Admin SDK API হল RESTful ইন্টারফেসের একটি সংগ্রহ যা অ্যাডমিনিস্ট্রেটরদের Google Workspace প্রতিষ্ঠানগুলিকে স্কেলে ম্যানেজ করার ক্ষমতা দেয়। আপনি প্রোগ্রাম্যাটিক্যালি IT পরিকাঠামোর সাথে ইন্টিগ্রেট করতে, ব্যবহারকারী তৈরি করতে, সেটিংস আপডেট করতে, অ্যাক্টিভিটি অডিট করতে এবং আরও অনেক কিছু করতে পারবেন।
রিসোর্সের সারসংক্ষেপ ও বিবরণ দেখতে নিচে একটি API বেছে নিন।
Admin SDK API v1
- Chrome Printer Management API — আপনার সংস্থার জন্য CUPS প্রিন্টার ও প্রিন্ট সার্ভার ম্যানেজ করুন।
- Contact Delegation API — অন্য কোনও ব্যক্তিকে পরিচিতি অ্যাক্সেস করার অনুমতি দিন।
- Data Transfer API — এক ব্যবহারকারীর থেকে অন্য ব্যবহারকারীর কাছে ফাইল ট্রান্সফার করুন।
- Directory API — আপনার সংস্থার ব্যবহারকারী, কানেক্ট করা ডিভাইস এবং থার্ড-পার্টি অ্যাপ্লিকেশন ম্যানেজ করুন।
- Reports API — গ্রাহক ও ব্যবহারকারীর ব্যবহার সম্পর্কে রিপোর্ট তৈরি করুন।
Admin SDK API v1.1beta1
- Chrome Enterprise Core API — আপনার অ্যাকাউন্টের জন্য Chrome ব্রাউজার ডিভাইস ম্যানেজ করুন।
- Chrome Browser Enrollment Token API — আপনার অ্যাকাউন্টের জন্য Chrome Browser Enrollment Token ম্যানেজ করুন।