ডেটা লেয়ার বিশ্লেষণ করা

আপনার Google Earth প্রোজেক্টে ডেটা লেয়ার যোগ করার পরে, আপনি যে ডেটা দেখতে চান তা দেখার জন্য ফিল্টার প্রয়োগ করতে পারবেন। আপনি ফিল্টার যোগ বা অ্যাডজাস্ট করার সাথে সাথে সেগুলি আপনার প্রোজেক্টে অটোমেটিক সেভ হয়ে যায়।

ফিল্টার প্রয়োগ করা

লেয়ারে উপলভ্য অ্যাট্রিবিউটের উপর ভিত্তি করে আপনি নিজের প্রোজেক্টের একটি লেয়ার ফিল্টার করতে পারেন।

ফিল্টার ট্যাব খোলা সহ ইন্সপেক্টর প্যানেল

ডানদিকে ইন্সপেক্টর প্যানেল খুলতে ম্যাপের কন্টেন্ট থেকে ডেটা লেয়ার বেছে নিন। ফিল্টার অ্যাডজাস্ট করতে, ইন্সপেক্টরে ফিল্টার ট্যাব বেছে নিন।

কম্পিউটার

  1. আপনার প্রোজেক্টের ম্যাপ কন্টেন্ট থেকে, যে ডেটা লেয়ার অ্যাডজাস্ট করতে চান সেটি বেছে নিন।
  2. ডানদিকে ইন্সপেক্টর প্যানেলে, সেই লেয়ারের জন্য উপলভ্য ফিল্টার দেখতে ফিল্টার ট্যাব বেছে নিন।
  3. ফিল্টার অ্যাডজাস্ট করুন। প্রয়োগ করা ফিল্টারের সাথে ম্যাপ আপডেট হয়।

এছাড়াও, আপনি ম্যাপে একই সাথে একাধিক লেয়ার ফিল্টার করতে পারবেন। অন্য ডেটা লেয়ার ফিল্টার করতে, ১–৩ নম্বর ধাপ আবার করুন।

Android

  1. আপনার প্রোজেক্টের ম্যাপ কন্টেন্ট থেকে, যে ডেটা লেয়ার অ্যাডজাস্ট করতে চান সেটি বেছে নিন।
  2. ডেটা লেয়ারে ট্যাপ করে ফিল্টার ট্যাব বেছে নিন।
  3. ফিল্টার অ্যাডজাস্ট করুন। প্রয়োগ করা ফিল্টারের সাথে ম্যাপ আপডেট হয়।

iOS

ফিল্টার রিসেট করা

ফিল্টার রিসেট করতে, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

কম্পিউটার

  1. আপনার প্রোজেক্টের ম্যাপ কন্টেন্ট প্যানেলে, যে ডেটা লেয়ারে আপনি যে ফিল্টারটি মুছতে চান সেটি অন্তর্ভুক্ত আছে, সেটি বেছে নিন।
  2. ডানদিকে ইন্সপেক্টর প্যানেলে, ফিল্টার ট্যাব বেছে নিন।
  3. ফিল্টার ট্যাবের মধ্যে, আরও বিকল্প দেখুন    ফিল্টার রিসেট করুন বিকল্প বেছে নিন।

নির্দিষ্ট লেয়ারে প্রয়োগ করা সব ফিল্টার রিসেট করতে, ইন্সপেক্টরের নিচে ডানদিকের কোণে ফিল্টার রিসেট করুন বিকল্প বেছে নিন।

Android

  1. আপনার প্রোজেক্টের ম্যাপ কন্টেন্ট প্যানেলে, সেই ডেটা লেয়ার খুঁজুন যেটিতে আপনি যে ফিল্টার মুছতে চান সেটি অন্তর্ভুক্ত আছে।
  2. ডেটা লেয়ারে ট্যাপ করে ফিল্টার ট্যাব বেছে নিন।
  3. ফিল্টার ট্যাবের মধ্যে, আরও বিকল্প দেখুন    ফিল্টার রিসেট করুন বিকল্প বেছে নিন।

কোনও নির্দিষ্ট লেয়ারে প্রয়োগ করা সব ফিল্টার রিসেট করতে, ফিল্টার রিসেট করুন বিকল্প বেছে নিন।

ফিল্টার মুছে দেওয়া

কোনও ফিল্টার মুছে ফেলতে, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

  1. আপনার প্রোজেক্টের ম্যাপ কন্টেন্ট থেকে, যে ডেটা লেয়ারে আপনি যে ফিল্টার মুছতে চান সেটি অন্তর্ভুক্ত আছে, সেটি বেছে নিন।
  2. ফিল্টার ট্যাব বেছে নিন এবং যে ফিল্টারটি মুছতে চান সেটি খুঁজে নিন।
  3. আরও বিকল্প দেখুন    ফিল্টার মুছুন বিকল্প বেছে নিন।