Google Earth-এ অ্যাক্সেসিবিলিটি

কম্পিউটার

স্ক্রিন রিডার ব্যবহার করা

আপনি ChromeVox, VoiceOver, NVDA ও JAWS-এর সাথে Google Earth ব্যবহার করতে পারবেন। Google Earth, Chrome, Firefox, Safari ও Edge-এর সাথে কাজ করে।

কীবোর্ড শর্টকাট খোঁজা

Google Earth গ্লোব এক্সপ্লোর করতে, তীরচিহ্ন ব্যবহার করুন। অন্যান্য শর্টকাটের কার্যকারিতা ফিরে পেতে, "g" টাইপ করুন।

অ্যানিমেশন সেটিংস অ্যাডজাস্ট করুন

ম্যাপে বিভিন্ন লোকেশনের মধ্যে নেভিগেট করার সময় অ্যানিমেশন মসৃণ ট্রানজিশন প্রদান করতে সাহায্য করে। সেটিংস থেকে, আপনি অ্যানিমেশনের স্পিড কন্ট্রোল করতে বা সেগুলি বন্ধ করতে পারবেন।

ডার্ক মোড সেটিংস পরিবর্তন করুন

  1. আপনার কম্পিউটারে, Google Earth খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে ডানদিকে, Earth এক্সপ্লোর করুন বিকল্পে ক্লিক করুন।
  3. উপরের ডানদিকের কোণায় থাকা সেটিংস আইকনে ক্লিক করুন।
  4. ডিসপ্লে সেটিংসে, "অ্যাপ্লিকেশন থিম" বিকল্পের অধীনে, ডার্ক থিম বা লাইট থিম বেছে নিন।

Android

টকব্যাক ব্যবহার করা

  1. আপনার Android ফোন বা ট্যাবলেট থেকে সেটিংস খুলুন।
  2. অ্যাক্সেসিবিলিটি    টকব্যাক বিকল্পে ট্যাপ করুন।
  3. টকব্যাক চালু করুন।

অ্যাক্সেসিবিলিটি মেনু খুঁজে নিন

মেনু থেকে আপনি ভলিউম কন্ট্রোল, ব্রাইটনেস ও আরও অনেক কিছুর মতো একাধিক ফিচার অ্যাডজাস্ট করতে পারবেন।

  1. আপনার Android ফোন বা ট্যাবলেট থেকে সেটিংস খুলুন।
  2. অ্যাক্সেসিবিলিটি    অ্যাক্সেসিবিলিটি মেনু বিকল্পে ট্যাপ করুন।

ফন্টের সাইজ ও স্ক্রিনের সাইজ অ্যাডজাস্ট করা

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, সেটিংস খুলুন।
  2. অ্যাক্সেসিবিলিটি বিকল্পে ট্যাপ করুন।
  3. ডিসপ্লে সাইজ:
    • আপনার ডিভাইসে টেক্সটের সাইজ অ্যাডজাস্ট করা
    • আপনার ডিভাইসের সব কন্টেন্টের সাইজ অ্যাডজাস্ট করুন। এছাড়াও, এটি একবারে কতটা স্ক্রিন দেখা যাবে তা কমিয়ে দেয়।
  4. বড় করে দেখা: আপনার স্ক্রিনের বেছে নেওয়া অংশে জুম ফিচার অ্যাক্টিভেট করুন।

রঙ ও কনট্রাস্ট অ্যাডজাস্ট করা

  1. আপনার Android ফোন বা ট্যাবলেট থেকে সেটিংস খুলুন।
  2. 'অ্যাক্সেসিবিলিটি' বিকল্পে ট্যাপ করুন।
  3. "রঙ ও মোশন" বিকল্পে ট্যাপ করুন
    • রঙ সংশোধন করা: "ডিউটেরানমালি", "প্রোটানমালি" অথবা "ট্রিটানমালি" বিকল্পের মধ্যে থেকে বেছে নিন।
    • কালার ইনভার্সন: হালকা কন্টেন্ট গাঢ় এবং গাঢ় কন্টেন্ট হালকা করতে টগল করুন। এই সেটিং ছবি ও গ্রাফিক্স সহ সবকিছুর ক্ষেত্রে প্রযোজ্য।
  4. অ্যানিমেশন: স্ক্রিনে মুভমেন্ট কমাতে টগল করে চালু করুন।

অ্যানিমেশন সেটিংস অ্যাডজাস্ট করুন

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Earth লোগো Google Earth অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন এবং সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. অ্যানিমেশন বিকল্পের অধীনে, "ফ্লাইট অ্যানিমেশন" চালু করুন, "অ্যানিমেশনের গতি" সেট করুন অথবা "ফ্লাই এন্ড অ্যানিমেশন" বিকল্পটি "অরবিটাল অ্যানিমেশন", "সিনেমাটিক অ্যানিমেশন অথবা "কোনও অ্যানিমেশন নেই" হিসেবে বেছে নিন।

অ্যাক্সেসিবিলিটি কন্ট্রোল সেটিংস পরিবর্তন করা

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Earth লোগো Google Earth অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন এবং সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. "অ্যাক্সেসিবিলিটি" বিকল্পের অধীনে, স্ক্রিনে নেভিগেশন কন্ট্রোল দেখতে "অন-স্ক্রিন নেভিগেশন কন্ট্রোল" বিকল্প সেট করুন। মাউস বা টাচ লোকেশনের পরিবর্তে উইন্ডোর কেন্দ্রে আঁকার জন্য "স্ক্রিনের কেন্দ্রে আঁকার টুল" সেট করুন।

ডার্ক মোড সেটিংস পরিবর্তন করুন

  1. আপনার Android ফোন বা ট্যাবলেটে, Google Earth লোগো Google Earth অ্যাপ খুলুন।
  2. স্ক্রিনের সবচেয়ে উপরে, আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন এবং সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  3. ডিসপ্লে সেটিংস এবং "অ্যাপ্লিকেশন থিম" বিকল্পের অধীনে, ডার্ক বা লাইট বেছে নিন।

iOS

স্ক্রিন রিডার ব্যবহার করা

আপনি Google Earth-এর ব্যবহার, আপনার iPhone বা iPad-এর অ্যাক্সেসিবিলিটি ফিচারগুলি ছাড়াও ভয়েসওভার স্ক্রিন রিডারের সাথেও করতে পারবেন।

ভয়েসওভার ব্যবহার করা

  1. আপনার iPhone বা iPad-এ সেটিংস খুলুন।
  2. অ্যাক্সেসিবিলিটি    VoiceOver বিকল্পে ট্যাপ করুন।
  3. VoiceOver চালু করুন।

টেক্সটের সাইজ অ্যাডজাস্ট করুন

টেক্সট আরও স্পষ্টভাবে দেখতে, Maps-এ লেভেলের সাইজ অ্যাডজাস্ট করতে পারবেন।

  1. আপনার iPhone বা iPad-এ সেটিংস খুলুন।
  2. সাধারণ    অ্যাক্সেসিবিলিটি    ডিসপ্লে ও টেক্সটের সাইজ বিকল্পে ট্যাপ করুন।
  3. বড় টেক্সট বিকল্পে ট্যাপ করুন।
  4. বড় অ্যাক্সেসিবিলিটি সাইজ চালু করুন।
  5. আপনার পছন্দমতো অক্ষরের সাইজ সেট করুন।

অ্যানিমেশন সেটিংস অ্যাডজাস্ট করুন

ম্যাপে বিভিন্ন লোকেশনের মধ্যে নেভিগেট করার সময় অ্যানিমেশন মসৃণ ট্রানজিশন প্রদান করতে সাহায্য করে। আপনার সেটিংস থেকে, আপনি অ্যানিমেশনের স্পিড কন্ট্রোল করতে পারবেন অথবা সেগুলি বন্ধ করতে পারবেন।

ডার্ক মোড সেটিংস পরিবর্তন করুন

  1. আপনার iPhone বা iPad-এ, Google Earth লোগো Google Earth অ্যাপ খুলুন।
  2. আপনার অ্যাকাউন্টের প্রোফাইল ছবিতে ট্যাপ করুন।
  3. সেটিংস বিকল্পে ট্যাপ করুন।
  4. অ্যাপ্লিকেশন থিম বিকল্পের অধীনে, ডার্ক, লাইট অথবা সিস্টেম থিম ব্যবহার করুন বিকল্প বেছে নিন।