RBM অ্যাডমিনিস্ট্রেশন কনসোল ক্যারিয়ার অ্যাডমিনিস্ট্রেটরদের জন্য ব্যবহারকারীর ভূমিকা ম্যানেজ করার পৃষ্ঠা প্রদান করে। ক্যারিয়ার অ্যাডমিনিস্ট্রেটর হলেন টিমের যেকোনও সদস্য যাকে ব্যবহারকারী অ্যাডমিন ভূমিকা অ্যাসাইন করা হয়েছে।
একজন ক্যারিয়ার অ্যাডমিনিস্ট্রেটর হিসেবে, আপনি কনসোলে সরাসরি আপনার টিমের মেম্বারদের দেখতে এবং তাদের ভূমিকা অ্যাসাইনমেন্ট ম্যানেজ করতে পারেন।
অ্যাক্সেস পান
আপনার কাছে যদি আগে থেকেই অ্যাডমিনিস্ট্রেশন কনসোলের অ্যাক্সেস থাকে কিন্তু অতিরিক্ত অনুমতির প্রয়োজন হয়, তাহলে ব্যবহারকারী অ্যাডমিন ভূমিকা আছে এমন কোনও ব্যবহারকারীকে আপনাকে উপযুক্ত ভূমিকা অ্যাসাইন করতে বলুন।
আপনার অ্যাকাউন্টের তথ্য দেখুন
আপনার নিজের অ্যাকাউন্টে অ্যাসাইন করা ভূমিকার তালিকা দেখতে, সেটিংস > অ্যাকাউন্টের তথ্য বিকল্পে যান। এই পৃষ্ঠাটি কনসোলের সব ব্যবহারকারীর জন্য উপলভ্য।
ব্যবহারকারীদের দেখুন
অ্যাডমিনিস্ট্রেশন কনসোলে অ্যাক্সেস আছে এমন ব্যবহারকারীদের দেখতে, সেটিংস > ব্যবহারকারী বিকল্পে যান।
ভূমিকা ও অনুমতি
টিমের কোনও মেম্বারের প্রয়োজন অনুযায়ী নির্দিষ্ট অনুমতির ভিত্তিতে ভূমিকা অ্যাসাইন করুন। প্রতিটি ভূমিকা অ্যাডমিনিস্ট্রেশন কনসোল-এ একটি নির্দিষ্ট ভিউতে একচেটিয়াভাবে অ্যাক্সেস দেয়:
- ব্যবহারকারী অ্যাডমিন: ব্যবহারকারী ও অনুমতি ম্যানেজমেন্ট ভিউ।
- এজেন্ট অ্যাডমিন: এজেন্টের তালিকা ও এজেন্টের বিবরণ সংক্রান্ত ভিউ। এই ভূমিকা আপনাকে নেটওয়ার্কে এজেন্ট পর্যালোচনা ও ম্যানেজ করার সুবিধা দেয়, যার মধ্যে এজেন্ট অনুমোদন, বাতিল, সাসপেন্ড ও লুকানোর মতো কাজ অন্তর্ভুক্ত। আরও তথ্যের জন্য, আপনার নেটওয়ার্কে এজেন্ট ম্যানেজ করুন গাইড দেখুন।
ব্যবহারকারীর ভূমিকা ম্যানেজ করুন
প্রত্যেকের কাছে উপযুক্ত লেভেলের অ্যাক্সেস আছে কিনা তা নিশ্চিত করতে, ক্যারিয়ার অ্যাডমিনিস্ট্রেটররা টিম মেম্বারদের অ্যাসাইন করা ভূমিকা অ্যাডজাস্ট করতে পারেন।
প্রয়োজনীয়তা
অ্যাডমিনিস্ট্রেশন কনসোল-এ ব্যবহারকারীর ভূমিকা ম্যানেজ করার সময় এইসব নিয়ম অনুসরণ করুন:
- ব্যবহারকারী পিছু ন্যূনতম ভূমিকা: প্রত্যেক ব্যবহারকারীর অ্যাকাউন্টে অন্তত একটি ভূমিকা অ্যাসাইন করা থাকতে হবে।
- নিজেকে সরিয়ে দেওয়া আটকানো: অন্তত একজন অ্যাক্টিভ ব্যবহারকারীর কাছে সবসময় ব্যবহারকারী অ্যাডমিন ভূমিকা থাকতে হবে। এটি নিশ্চিত করতে, আপনি নিজের অ্যাকাউন্ট থেকে ব্যবহারকারী অ্যাডমিন ভূমিকা সরাতে পারবেন না।
ব্যবহারকারীর ভূমিকা এডিট করুন
আপনি সরাসরি অ্যাডমিনিস্ট্রেশন কনসোল থেকে স্টাফের ভূমিকা ম্যানেজ করতে পারবেন:
- তালিকায় ব্যবহারকারীকে খুঁজে নিয়ে এডিট করুন বিকল্পে ক্লিক করুন।
- একাধিক বেছে নেওয়ার মেনু থেকে ভূমিকা বেছে নিন বা মুছে দিন।
- সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
সিস্টেম অবিলম্বে অ্যাক্সেস কন্ট্রোল তালিকা আপডেট করে এবং ব্যবহারকারী একটি ইমেল বিজ্ঞপ্তি পান।
ব্যবহারকারী যোগ করা বা সরিয়ে দেওয়া
নতুন টিম মেম্বার যোগ করতে বা কোনও টিম মেম্বারের অ্যাক্সেস সম্পূর্ণভাবে তুলে নিতে, বর্তমান প্রসেস অনুসরণ করুন এবং RCS for Business সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।