SDK প্রয়োজন এমন বিডিং পার্টনারকে ইন্টিগ্রেট করার সময়, নিম্নলিখিত লক্ষণগুলি থেকে বোঝা যায় যে ইন্টিগ্রেশন সঠিকভাবে করা হয়নি:
- আপনি প্রত্যাশা করছেন তার থেকে অনেক কম বিজ্ঞাপন অনুরোধ Ad Manager রিপোর্টে দেখা যাচ্ছে।
- প্রথম বিজ্ঞাপনের অনুরোধের পরে যেকোনও অনুরোধে
a3pপ্যারামিটার নেই।
আপনার সেট-আপ সঠিক কিনা তা নিশ্চিত করতে এই চেকলিস্ট অনুসরণ করুন:
Ad Manager UI-তে:
থার্ড-পার্টি বিডিংয়ের চাহিদা কনফিগার করতে, আপনি নির্দিষ্ট পার্টনারের ইন্টিগ্রেশন গাইড মেনে চলেছেন কিনা তা কনফার্ম করুন।
প্রতিটি ক্রিয়েটিভ ফর্ম্যাটের জন্য আপনার কাছে বিজ্ঞাপন ইউনিট ম্যাপিং আছে কিনা তা কনফার্ম করুন। যেমন, আপনি নেটিভ ও ব্যানার, দুটিই সেট-আপ করলে, নেটিভের জন্য একটি বিজ্ঞাপন ইউনিট ম্যাপিং ও ব্যানারের জন্য আরেকটি বিজ্ঞাপন ইউনিট ম্যাপিং প্রয়োজন।
আপনার অ্যাপ কোডে:
- আপনার
AndroidManifest.xmlফাইল সেই একই অ্যাপ আইডি দিয়ে আপডেট করুন যা আপনার বিজ্ঞাপন ইউনিট ম্যাপিং টার্গেট করে।
আপনার বিজ্ঞাপন ইউনিট আইডি যেন Ad Manager UI-এর সাথে হুবহু মেলে, তা নিশ্চিত করুন।
Google Mobile Ads SDK ইনিশিয়ালাইজ করুন এবং যাচাই করুন যে বিজ্ঞাপন লোড করার আগে অ্যাডাপ্টরের স্ট্যাটাস
READYআছে।আপনি যে বিজ্ঞাপন সোর্সের সাথে ইন্টিগ্রেট করার চেষ্টা করছেন সেটির জন্য অ্যাডাপ্টর ও SDK বাইনারির লেটেস্ট ভার্সন ব্যবহার করুন।
- আপনার