Google Wallet API পরিষেবার শর্তাবলী

শেষবার পরিবর্তন করা হয়েছে: ৮ জুন, ২০২২

Google Wallet API ("API") ব্যবহার করে লয়ালটি কার্ড, বোর্ডিং পাস, ইভেন্টের টিকিট এবং অন্যান্য অবজেক্ট (“Wallet অবজেক্ট”) Google Wallet-এ উপলভ্য করার মাধ্যমে, আপনি Google API পরিষেবার শর্তাবলী ("API ToS")-এর পাশাপাশি এই শর্তাবলী মেনে চলতে সম্মতি দিচ্ছেন। এই শর্তাবলীতে সংজ্ঞায়িত করা হয়নি এমন বড় হাতের অক্ষরে লেখা শব্দের সংজ্ঞা API পরিষেবার শর্তাবলীতে দেওয়া আছে। এই শর্তাবলী এবং API ToS-এর শর্তাবলীর মধ্যে কোনও অসঙ্গতি থাকলে, এই শর্তাবলী প্রযোজ্য হবে।

কন্টেন্ট সম্পর্কিত নীতি

আপনি API ব্যবহার করতে পারবেন না: (১) বেআইনি ট্রানজ্যাকশন বা বেআইনি বা নিষিদ্ধ প্রোডাক্ট বা পরিষেবার বিক্রি বা বিনিময় প্রচার বা সহজ করতে অথবা (২) গ্রহণযোগ্য ব্যবহার সংক্রান্ত নীতি লঙ্ঘন করে। Google তার শর্তাবলী অনুসারে গ্রহণযোগ্য ব্যবহার সংক্রান্ত নীতি সময়ে সময়ে আপডেট করতে পারে এবং এই ধরনের আপডেট অটোমেটিক এই শর্তাবলীর অংশ হয়ে যাবে।

ব্র্যান্ড ফিচার

API এবং Wallet পাসের সাথে Google-এর ব্র্যান্ড ফিচার ব্যবহার করার সময়, আপনাকে Google Wallet ব্র্যান্ড নির্দেশিকা এবং Google-এর ব্র্যান্ড ফিচার ব্যবহারের নির্দেশিকা মেনে চলতে হবে।

এগ্রিগেটর

আপনি যদি কোনও অ্যাগ্রিগেটর হন এবং থার্ড-পার্টির ব্র্যান্ড ফিচার সহ অন্য কোনও পার্টির হয়ে API-এর মাধ্যমে Google-এ কন্টেন্ট জমা দেন, তাহলে আপনি প্রতিনিধিত্ব করেন এবং পরওয়ানা দেন যে, আপনি সেই থার্ড-পার্টির দ্বারা অনুমোদিত এবং অন্যথায় API পরিষেবার শর্তাবলীতে উল্লেখ করা এই ধরনের কন্টেন্ট ব্যবহার করার জন্য Google-কে লাইসেন্স দেওয়ার জন্য প্রয়োজনীয় সমস্ত অধিকার আপনার আছে। API-এর মাধ্যমে জমা দেওয়া যেকোনও কন্টেন্টের জন্য আপনিই Google-এর কাছে একমাত্র দায়বদ্ধ।

ব্যবহারকারীর তথ্য

আপনি API-এর মাধ্যমে কোনও ব্যবহারকারী সম্পর্কিত তথ্য (যার মধ্যে ব্যক্তিগত ডেটা থাকতে পারে) পেতে পারেন, যেমন কোনও ব্যবহারকারী Wallet অবজেক্ট যোগ, অ্যাক্টিভেট, ব্যবহার বা সরিয়ে দিয়েছেন কিনা সেই সম্পর্কিত সিগন্যাল। আপনার পাওয়া যেকোনও তথ্য ব্যবহার করার সময় আপনাকে নিজের গোপনীয়তা নীতি, ডেটা নিরাপত্তা নীতি, ব্যবহারকারীর সাথে করা চুক্তি এবং প্রযোজ্য আইন মেনে চলতে হবে।

API-এর মাধ্যমে কন্টেন্ট জমা দেওয়ার পাশাপাশি, কিছু ক্ষেত্রে আপনি API-এর মাধ্যমে Wallet অবজেক্ট সম্পর্কিত তথ্য (যার মধ্যে ব্যক্তিগত ডেটা থাকতে পারে) জমা দিতে পারেন, যেমন, Google-এর এই ধরনের Wallet অবজেক্ট তৈরি করার সুবিধা প্রদান করা। Google আপনার জমা দেওয়া তথ্য ব্যবহার করে ব্যবহারকারীদের জন্য প্রোডাক্ট ও পরিষেবা প্রদান ও উন্নত করতে পারে, তবে তা আমাদের গোপনীয়তা নীতি এবং ব্যবহারকারীদের জন্য প্রযোজ্য শর্তাবলী মেনে করা হবে। API-এর মাধ্যমে জমা দেওয়া যেকোনও তথ্যের ক্ষেত্রে, আপনি প্রতিনিধিত্ব করেন এবং নিশ্চয়তা দেন যে (i) এখানে উল্লিখিত উদ্দেশ্যে এই ধরনের তথ্য জমা দেওয়ার জন্য আপনার কাছে প্রয়োজনীয় অধিকার (আপনার এন্ড-ইউজারের থেকে পাওয়া যেকোনও প্রয়োজনীয় অধিকার সহ) আছে এবং (ii) আপনার জমা দেওয়া এই ধরনের তথ্য ডেটা গোপনীয়তা আইন সহ প্রযোজ্য সব আইন মেনে চলে।

Wallet অবজেক্ট

আপনার Wallet অবজেক্ট (অর্থাৎ, API-এর মাধ্যমে আপনার জমা দেওয়া কন্টেন্ট এবং/অথবা তথ্য থেকে তৈরি করা Wallet অবজেক্ট) আপ-টু-ডেট এবং ব্যবহারকারী দেখানোর সাথে সাথে গ্রহণ করার মতো অবস্থায় আছে কিনা তা নিশ্চিত করতে আপনি বাণিজ্যিকভাবে যুক্তিযুক্ত সব পদক্ষেপ নেবেন। পূর্ব উল্লেখিতকে সীমাবদ্ধ না করে, আপনার Wallet অবজেক্টের জন্য Google-এর মাধ্যমে কন্টেন্ট এবং/অথবা তথ্য জমা দেওয়া এবং ক্যাশে করার প্রয়োজন হলে, আপনি নিশ্চিত করবেন যে জমা দেওয়া কন্টেন্ট এবং তথ্য আপ-টু-ডেট এবং এমন কোনও অ্যাকাউন্ট বা অবজেক্টের সাথে যুক্ত নয় যা সরানো, সাসপেন্ড বা বাতিল করা হয়েছে, যেমন ব্যবহার না করা, অ্যাক্টিভ না থাকা বা জালিয়াতির কারণে; প্রয়োজন হলে আপনি এই ধরনের কোনও কন্টেন্ট বা তথ্য আবার জমা দেবেন। আপনি বা Google যদি জানতে পারেন যে আপনার Wallet অবজেক্ট আপ-টু-ডেট নেই বা দেখানোর পরেও গ্রহণ করা হচ্ছে না, তাহলে আপনি অবিলম্বে Google-কে এই সমস্যার কথা জানাবেন (বা Google আপনাকে এই সমস্যার কথা জানালে অবিলম্বে Google-কে উত্তর দেবেন) এবং Google-এর সাথে সদ্ভাবনা বজায় রেখে কাজ করবেন যাতে ব্যবহারকারীর যাতে কোনও সমস্যা না হয় সেই জন্য অবিলম্বে সমস্যার সমাধান করা যায়। Google তার বিবেচনার ভিত্তিতে আপনার Wallet অবজেক্ট এবং/অথবা API-তে আপনার অ্যাক্সেস সাসপেন্ড করতে পারে যতক্ষণ না Google আপনার Wallet অবজেক্টের সাথে ব্যবহারকারীর অভিজ্ঞতা নিয়ে সন্তুষ্ট হচ্ছে।