প্রায়শই জিজ্ঞাসা করা প্রশ্নাবলী

Playables ডেভেলপ করা সম্পর্কে সাধারণ প্রশ্নের উত্তর এখানে দেওয়া হল।

সাধারণ টেকনিক্যাল

আমি কোন গেম ইঞ্জিন ব্যবহার করতে পারি?

YouTube Playables স্ট্যান্ডার্ড ওয়েব প্ল্যাটফর্ম API-তে কাজ করে। তাই, Playables এমন গেম ইঞ্জিনের মাধ্যমে তৈরি গেম সাপোর্ট করে যা স্ট্যান্ডার্ড রেন্ডারিং API (যেমন, WebGL এবং Canvas) ব্যবহার করে ওয়েবের জন্য বিল্ড এক্সপোর্ট করে। অতীতে Playables-এর জন্য ব্যবহার করা হয়েছে এমন ইঞ্জিন ও ফ্রেমওয়ার্কের মধ্যে BabylonJS, Cocos, Construct, Defold, melonJS, Phaser, PixiJS, PlayCanvas, React, three.js, Godot এবং Unity অন্তর্ভুক্ত।

আমি কীভাবে ফোল্ডেবেল ফোন সিমুলেটরে পরীক্ষা করব?

দ্রুত পরীক্ষা করার জন্য, Chrome Dev Tools-এ ফোল্ডেবল ফোনের সিমুলেশন কাজ করে দেখুন। এছাড়াও, Android Studio-তে একাধিক এমুলেটর বিকল্প আছে যা আরও পুঙ্খানুপুঙ্খভাবে পরীক্ষা করার জন্য ব্যবহার করা যেতে পারে।

আমি কীভাবে মোবাইল WebView-তে পরীক্ষা করতে পারি?

আপনি অতিরিক্ত যাচাইকরণের জন্য ওয়েবভিউতে আপনার গেম বা SDK টেস্ট স্যুট খুলতে WebView Tester (Android) বা WebView - Tester (iOS)-এর মতো থার্ড-পার্টি অ্যাপ ব্যবহার করতে পারেন। এটি থার্ড-পার্টি সফ্টওয়্যার হওয়ায় Google এটি সমর্থন বা যাচাই করে না, আপনি ওপেন-সোর্স বিকল্পও ব্যবহার করতে পারেন, যেমন WebView Tester (Android) বা swift-ios-wkwebview-demo (iOS), যাতে আপনার নিজস্ব WebView টেস্টিং অ্যাপ কম্পাইল করতে পারেন।

YouTube-এর মধ্যে গেম কীভাবে চলে?

YouTube মোবাইল ও ওয়েব অ্যাপে Playables চালানোর জন্য স্ট্যান্ডার্ড ওয়েব ও মোবাইল প্রযুক্তি ব্যবহার করা হয়। এর ফলে, Playables-এ স্ট্যান্ডার্ড ওয়েব প্ল্যাটফর্ম API কাজ করে।

এই ডায়াগ্রাম থেকে সংক্ষিপ্ত টেকনিক্যাল ওভারভিউ পাওয়া যায়:

YouTube Playables: ক্লায়েন্ট-সাইড ওভারভিউ

YouTube-এ খেলার উপযুক্ত গেমের জন্য মেমরির ব্যবহার সংক্রান্ত কী কী বিধিনিষেধ আছে?

গেমের ক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট হিপ সাইজ সর্বাধিক ৫১২ এমবি ব্যবহার করা যাবে। iOS-এ Safari-এর মধ্যে 'খেলার উপযুক্ত' গেম চালানো হয় এবং এটি হল সেই থ্রেশহোল্ড যেখানে গেমটি ঘন ঘন ক্র্যাশ করবে এবং ব্রাউজার রিলোড করবে। আপনি Chrome DevTools ব্যবহার করে যেকোনও সময় গেমের ব্যবহার করা হিপ সাইজ পরিমাপ করতে পারবেন, যাতে হিপ স্ন্যাপশট রেকর্ড করা যায়

কোনও গেম কীভাবে "লাইভ" হয়?

ব্যবহারকারীদের জন্য 'খেলার উপযুক্ত' ফিচার রোল-আউট করার ব্যাপারে আমরা সতর্ক, তাই YouTube এবং স্বতন্ত্র 'খেলার উপযুক্ত' ফিচার একসাথে ভালভাবে কাজ করে কিনা তা যাচাই করতে আমরা 'খেলার উপযুক্ত' ফিচারের যাচাইকরণের বিভিন্ন ধাপ সম্পন্ন করি। এর মধ্যে সীমিত অ্যাক্সেস, পর্যায়ক্রমিক প্রকাশ বা আমাদের অটোমেটেড সিস্টেম ব্যবহার করে অ্যাডজাস্টমেন্ট অন্তর্ভুক্ত থাকতে পারে।

আপনার Playable সার্টিফায়েড ও প্রকাশিত হয়ে গেলে, এই রোল-আউট মেকানিজম নির্বিশেষে গেমের সম্পূর্ণ ব্যবহারকে সাপোর্ট করতে হবে। এছাড়াও, যেকোনও সময় ব্যবহারকারীর এনগেজমেন্টে উত্থান-পতন হতে পারে।

ব্যবহারকারীরা কীভাবে 'খেলার উপযুক্ত' ফিচার দেখতে পান?

হোম পেজ, সার্চ ফলাফল, খেলার উপযুক্ত গন্তব্য এবং আপনার চ্যানেল পৃষ্ঠা সহ একাধিক YouTube সারফেসে খেলার উপযুক্ত ফিচার দেখা যায়।

আপনার চ্যানেল পৃষ্ঠায় একটি Playables ট্যাব থাকবে যা আপনার সব Playables-এর তালিকা দেখাবে। কোনও ব্যবহারকারী আপনার কোনও একটি Playables খুললে, তিনি আপনার চ্যানেলে সাবস্ক্রাইব করার লিঙ্কও দেখতে পাবেন।

কপিরাইট/IP লঙ্ঘন করার জন্য আমি কীভাবে কোনও Playable-এর বিরুদ্ধে অভিযোগ করব?

আপনার অনুমতি ছাড়াই YouTube-এ আপনার কপিরাইটযুক্ত কন্টেন্ট থাকলে, এইসব ইমেল, মেল বা ফ্যাক্স সংক্রান্ত নির্দেশাবলী অনুসরণ করুন। YouTube Studio ব্যবহার করে জমা দেওয়ার সুবিধা এই মুহূর্তে উপলভ্য নেই।

আমার গেমে কি মাউস দিয়ে গেমপ্লে করার সুবিধা থাকতে হবে?

হ্যাঁ। "ইন্টার‍্যাকশন পদ্ধতি" সংক্রান্ত প্রয়োজনীয়তা অনুযায়ী, আপনার গেমের সব ইন্টার‍্যাকশনের (মেনু ও মূল গেমপ্লে, দুটির ক্ষেত্রেই) জন্য মাউস ইনপুট কাজ করতেই হবে।

গেমের সীমা ও প্রকাশ করা

আমি কতগুলি Playables তৈরি করতে পারব, তার কি কোনও সীমা আছে?

চ্যানেল প্রতি ২০০টি গেমের সীমা আছে এবং এই মুহূর্তে আমরা এই সীমা বাড়ানোর কথা ভাবছি না। এই সময়ের মধ্যে, আমরা সাজেস্ট করছি যে আপনার সেরা ২০০টি গেম অপ্টিমাইজ করা বা প্রদান করার উপর ফোকাস করুন।

আগে থেকে থাকা গেমের নতুন ভার্সন কীভাবে জমা দেব?

আমাদের জমা দেওয়ার প্রসেস Playables Developer Portal-এর মাধ্যমে ম্যানেজ করা হয়। আরও তথ্যের জন্য, নতুন Playable তৈরি করুন দেখুন।

শুধুমাত্র মেটাডেটা বা থাম্বনেল আপডেট করলে কি তখনও পর্যালোচনা করার প্রয়োজন হয়?

হ্যাঁ। মেটাডেটা পরিবর্তন সহ সব আপডেট এখনও পর্যালোচনা প্রক্রিয়ার মাধ্যমে যেতে হবে।

ওপেন অ্যাসেট স্টোর টেমপ্লেট ব্যবহার করে তৈরি করা গেম কি আমি প্রকাশ করতে পারি?

বাণিজ্যিক লাইসেন্সপ্রাপ্ত টেমপ্লেট (যেমন, ওপেন অ্যাসেট স্টোর থেকে) ব্যবহার করে তৈরি করা গেমগুলিতে উল্লেখযোগ্য পরিবর্তন করতে হবে। আপনার গেমের গেমপ্লে মেকানিক্স, UI লেআউট এবং মূল অ্যাসেট আগে থেকে থাকা কোনও থার্ড-পার্টি টাইটেলের সাথে "যথেষ্ট পরিমাণে অভিন্ন" হিসেবে ফ্ল্যাগ করা হলে, সার্টিফিকেশন চলাকালীন এটি বাতিল করা হতে পারে বা ডুপ্লিকেট কন্টেন্ট সংক্রান্ত নীতি লঙ্ঘনের জন্য সরিয়ে দেওয়া হতে পারে। এটি এড়াতে, আপনার গেমটি যাতে শুধু নায়ক বা শিরোনাম পরিবর্তন করার বাইরেও একটি অনন্য অভিজ্ঞতা প্রদান করে তা নিশ্চিত করুন।

মনিটাইজেশন ও বিজ্ঞাপন

টেস্টিংয়ের সময় আমার গেমে বিজ্ঞাপন দেখানো হচ্ছে না কেন?

বিজ্ঞাপন দেখানো না হলে, নিম্নলিখিত বিষয়গুলি চেক করুন:

  • SDK ইন্টিগ্রেশন: আপনি Playables SDK বিজ্ঞাপন পদ্ধতি সঠিকভাবে ইন্টিগ্রেট করেছেন কিনা তা ভালভাবে দেখে নিন। Playables ব্যবহারকারী, ক্রিয়েটর ও বিজ্ঞাপনদাতাদের জন্য অটোমেটিক বিজ্ঞাপন ডেলিভারি ব্যালেন্স করে, তাই আমরা আপনাকে গেমের প্রতিটি স্বাভাবিক বিরতিতে ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপনের অনুরোধ করার জন্য উৎসাহিত করি। সঠিক ভারসাম্য বজায় রাখতে কোন অনুরোধ পূরণ করা হবে তা সিস্টেম নির্ধারণ করে।
  • মনিটাইজেশন সেটিংস: Playables Developer Portal-এ আপনার গেম খুলুন এবং বিজ্ঞাপন মনিটাইজেশন বিকল্পের অধীনে ইন্টারস্টিশিয়াল এবং পুরস্কার প্রদানকারী বিকল্প টগল করে চালু করা আছে কিনা তা কনফার্ম করুন। YouTube অটোমেটিক প্রি-রোল বিজ্ঞাপন ম্যানেজ করে।
  • বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত নির্দেশিকা: Developer Portal-এ আপনার গেম খুলে মনিটাইজেশন সংক্রান্ত সমস্যা চেক করুন।

    YouTube-এর বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত কন্টেন্টের নির্দেশিকা এবং মনিটাইজেশন সংক্রান্ত প্রয়োজনীয়তা সম্পর্কিত যেকোনও সমস্যা সেখানে তালিকাভুক্ত করা হয়। আপনার পুরস্কার প্রদানকারী বিজ্ঞাপন যেন অপ্ট-ইন করা থাকে এবং স্বাভাবিক অগ্রগতিতে বাধা না দেয়, আপনার গেম যেন খেলোয়াড়দের বিজ্ঞাপনে ক্লিক করতে উৎসাহিত না করে এবং ইন্টারস্টিশিয়াল বিজ্ঞাপন যেন শুধুমাত্র স্বাভাবিক বিরতিতে (যেমন, কোনও লেভেল শেষ হওয়ার পরে) দেখানো হয়, গেমপ্লে চলাকালীন নয়, কারণ এগুলি হল বিজ্ঞাপনদাতার জন্য উপযুক্ত নির্দেশিকার প্রয়োজনীয়তা।

    এই বিভাগে যদি মনিটাইজেশন ব্যর্থ হয়েছে বলে দেখানো হয়, তাহলে সেই রিলিজের জন্য বিজ্ঞাপন বন্ধ করা আছে, এমনকি রিলিজটি সার্টিফিকেশন পাস করে লাইভ থাকলেও। বিজ্ঞাপন আবার চালু করতে, তালিকাভুক্ত সমস্যার সমাধান করুন এবং পর্যালোচনার জন্য আপনার গেম আবার জমা দিন। নতুন রিলিজ পাস ও প্রকাশ করা হলে বিজ্ঞাপন আবার দেখানো হয়।

  • অ্যাকাউন্ট পরীক্ষা করা: YouTube Premium মেম্বাররা বিজ্ঞাপন দেখতে পান না, তাই Premium নেই এমন অ্যাকাউন্ট দিয়ে পরীক্ষা করুন। এছাড়াও, উপযুক্ত অঞ্চলের ব্যবহারকারীদের একটি সাবসেটকে বিজ্ঞাপন দেখানো হয়, তাই সঠিকভাবে সেট-আপ করা গেম প্রতিটি অ্যাকাউন্টে বিজ্ঞাপন নাও দেখাতে পারে।

অ্যানালিটিক্স ও রিপোর্টিং

এমন কোনও ড্যাশবোর্ড আছে কি যেখানে আমি আমার গেমের জন্য রিটেনশন বা ক্র্যাশ রেটের মতো বিস্তারিত অ্যানালিটিক্স দেখতে পারি?

Playables Developer Portal-এর Analytics ট্যাবে অ্যানালিটিক্স উপলভ্য।

সহায়তা ও কমিউনিটি

সহায়তার জন্য আমি কোথায় যোগাযোগ করতে পারি বা Playables ডেভেলপার কমিউনিটির সাথে কীভাবে কানেক্ট করতে পারি?

আপনি অফিসিয়াল YouTube Playables Discord কমিউনিটিতে যোগ দিতে পারবেন। এটি এমন একটি জায়গা যেখানে আপনি কমিউনিটির সহায়তা পেতে, অন্যান্য ক্রিয়েটরদের সাথে কোলাবরেট করতে এবং Playables টিমের লেটেস্ট ঘোষণা ও আপডেট দেখতে পারবেন।

অন্য়ান্য প্রশ্ন

আপনি আগে থেকেই Playables ডেভেলপার হলে, আরও প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন উপলভ্য আছে।