YouTube API v1.0 বন্ধ করে দেওয়া সংক্রান্ত বিজ্ঞপ্তি

মনে রাখবেন: YouTube API ভার্সন ১.০ আনুষ্ঠানিকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের পরিষেবার শর্তাবলীতে বিস্তারিতভাবে উল্লেখ করা YouTube API বন্ধ করা সংক্রান্ত নীতি অনুযায়ী, API ভার্সন ২.০ লঞ্চ করার পরে আমরা তিন বছরের বেশি সময় ধরে API v১.০-এর জন্য সহায়তা প্রদান করেছি।

API ভার্সন ২.০ বা তার পরবর্তী ভার্সন ব্যবহার করার জন্য আপনার অ্যাপ্লিকেশন মাইগ্রেট করার নির্দেশাবলী খুঁজে পেতে নিচের লিঙ্কগুলি ব্যবহার করুন।

আপনার অ্যাপ্লিকেশন মাইগ্রেট করার জন্য প্রয়োজনীয় রিসোর্স

  • মাইগ্রেশন গাইড-এ API ভার্সন ১.০ ও ২.০-এর মধ্যে কিছু প্রধান পার্থক্য হাইলাইট করা হয়েছে। এইসব পার্থক্য বিবেচনা করে আপনার অ্যাপ্লিকেশন কীভাবে পরিবর্তন করতে হবে তাও এই নির্দেশিকায় ব্যাখ্যা করা হয়েছে।

  • API ভার্সন 2.0 ডকুমেন্টেশনের সংশোধনের ইতিহাস অন্যান্য অনেক ফিচারের তালিকা দেখায়, যেগুলি মাইগ্রেশন গাইডে উল্লেখ করা নেই, কারণ সেই গাইড লেখার পরে সেগুলি API-তে যোগ করা হয়েছে। এইসব ফিচারের মধ্যে অতিরিক্ত সার্চ কোয়েরি প্যারামিটার (যেমন 3d এবং hd), ফিড (যেমন লাইভ ইভেন্ট ফিড) এবং অন্যান্য ফিচার (যেমন আংশিক উত্তর) অন্তর্ভুক্ত।

  • API ভার্সন ২.০-এর জন্য ডেভেলপারের নির্দেশিকা এবং রেফারেন্স নির্দেশিকা API-তে উপলভ্য সব ফিচার ব্যাখ্যা করে।

  • ক্লায়েন্ট লাইব্রেরি সংক্রান্ত নির্দেশিকা থেকে আপনি জানতে পারবেন যে কীভাবে একাধিক লাইব্রেরির মধ্যে থেকে একটি ব্যবহার করে আপনার অ্যাপ্লিকেশন ডেভেলপ করবেন: