গিফ্ট কার্ড এনরোলমেন্ট (সাইন-ইন) ফিচার ব্যবহারকারীদের গিফ্ট কার্ড সার্চ করতে এবং Google Wallet-এ যোগ করতে দেয়। প্রসেস সম্পূর্ণ করার জন্য ব্যবহারকারীদের আপনার মোবাইল-ফ্রেন্ডলি ওয়েবসাইটে নিয়ে যাওয়া হবে, যার পরে তারা Google Wallet-এ নিজেদের কার্ড যোগ করতে পারবেন।
এই ফিচারের জন্য আপনার গিফ্ট কার্ড প্রোগ্রাম চালু করতে প্রয়োজনীয় প্রয়োগের ধাপগুলির একটি ওভারভিউ এই নির্দেশিকা প্রদান করে।
এক নজরে
শুরু করার জন্য, আপনি আগে থেকে প্রোজেক্ট সেট-আপ করেছেন এবং Google Wallet API-তে অ্যাক্সেস আছে কিনা তা নিশ্চিত করুন।
আপনার গিফ্ট কার্ড প্রোগ্রামের জন্য সাইন-ইন ফিচার প্রয়োগ করতে আপনাকে অবশ্যই এই চারটি ধাপ অনুসরণ করতে হবে:
- আপনার সাইন-ইন ফ্লো পরীক্ষা করার জন্য Google Wallet-এ একটি টেস্ট ক্লাস সেট-আপ করুন।
- Google Wallet
SharedDataTypeব্যবহার করে এমন সাইন-ইন পৃষ্ঠা ডেভেলপ করুন। - সাইন-ইন করার পরে Google Wallet-এ গিফ্ট কার্ড পুশ ব্যাক করার সুবিধা প্রয়োগ করুন।
- যাচাইকরণ ও অ্যাক্টিভেশনের অনুরোধ করুন।
Google Wallet-এ টেস্ট ক্লাস সেট-আপ করা
সাইন-ইন URL, আপনার প্রোগ্রামের লোগো নির্ধারণ করুন। তারপর,
সঠিক ভ্যালু সেট করতে
giftcardclass-এ
discoverableProgram নেস্টেড ফিল্ড ব্যবহার করুন।
আপনার সাইন-ইন চালু থাকা গিফ্ট কার্ড প্রোগ্রামের ড্রাফ্ট ভার্সন তৈরি করতে
discoverableProgram-এ ভ্যালু সেট করুন। এটি যাতে পরীক্ষকরা দেখতে পান তা নিশ্চিত করতে, যাচাই করুন যে
পরীক্ষকদের আপনার Google Pay এবং Wallet Console-এ অ্যাক্সেস আছে। অন্যান্য লোকজনের সাথে আপনার Google Pay এবং Wallet Console-এর অ্যাক্সেস কীভাবে শেয়ার করবেন সেই সম্পর্কে বিস্তারিত জানতে, ব্যবহারকারী পৃষ্ঠা সম্পর্কে জানুন।
ডেভেলপমেন্ট প্রসেস চলাকালীন আপনার ইমপ্লিমেন্টেশনের কার্যকারিতা যাচাইকরণ সম্পূর্ণ করতে, Google Pay এবং Wallet Console-এ 'সহায়তার জন্য যোগাযোগ করুন' উইজেট ব্যবহার করে আমাদের সাথে যোগাযোগ করুন। কনসোলে থাকার সময়, বিষয়ে Google Wallet API এবং উপবিষয়ে গিফ্ট কার্ড সাইন-ইন বেছে নিন।
Google Wallet ব্যবহারকারীর ডেটা ব্যবহার করে এমন সাইন-ইন পৃষ্ঠা ডেভেলপ করুন
কোনও ব্যবহারকারী আপনার গিফ্ট কার্ড যোগ করার সিদ্ধান্ত নিলে, সাইন-ইন করার প্রসেস সম্পূর্ণ করার জন্য তাকে আপনার ওয়েবসাইটের একটি কাস্টমাইজ করা পৃষ্ঠায় রিডাইরেক্ট করা হয়।
আপনাকে একটি সাইন-ইন URL দিতে হবে যেখানে ব্যবহারকারী আগে থেকে থাকা অ্যাকাউন্টে সাইন-ইন করতে পারবেন।
আপনার সাইন-ইন পৃষ্ঠাকে নিম্নলিখিত প্রয়োজনীয়তা পূরণ করতে হবে:
- মোবাইল-ফ্রেন্ডলি ব্যবহারকারীর অভিজ্ঞতা প্রদান করুন।
- ব্যবহারকারীকে একটি পৃষ্ঠার মধ্যেই সাইন-ইন সম্পূর্ণ করার অনুমতি দিন।
- ব্যবহারকারীর ডেটা যাতে নিরাপদে ট্রান্সমিট করা হয় তা নিশ্চিত করতে বৈধ সার্টিফিকেট সহ
HTTPSএনক্রিপশন ব্যবহার করুন। - আপনার সাইন-ইন পৃষ্ঠার আপটাইম কমপক্ষে ৯৯.৯% হতে হবে।
সাইন-ইন পৃষ্ঠা দেখানোর সময়, Google Wallet একটি Android WebView তৈরি করবে
এবং আপনার দেওয়া URL-এ একটি POST অনুরোধ
করা হবে। ব্যবহারকারীর ডেটা SharedDataType প্যারামিটারে প্রদান করা হয়
যা POST অনুরোধে অন্তর্ভুক্ত থাকে এবং
application/x-www-form-urlencoded কন্টেন্টের ধরন ও
UTF-8 এনকোডিং ব্যবহার করে। SharedDataType প্যারামিটারের ভ্যালু
হল Base64 এনকোড করা JSON অবজেক্ট।
Google Wallet-এ গিফ্ট কার্ড অবিলম্বে পুশ ব্যাক করার সুবিধা প্রয়োগ করুন
যাচাইকরণ (সাইন-ইন) হয়ে গেলে, আপনার পৃষ্ঠা অবিলম্বে ব্যবহারকারীর গিফ্ট কার্ড Google Wallet-এ পুশ করবে।
আপনি এই স্ট্রাকচার ফলো করে এমন লিঙ্কে রিডাইরেক্ট করে Google Wallet-এ গিফ্ট কার্ড পুশ ব্যাক করতে পারবেন
https://pay.google.com/gp/v/save/{jwt_generated}URL-এর জন্য নিরাপদ দৈর্ঘ্য হল ২০০০ অক্ষর। আপনার লিঙ্ক এই সীমার মধ্যে থাকতে হবে। JWT-তে এনকোড করা অবজেক্ট ছোট হতে হবে, যাতে শুধুমাত্র ব্যবহারকারীর জন্য নির্দিষ্ট ডেটা থাকে। অবজেক্টের ক্লাসে বেশিরভাগ ডেটা রাখার চেষ্টা করুন, JWT তৈরি করার আগে এটি তৈরি করুন। সীমার মধ্যে ফিট করে না এমন বড় অবজেক্টের জন্য, প্রথমে Google Wallet API-তে অবজেক্ট তৈরি করার এবং JWT-তে শুধুমাত্র অবজেক্ট আইডি পাঠানোর কথা বিবেচনা করুন।
সাধারণ কমিউনিকেশন ফ্লো
ব্যবহারকারীর সাইন-ইন সম্পূর্ণ করার জন্য কমিউনিকেশন ফ্লো নিম্নলিখিত ছবিতে দেখানো হয়েছে। "আপনার সার্ভার" সংক্রান্ত সব অ্যাকশন প্রয়োগ করার দায়িত্ব আপনার।

যাচাইকরণ ও অ্যাক্টিভেশনের অনুরোধ করুন
ডেভেলপমেন্টের কাজ সম্পূর্ণ করার পরে এবং আপনার সাইন-ইন ফ্লো পরীক্ষা করার পরে, Google Pay এবং Wallet Console-এর সহায়তা টিমের সাথে যোগাযোগ করার উইজেটের মাধ্যমে অনুরোধ জমা দিন।
আপনার ইমপ্লিমেন্টেশন সম্পূর্ণভাবে পর্যালোচনা করার পরে, Google Wallet অ্যাপের সাথে সঠিক ফিচার কাজ করছে কিনা তা কনফার্ম করা হবে। তারপর, আপনার গিফ্ট কার্ড প্রোগ্রামের জন্য গিফ্ট কার্ড সাইন-ইন ফিচার সর্বজনীনভাবে লঞ্চ করা হবে। এটি যেকোনও ব্যবহারকারীকে প্রোগ্রাম দেখতে এবং এই ফিচারটি ব্যবহার করতে দেবে।
ব্যবহারকারীর অভিজ্ঞতা যাতে সবচেয়ে ভালো হয় তা নিশ্চিত করতে, আপনার সাইন-ইন প্রয়োগের বিষয়টি বারবার চেক করা হবে যাতে ফিচারের প্রয়োজনীয়তা মেনে চলা হচ্ছে কিনা তা নিশ্চিত করা যায়। কোনও অসঙ্গতি দেখা দিলে আপনাকে জানানো হবে এবং সমস্যাটি সমাধান না হওয়া পর্যন্ত সাইন-ইন ফিচার বন্ধ করা হতে পারে।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
- আমার গিফ্ট কার্ড প্রোগ্রামে ব্যবহৃত ছবির জন্য কি কোনও প্রয়োজনীয়তা আছে?
- হ্যাঁ, আপনার ছবি
HTTPSলোকেশনে হোস্ট করতে হবে কারণ তা না হলে Google Wallet-এ সেগুলি দেখা যাবে না।
- হ্যাঁ, আপনার ছবি
- JWT প্রয়োগ ও ডিবাগ করার কাজ সহজ করে তোলে এমন কোনও টুল আছে কি?
- হ্যাঁ, www.jwt.io-এর মতো প্ল্যাটফর্ম আপনাকে ডেভেলপমেন্ট প্রসেস চলাকালীন টোকেন ডিকোড ও ডিবাগ করার অনুমতি দেয়, যার ফলে আপনি যে কন্টেন্ট জমা দিচ্ছেন তা যাচাই করতে পারবেন। মনে রাখবেন, Google-এর সাথে এই ধরনের থার্ড-পার্টির কোনও অ্যাফিলিয়েশন নেই এবং Google বিশেষভাবে এদের কোনওটিরই সাজেশন দেয় না।
- Base64 এনকোড করা SharedDataType ডেটা আমরা কীভাবে সঠিকভাবে ম্যানেজ করব?
- পুরো প্রসেস জুড়ে আপনি UTF-8 এনকোডিং ব্যবহার করছেন কিনা তা নিশ্চিত করুন। JSON স্ট্রিং প্রথমে UTF-8 এনকোড করা হয় এবং পরে android.util.Base64 ব্যবহার করে NO_WRAP ও URL_SAFE বিকল্পের সাথে এনকোড করা হয়। এটি RFC 3548-এর ৪ নম্বর বিভাগ অনুযায়ী কাজ করে।