কোনও বিডিং পার্টনারকে ইন্টিগ্রেট করার সময় তার SDK প্রয়োজন হলে, নিম্নলিখিত লক্ষণগুলি থেকে বোঝা যায় যে ইন্টিগ্রেশন সঠিকভাবে হয়নি:
- Ad Manager রিপোর্ট থেকে দেখা যাচ্ছে যে আপনার প্রত্যাশার তুলনায় সেই পার্টনারের কাছে অনেক কম বিজ্ঞাপনের অনুরোধ পাঠানো হয়েছে।
- প্রথম বিজ্ঞাপনের অনুরোধের পরে যেকোনও অনুরোধে
a3pপ্যারামিটার নেই।
আপনার সেট-আপ সঠিক কিনা তা নিশ্চিত করতে এই চেকলিস্ট অনুসরণ করুন:
Ad Manager UI-তে:
থার্ড-পার্টি বিডিং ডিমান্ড কনফিগার করতে আপনি নির্দিষ্ট পার্টনারের ইন্টিগ্রেশন গাইড অনুসরণ করেছেন কিনা তা কনফার্ম করুন।
প্রতিটি ক্রিয়েটিভ ফর্ম্যাটের জন্য আপনার কাছে বিজ্ঞাপন ইউনিট ম্যাপিং আছে কিনা তা কনফার্ম করুন। যেমন, আপনি যদি নেটিভ এবং ব্যানার দুটিই সেট-আপ করেন, তাহলে নেটিভের জন্য একটি বিজ্ঞাপন ইউনিট ম্যাপিং এবং ব্যানারের জন্য আরেকটি প্রয়োজন।
আপনার অ্যাপ কোডে:
- আপনার বিজ্ঞাপন ইউনিট ম্যাপিং যে অ্যাপ আইডিকে টার্গেট করে, সেই একই অ্যাপ আইডি দিয়ে আপনার
AndroidManifest.xmlফাইল আপডেট করুন।
আপনার বিজ্ঞাপন ইউনিটের আইডি Ad Manager UI-তে থাকা আইডির সাথে মিলছে কিনা তা নিশ্চিত করুন, কারণ এগুলি হুবহু মিলতে হবে।
Google Mobile Ads SDK ইনিশিয়ালাইজ করুন এবং বিজ্ঞাপন লোড করার আগে অ্যাডাপ্টারের স্ট্যাটাস
READYকিনা তা যাচাই করুন।আপনি যে বিজ্ঞাপন সোর্সের সাথে ইন্টিগ্রেট করার চেষ্টা করছেন, সেটির জন্য অ্যাডাপ্টার ও SDK বাইনারির লেটেস্ট ভার্সন ব্যবহার করুন।
- আপনার বিজ্ঞাপন ইউনিট ম্যাপিং যে অ্যাপ আইডিকে টার্গেট করে, সেই একই অ্যাপ আইডি দিয়ে আপনার