবে।
- 2D জ্যামিতি এবং বেসম্যাপের মধ্যে লক্ষণীয় Z-ফাইটিং আছে, বিশেষ করে "ম্যাপ" মোডে।
- তালিকাভুক্ত ডিজাইনের স্কোর একই হলে, ক্রমানুসারে সাজানোর সেটিং পরিবর্তন হতে পারে এবং কখনও কখনও ম্যাপে ওভারল্যাপ হতে পারে।