ব্যক্তি

কোনও ব্যক্তির সম্পর্কে তথ্য সংজ্ঞায়িত করতে Person এন্টিটি ব্যবহার করুন। সেই ব্যক্তি কোনও প্রার্থী, নির্বাচনী কর্মকর্তা বা রিপোর্টিং ইউনিটের কর্তৃপক্ষ হতে পারেন। ElectionReport এলিমেন্টে PersonCollection অন্তর্ভুক্ত থাকে, যার মধ্যে এই ফিডে Person অবজেক্টের সম্পূর্ণ সেট থাকে। এই Person অবজেক্টের রেফারেন্স Candidate এবং GpUnit-এ আছে। PersonCollection-এ ঐচ্ছিকভাবে ContactInformation অন্তর্ভুক্ত থাকে যাতে যোগাযোগের তথ্য যোগ করা যায়।

অ্যাট্রিবিউট

নিম্নলিখিত সারণীতে Person এলিমেন্টের অ্যাট্রিবিউট বর্ণনা করা হয়েছে:

অ্যাট্রিবিউট প্রয়োজনীয়? ধরন বিবরণ
objectId প্রয়োজনীয় ID অনন্য ইন্টার্নাল শনাক্তকারী যা অন্যান্য এলিমেন্ট দ্বারা এই এলিমেন্টকে রেফারেন্স করতে ব্যবহার করা হয়।

এলিমেন্ট

নিম্নলিখিত সারণীতে Person-এর এলিমেন্ট সম্পর্কে বর্ণনা করা হয়েছে:

এলিমেন্ট মাল্টিপ্লিসিটি ধরন বিবরণ
Alias ০ বা তার বেশি InternationalizedText এই ব্যক্তির অন্য নাম।
ContactInformation ০ বা তার বেশি ContactInformation

ব্যক্তির সাথে যোগাযোগের তথ্য যুক্ত করে।

এতে অবশ্যই একটি অ্যানোটেট করা URI থাকতে হবে যা wikipedia-এর সাথে অ্যানোটেট করা এবং ব্যক্তির ক্যানোনিকাল Wikipedia পৃষ্ঠা নির্দিষ্ট করে, যদি কোনও একটি থাকে। এছাড়াও, অন্য কোনও পরিচিত ব্যক্তিগত সোশ্যাল মিডিয়া URI বা ওয়েবসাইট প্রদান করুন। এই তথ্যটি অবশ্যই সেই ব্যক্তির হতে হবে, তার অফিস বা বিভাগের নয়।

DateOfBirth 0 বা 1 PartialDate ব্যক্তির জন্মতারিখ।
ExternalIdentifiers 1 ExternalIdentifiers ব্যক্তির সাথে একটি আইডি যুক্ত করে। একটি স্টেবল আইডেন্টিফায়ার প্রয়োজন।
FirstName 0 বা 1 string ব্যক্তির প্রথম (প্রদত্ত) নাম।
FullName 1 InternationalizedText ব্যক্তির পুরো নাম। একাধিক ভাষায় সম্পূর্ণ নাম কীভাবে ম্যানেজ করবেন সেই বিষয়ে আরও জানতে, স্থানীয় ভাষার কন্টেন্ট দেখুন।
Gender ০ বা ১ string

ব্যক্তির লিঙ্গগত পরিচয়। Gender-এর জন্য নিম্নলিখিত ভ্যালু উপলভ্য:

  • পুরুষদের জন্য: m, male, অথবা man
  • মহিলাদের জন্য: f, female, অথবা woman
  • অন্য যেকোনও লিঙ্গগত পরিচয়ের জন্য: o, x, other বা nonbinary
ImageUri ০ বা তার বেশি AnnotatedUri ব্যক্তির ছবির সরাসরি লিঙ্ক প্রদান করে এমন URI. থার্ড-পার্টির ব্যবহারের জন্য ছবিটি অবশ্যই লাইসেন্সপ্রাপ্ত হতে হবে।
LastName 0 বা 1 string ব্যক্তির পদবি (ফ্যামিলি নেম)।
MiddleName ০ বা তার বেশি string ব্যক্তির মধ্য নাম।
Nickname 0 বা 1 string ব্যক্তির সাথে যুক্ত ডাকনাম, যদি তার কোনও বহুল পরিচিত ছদ্মনাম থাকে।
PartyId এক বা তার বেশি IDREF Party এলিমেন্টের জন্য অনন্য শনাক্তকারী। কোনও ব্যক্তির সাথে রাজনৈতিক দলকে যুক্ত করে। এই ব্যক্তি যে Party-এর সাথে যুক্ত, তার objectId প্রদান করুন।
Prefix ০ বা ১ string ব্যক্তির নামের সাথে যুক্ত প্রিফিক্স যেমন শ্রী বা ডঃ
Profession 0 বা 1 InternationalizedText ব্যক্তির পেশা।
Suffix ০ বা ১ string ব্যক্তির নামের সাথে যুক্ত কোনও উপাধি, যেমন জুনিয়র
Title ০ বা ১ InternationalizedText ব্যক্তির সাথে যুক্ত কোনও পদমর্যাদা।

উদাহরণ

XML

    <Person objectId="per-12321">
      <ContactInformation>
        <Uri Annotation="candidate-image">https://example.come/candidates/ayron-silva.jpg</Uri>
        <Uri Annotation="official-facebook">https://fb.com/ayronsilvasample/</Uri>
        <Uri Annotation="official-instagram">https://www.instagram.com/ayron_silva_sample/</Uri>
        <Uri Annotation="official-twitter">https://twitter.com/ayronsilvasample</Uri>
        <Uri Annotation="official-website">https://ayron-silva-sample.com/</Uri>
        <Uri Annotation="official-youtube">https://www.youtube.com/user/ayron831/featured</Uri>
        <Uri Annotation="wikipedia">https://en.wikipedia.org/wiki/Ayron-Silva-Sample</Uri>
        <Uri Annotation="wikipedia">https://zh.wikipedia.org/zh/%E8%94%A1%E8%8B%B1%E6%96%87</Uri>
        <Uri Annotation="campaign">https://ayronsilvacampaign.com</Uri>
      </ContactInformation>
      <ExternalIdentifiers>
        <ExternalIdentifier>
          <Type>other</Type>
          <OtherType>stable</OtherType>
          <Value>per-12321</Value>
        </ExternalIdentifier>
      </ExternalIdentifiers>
      <FullName>
        <Text language="pt">Ayrton Silva</Text>
        <Text language="en">Ayrton Silva</Text>
        <Text language="hi">एर्टन सेना</Text>
        <Text language="ja">アイルトン・シルバ</Text>
      </FullName>
      <DateOfBirth>1960-01-01</DateOfBirth>
      <Gender>M</Gender>
      <LastName>Silva</LastName>
      <PartyId>par-dpp</PartyId>
      <PartyId>par-exp</PartyId>
    </Person>