ওয়েবসাইটের জন্য Google Analytics

এই পৃষ্ঠায় ওয়েবসাইটের জন্য Google Analytics এবং শুরু করার জন্য আপনাকে কী করতে হবে তা ব্যাখ্যা করা হয়েছে।

আপনার পারফর্ম্যান্স সম্পর্কে জানতে Google Analytics ইভেন্ট পরিমাপ করে। যেমন, আপনি Google Analytics ব্যবহার করে ওয়েব ট্রাফিক, আপনার অডিয়েন্স সম্পর্কে ইনসাইট এবং তারা কীভাবে আপনার ওয়েবসাইটের সাথে ইন্টার‌্যাক্ট করেন তা পরিমাপ করতে পারবেন।

এই প্রসেসটি এক নজরে দেখে নিন:

Google Analytics ওয়েব সেট-আপ ফ্লো

আপনার অ্যাকাউন্ট সেট-আপ করুন

ডেটা সংগ্রহের জন্য আপনার Google Analytics অ্যাকাউন্ট সেট-আপ করার ধাপগুলির ওভারভিউ এখানে দেওয়া হল:

  1. আপনার আগে থেকে কোনও অ্যাকাউন্ট না থাকলে, একটি Google Analytics অ্যাকাউন্ট তৈরি করুন।
  2. অ্যাকাউন্ট তৈরি করার পরে, নতুন প্রপার্টি তৈরি করুন। প্রপার্টি হল কন্টেনারের মতো যা আপনার সংগ্রহ করা ডেটা ধরে রাখে।
  3. নতুন প্রপার্টি তৈরি করার পরে, ওয়েব ডেটা স্ট্রিম যোগ করুন যা আপনার ওয়েবসাইট থেকে প্রপার্টিতে ডেটা পাঠায়।

আপনার ওয়েবসাইট ট্যাগ করুন

আপনার কাছে ওয়েব ডেটা স্ট্রিম সহ Google Analytics অ্যাকাউন্ট থাকলে, আপনি সাইট ট্যাগ করতে এবং ডেটা সংগ্রহ করা শুরু করতে প্রস্তুত।

Google, Google Tag Manager ব্যবহার করার সাজেশন দেয়। ট্যাগ ম্যানেজারের সাহায্যে, আপনি নিজের ট্যাগিং কনফিগারেশনে পরিবর্তন করতে পারবেন এবং প্রতিবার কোড পরিবর্তন না করেই, আপনার সাইটে অটোমেটিক সেগুলি পুশ করতে পারবেন।

অন্যান্য ট্যাগিং বিকল্প সম্পর্কে তথ্যের জন্য, Google Analytics-এর জন্য ট্যাগিং দেখুন।

পরবর্তী ধাপ

ট্যাগ সেট-আপ করার পরে, আপনার পরিমাপ কাস্টমাইজ ও যাচাই করুন:

  1. ব্যবহারকারীর ইন্টার‍্যাকশন ও গুরুত্বপূর্ণ ইভেন্ট (যেমন, কেনাকাটা বা সাইন-আপ) পরিমাপ করতে ইভেন্ট সেট-আপ করুন।
  2. DebugView-তে রিয়েল-টাইমে ডেটা আসছে কিনা তা কনফার্ম করতে এবং সাধারণ সমস্যা ডায়াগনসিস করতে, আপনার সেট-আপ যাচাই ও সমস্যার সমাধান করুন।