Business Profile API, Google-এ ব্যবসার লোকেশন সংক্রান্ত তথ্য ম্যানেজ করার জন্য একটি ইন্টারফেস প্রদান করে। API একটি ফেডারেটেড মডেল ব্যবহার করে যার মধ্যে পোস্ট এবং রিভিউয়ের মতো বিভিন্ন কার্যকারিতার জন্য আলাদা এন্ডপয়েন্ট অন্তর্ভুক্ত থাকে। প্রতিটি এন্ডপয়েন্টের আলাদা বেস URL আছে। আপনি API ব্যবহার করলে বা নতুন ফিচার লঞ্চ করলে, এটি অনেক বেশি নমনীয়তা প্রদান করে।
Account Management API
Account Management API, Google-এ ব্যবসার অ্যাকাউন্ট ম্যানেজ করার অনুমতি দেয়। এছাড়াও, এটি সেইসব ব্যবহারকারীদের ম্যানেজ করার অনুমতি দেয় যাদের ব্যবসায়িক অ্যাকাউন্ট ও লোকেশনে অ্যাক্সেস আছে। আরও বিবরণের জন্য, রেফারেন্স ডকুমেন্টেশন চেক করুন।
Business Information API
Business Information API, ব্যবসার তথ্য ম্যানেজ করার জন্য একটি ইন্টারফেস প্রদান করে। আরও বিবরণের জন্য, রেফারেন্স ডকুমেন্টেশন চেক করুন
Business Profile Performance API
Business Profile Performance API মার্চেন্টদের Google-এ তাদের ব্যবসার তালিকা সম্পর্কে পারফর্ম্যান্স ইনসাইট পেতে সাহায্য করে। রেফারেন্স ডকুমেন্টেশন
Lodging API
Lodging API, Google-এ ব্যবসার জন্য লজিং ডেটা (যেমন, প্রপার্টি সুযোগ-সুবিধা এবং নীতি) ম্যানেজ করার অনুমতি দেয়। API-টি বিশেষভাবে সেইসব ব্যবসার জন্য তৈরি করা হয়েছে যারা হোটেল বা লজের মতো থাকার জায়গা প্রদান করে। আরও বিবরণের জন্য, রেফারেন্স ডকুমেন্টেশন চেক করুন।
Notifications API
Notifications API নির্দিষ্ট অ্যাকাউন্টের জন্য বিজ্ঞপ্তি সেটিংস ম্যানেজ করার সুবিধা দেয়। আরও বিবরণের জন্য, রেফারেন্স ডকুমেন্টেশন চেক করুন
Place Actions API
Place Actions API-এর মাধ্যমে ব্যবসায় অ্যাকশন লিঙ্ক ম্যানেজ করা যায়। অ্যাকশন লিঙ্ক ব্যবহারকারীদের অ্যাপয়েন্টমেন্ট বুক করা, টেবিল রিজার্ভ করা, খাবার ডেলিভারির অর্ডার দেওয়া এবং আরও অনেক কিছুর মতো অ্যাকশন পারফর্ম করার জন্য রিডাইরেক্ট করে। আরও বিবরণের জন্য, রেফারেন্স ডকুমেন্টেশন চেক করুন।
Verifications API
Verifications API লোকেশন যাচাই করার বা কোনও লোকেশনে ভয়েস অফ মার্চেন্ট আছে কিনা তা চেক করার অনুমতি দেয়। আরও বিবরণের জন্য, রেফারেন্স ডকুমেন্টেশন চেক করুন
Google My Business v4.9 API
Business Profile সম্পর্কিত অন্যান্য সব কার্যকারিতার জন্য, Google My Business API ব্যবহার করুন। আরও বিবরণের জন্য, রেফারেন্স ডকুমেন্টেশন চেক করুন। ক্লায়েন্ট লাইব্রেরি আমাদের স্যাম্পেল পৃষ্ঠায় উপলভ্য আছে