সমস্যা ম্যানেজ করা

Navigation Connect ব্যবহার করার সময় কীভাবে পেলোড সংক্রান্ত সমস্যা ও ডেটা ফিড সংক্রান্ত সমস্যার সমাধান করতে হয় তা এই নির্দেশিকায় বর্ণনা করা হয়েছে।

কোনও ENROUTE স্ট্যাটাস পাওয়া যায়নি

আপনি ENROUTE স্ট্যাটাস না পেলে, সম্ভবত যাচাইকরণ সংক্রান্ত সমস্যা হয়েছে। আপনার প্রাথমিক CreateTrip উত্তরে ভুল বানান সহ API প্যারামিটার বা মেয়াদ শেষ হয়ে যাওয়া ট্রিপ টোকেন আছে কিনা তা চেক করুন।

স্ট্যাটাস NEW হিসেবে থেকে গেলে, ড্রাইভারের ডিভাইস যাচাইকরণে বাধা দিতে পারে। এইসব ক্ষেত্রে Navigation Connect কোনও ত্রুটি মেসেজ পাঠায় না, তাই নিম্নলিখিত পরিস্থিতিগুলি চেক করুন:

  • নেভিগেশন অ্যাপ গন্তব্য খুঁজে না পেলে, লঞ্চ URL-এ আপনি সঠিক গন্তব্য লিখেছেন কিনা তা কনফার্ম করুন।
  • কোনও সঠিক রুট না থাকলে, উৎস ও গন্তব্য সঠিক কিনা এবং সেখানে রাস্তা দিয়ে পৌঁছানো যায় কিনা তা যাচাই করুন।
  • সেশন যাচাইকরণে ব্যর্থ হলে, CreateTrip রেসপন্সে ভুল বানান সহ API প্যারামিটার বা মেয়াদ শেষ হয়ে যাওয়া ট্রিপ টোকেন আছে কিনা তা চেক করুন।
  • উপরের পরিস্থিতি চেক করার পরেও স্ট্যাটাস NEW থাকলে, ড্রাইভারকে সুনির্দিষ্ট লোকেশন চালু করতে এবং Google Maps বা Waze-এ সম্মতি প্রম্পট গ্রহণ করতে বলুন।
  • ড্রাইভার Google Maps-এ ছদ্মবেশী মোডে থাকলে, অ্যাপটি একটি সমস্যা দেখায় এবং সেশন শুরু হতে পারে না। ড্রাইভারকে ছদ্মবেশী মোড বন্ধ করতে বলুন।

ট্রিপ শুরু করার সময় FAILED বা CLIENT_ERROR স্ট্যাটাস পাওয়া গেছে

ড্রাইভার ট্রিপ শুরু করার সময় স্ট্যাটাস পরিবর্তন হয়ে FAILED বা CLIENT_ERROR হয়ে গেলে, বুঝতে হবে যে কোনও কারণে ট্রিপের ডেটা শেয়ারিং ব্লক হয়ে গেছে। নিম্নলিখিত কারণগুলি চেক করুন:

  • ড্রাইভার কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যা।
  • ড্রাইভার Android Auto বা Apple CarPlay ব্যবহার করছেন।
  • ড্রাইভার সম্মতি দেননি বা সম্মতি প্রত্যাহার করেছেন।
  • ড্রাইভার যাচাইকরণ সংক্রান্ত সমস্যা।
  • ড্রাইভার মার্কিন যুক্তরাষ্ট্রে ট্রিপ শুরু করেছেন, কিন্তু আপনার অ্যাপে মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রিপ ডেটা শেয়ারিং চালু করা নেই।

ট্রিপ সংক্রান্ত আর কোনও আপডেট পাওয়া যায়নি

আপনার Google Cloud Pub/Sub টপিক বা GetTrip API কল যদি FAILED বা ENROUTE-এর পরে আরও ট্রিপ আপডেট না পায়, তাহলে নিম্নলিখিত সমস্যার কারণে ট্রিপ আপডেট মিস হতে পারে:

  • Google Maps বা Waze অপ্রত্যাশিতভাবে বন্ধ হয়ে যাচ্ছে।
  • ড্রাইভারের ফোনে নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যা।

প্রত্যাশিত পেলোড পাওয়া যায়নি

উপরের ধাপগুলি চেক করার পরে আপনি যদি প্রত্যাশিত পেলোড না পান এবং আপনি কনফার্ম করেন যে সব সেট-আপ সঠিক আছে, তাহলে নিম্নলিখিত কারণে পেলোড মিস হতে পারে:

  • নেটওয়ার্ক কানেক্টিভিটি সংক্রান্ত সমস্যার কারণে পে-লোড ড্রপ হতে পারে।
  • দুর্বল জিপিএস/জিএনএসএস সিগন্যাল: নেভিগেশনের জন্য জিপিএস/জিএনএসএস স্যাটেলাইট থেকে সুনির্দিষ্ট লোকেশন প্রয়োজন। আন্ডারগ্রাউন্ড পার্কিং গ্যারেজ, শহুরে ক্যানিয়ন বা টানেলে এটি সম্ভব নাও হতে পারে। গাড়ির মধ্যে ডিভাইসটি কোথায় রাখা আছে তার উপরেও সিগন্যালের কোয়ালিটি নির্ভর করে।
  • ডিভাইসের কোয়ালিটি ও বয়স: পুরনো বা সস্তা ডিভাইসে খারাপ কোয়ালিটির GPS চিপ থাকতে পারে, যা লোকেশন রিপোর্টিংয়ের অ্যাকুরেসিকে প্রভাবিত করে।