Google Earth-এ কীভাবে সীমান্ত লেবেল করা হয় তা জানুন
সেভ করা পৃষ্ঠা গুছিয়ে রাখতে 'সংগ্রহ' ব্যবহার করুন
আপনার পছন্দ অনুযায়ী কন্টেন্ট সেভ করুন ও সঠিক বিভাগে রাখুন।
Google Earth-এ সীমান্ত বা সীমানা বিভিন্ন উপায়ে দেখানো হয়। সীমানার স্ট্যাটাসের উপর ভিত্তি করে
লাইন আঁকা হয়।
আন্তর্জাতিক সীমানা
গাঢ় ধূসর লাইন বিতর্কিত নয় এমন আন্তর্জাতিক সীমানা দেখায়, যেমন মার্কিন যুক্তরাষ্ট্র ও কানাডার মধ্যে থাকা লাইন।
সাময়িক সীমানা
ডটযুক্ত লাইন চুক্তি ও প্রভিশনাল সীমানা দেখায়, যা অস্থায়ী।
চুক্তি সংক্রান্ত সীমানা: কোনও চুক্তি বা একই ধরনের এগ্রিমেন্টে সেট করা সীমানা যা আইন দ্বারা চূড়ান্ত করা হয়নি।
ডি ফ্যাক্টো সীমানা: এমন সীমানা যা কোনও চুক্তি বা একই ধরনের এগ্রিমেন্টের মাধ্যমে সেট করা হয়নি,
তবে এর সাথে যুক্ত কোনও পার্টিও এর বিরোধিতা করেনি।
বিতর্কিত সীমানা
ড্যাশযুক্ত ধূসর লাইন দিয়ে বিতর্কিত সীমানা দেখানো হয়। এর অর্থ হল, এর সাথে যুক্ত পার্টিগুলি
সীমানার বিষয়ে একমত নয়।
রাজ্য বা প্রদেশের সীমান্ত
কোনও দেশের মধ্যে রাজ্য ও প্রদেশের সীমান্ত হালকা ধূসর রঙের পাতলা ডটযুক্ত লাইন হিসেবে দেখানো হয়, যেমন, নিউ জার্সি বা অ্যালবার্টার সীমানা।
দেশ ও অঞ্চলের নাম
জার্মানি বা জাপানের মতো দেশের নাম ম্যাপে লেখা থাকে। Google Earth
অটোমেটিক আপনার ব্রাউজার বা ডিভাইসের ভাষায় জায়গার নাম দেখায়।
[[["সহজে বোঝা যায়","easyToUnderstand","thumb-up"],["আমার সমস্যার সমাধান হয়েছে","solvedMyProblem","thumb-up"],["অন্যান্য","otherUp","thumb-up"]],[["এতে আমার প্রয়োজনীয় তথ্য নেই","missingTheInformationINeed","thumb-down"],["খুব জটিল / অনেক ধাপ","tooComplicatedTooManySteps","thumb-down"],["পুরনো","outOfDate","thumb-down"],["অনুবাদ সংক্রান্ত সমস্যা","translationIssue","thumb-down"],["নমুনা / কোড সংক্রান্ত সমস্যা","samplesCodeIssue","thumb-down"],["অন্যান্য","otherDown","thumb-down"]],["2026-11-05 UTC-তে শেষবার আপডেট করা হয়েছে।"],[],[]]