আগে থেকে থাকা ট্যাগ কনফিগারেশন বিশ্লেষণ করা

নতুন ট্যাগ ইনস্টল করার আগে, আপনার ওয়েবসাইট বা মোবাইল অ্যাপে আগে থেকে থাকা ট্যাগগুলি মূল্যায়ন করুন, যাতে আপনি কোনও অপ্রয়োজনীয় ট্যাগ যোগ না করেন। এই ডকুমেন্ট আপনার আগে থেকে থাকা ট্যাগ মূল্যায়ন করার উপায় বর্ণনা করে।

প্রাথমিক মূল্যায়নের পরেও, স্ট্যান্ডার্ড ট্যাগ ম্যানেজমেন্ট প্রসেসের অংশ হিসেবে আপনার নিয়মিত চেক-আপ করা উচিত। আপনার ওয়েবসাইট বা অ্যাপে রান করা ট্যাগ নিয়মিত মূল্যায়ন করা ডেটা সুরক্ষা ও নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ।

আপনার আগে থেকে থাকা ট্যাগ মূল্যায়ন করতে, নিম্নলিখিত রিসোর্স ব্যবহার করুন:

Tag Assistant

Google Tag Assistant হল Google ট্যাগ ইনস্টল করার জন্য একটি ট্যাগ বিশ্লেষণ টুল। চালু করা থাকলে, Tag Assistant ব্রাউজারে একটি ডিবাগ প্যানেল দেখায় যাতে আপনি দেখতে পারেন কোন gtag.js কমান্ড কোন ক্রমে ট্রিগার হয়েছে। Tag Assistant দেখায় যে কোন ডেটা ডেটা লেয়ারে পাস করা হচ্ছে এবং কোন ইভেন্ট সেই ডেটা এক্সচেঞ্জ ট্রিগার করেছে। এটি হিট (HTTP অনুরোধ) এবং সংশ্লিষ্ট প্যারামিটারও দেখায়। ট্যাগ অ্যাসিস্ট্যান্ট সম্পর্কে আরও জানুন।

ট্যাগ ম্যানেজার

আগে থেকে থাকা ট্যাগ কনফিগারেশন বিশ্লেষণ করতে আপনি ট্যাগ ম্যানেজার অ্যাকাউন্ট ও কন্টেনার পরীক্ষা করতে পারেন। Tag Manager-এ প্রিভিউ মোড ফিচারও আছে, যার ফাংশনালিটি Tag Assistant-এর মতোই।

ট্যাগ, সেটিংস বা আপনার ট্যাগ, ট্রিগার ও ভেরিয়েবলে কোডের লাইন খুঁজে পেতে, ট্যাগ ম্যানেজার কন্টেনারে সার্চ বার ব্যবহার করুন। সার্চ বার হল এমন একটি দুর্দান্ত উপায় যার মাধ্যমে আপনি সেইসব ট্যাগ পিনপয়েন্ট করতে পারবেন যেগুলিতে এমন সেটিংস বা কোড থাকতে পারে যা আপনাকে আবার মূল্যায়ন করতে হবে।

বিভিন্ন ভার্সন

ট্যাগ ম্যানেজারের ভার্সন ফিচার থেকে আগে থেকে থাকা কন্টেনার কনফিগারেশনের সারসংক্ষেপ দেখা যায়।

  1. Tag Manager-এ, ভার্সন বিকল্পে ক্লিক করুন।
  2. কন্টেনারের বর্তমান অবস্থা দেখতে তালিকায় সবচেয়ে সাম্প্রতিক ভার্সনে ক্লিক করুন।

ট্যাগ ম্যানেজার এই ভিউতে ট্যাগ, ট্রিগার, ভেরিয়েবল ও কাস্টম টেমপ্লেট তালিকাভুক্ত করে।

প্রিভিউ মোড

ট্যাগ ম্যানেজারে প্রিভিউ মোড দেখায় যে কোনও পৃষ্ঠায় কোন ট্যাগগুলি ফায়ার করছে, কোন ইভেন্টগুলি সেই ট্যাগগুলিকে ট্রিগার করে এবং কোন ডেটা ডেটা লেয়ারে পুশ করা হচ্ছে। প্রিভিউ মোড Tag Assistant-এর মতোই কাজ করে। প্রিভিউ মোড সম্পর্কে আরও জানুন।

ম্যানুয়াল কোড ইন্সপেকশন

আগে থেকে থাকা ট্যাগ কনফিগারেশনের আরও পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ পেতে, ম্যানুয়ালি কোড পরীক্ষা করে দেখার কথা বিবেচনা করুন। সম্ভাব্য ট্যাগ কনফিগারেশন শনাক্ত করতে সাহায্য করার জন্য আপনার সোর্স কোডে এই সাধারণ ট্যাগ কীওয়ার্ডগুলির মধ্যে কিছু সার্চ করুন:

  • gtag( – এটি gtag() কমান্ডের জন্য ওপেনিং এবং এই কোড ফ্র্যাগমেন্টে প্রায়শই অতিরিক্ত ইনস্ট্রুমেন্টেশন থাকে।
  • googletagmanager.com – এই ডোমেন Tag Manager ও gtag.js কার্যকারিতা, উভয়ই লোড করে এবং এই ধরনের ট্যাগ খুঁজে পেতে আপনাকে সাহায্য করতে পারে।

আপনার কাছে আগে থেকেই gtag.js বা Google Tag Manager থাকলে, নতুন কনফিগারেশন প্রয়োগ করার পরিবর্তে আপনি আগে থেকে থাকা ট্যাগ বা ইনস্ট্রুমেন্টেশন আপডেট করতে পারবেন।

  • dataLayer – ডেটা লেয়ার কোড তৈরি করা হয়েছে কিনা তা খুঁজে বের করতে ব্যবহার করা যেতে পারে এবং নির্দিষ্ট ইভেন্টের জন্য ইন্সট্রুমেন্টেশন সহ dataLayer.push() কল।
  • analytics.js বা ga.js – লিগ্যাসি Google Analytics ইমপ্লিমেন্টেশনের জন্য ব্যবহৃত লাইব্রেরির ফাইলের নাম।
  • conversion.js বা conversion_async.js - Google Ads কনভার্সন ট্র্যাক করার জন্য ব্যবহৃত লাইব্রেরির ফাইলের নাম।
  • optimize.js – Google Optimize ট্যাগের জন্য ব্যবহার করা হয়।
  • থার্ড-পার্টি ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম যাতে Google ট্যাগ থাকতে পারে। আপনার সোর্স কোডে সম্ভাব্য থার্ড-পার্টি ট্যাগ ম্যানেজমেন্ট সিস্টেম, যেমন utag.js বা _satellite আছে কিনা দেখুন।

Google ট্যাগ

আপনার ওয়েব পেজে Google ট্যাগ স্নিপেট যোগ করে থাকলে, ট্যাগটি কী কাজে ব্যবহার করা হচ্ছে সেই সম্পর্কে আরও তথ্য পেতে সেটি পর্যালোচনা করতে পারেন। বর্তমান Google ট্যাগ স্নিপেট নিচের উদাহরণের মতো দেখতে হয়:

  <!-- Google tag -->
  <script async src="https://www.googletagmanager.com/gtm.js?id=TAG_ID"></script>
  <script>
    window.dataLayer = window.dataLayer || [];
    function gtag(){dataLayer.push(arguments);}
    gtag('js', new Date());
  </script>

আগের ভার্সনের স্নিপেট নিচের উদাহরণের মতো দেখতে হয়:

  <!-- Google tag (gtag.js) - Prior version snippet -->
  <script async src="https://www.googletagmanager.com/gtag/js?id=GA-XXXXXX-1"></script>
  <script>
    window.dataLayer = window.dataLayer || [];
    function gtag(){dataLayer.push(arguments);}
    gtag('js', new Date());

    gtag('config', 'GA-XXXXXX-1');
  </script>

আগের ভার্সন ব্যবহার করে ইমপ্লিমেন্ট করার ক্ষেত্রে, আপনি অতিরিক্ত প্রোডাক্ট ও অ্যাকাউন্টের জন্য একাধিক gtag('config',...) লাইন দেখতে পেতে পারেন। যেমন:

  <!-- Google tag (gtag.js) - Prior version snippet -->
  <script async src="https://www.googletagmanager.com/gtag/js?id=TAG_ID"></script>
  <script>
    window.dataLayer = window.dataLayer || [];
    function gtag(){dataLayer.push(arguments);}
    gtag('js', new Date());
    
    gtag('config', 'GA-XXXXXX-1');
    gtag('config', 'GA-YYYYYY-2');
    gtag('config', 'TAG_ID');
  </script>

আগের ভার্সনে প্রতিটি config লাইনে প্রোডাক্ট প্রিফিক্স (কোন প্রোডাক্ট কনফিগার করা হচ্ছে তা বোঝায়) এবং তারপরে কনফিগার করা অ্যাকাউন্টের আইডি থাকে। প্রোডাক্ট প্রিফিক্স সম্পর্কে আরও তথ্য দেখুন।

Google ট্যাগের জন্য প্রোডাক্ট প্রিফিক্স

ট্যাগ বা কন্টেনার আইডি, Google ট্যাগ ম্যানেজার কন্টেনার বা Google ট্যাগ স্নিপেটের মাধ্যমে লোড করা Google ডেস্টিনেশন কনফিগারেশন শনাক্ত করে। নতুন ইনস্টলেশন ডিফল্ট হিসেবে Google Tag Manager কন্টেনার আইডি (GTM-) ব্যবহার করে, যেখানে ডেস্টিনেশন-নির্দিষ্ট আইডি স্বতন্ত্র Google প্রোডাক্ট শনাক্ত করে। নিচের সারণীতে কাজ করে এমন আইডি প্রিফিক্সের ওভারভিউ দেওয়া হয়েছে:
উপসর্গ আইডির ধরন বিবরণ
GTM-XXXXXX Google Tag Manager কন্টেনার আইডি (ডিফল্ট) Google Tag Manager কন্টেনারের জন্য ডিফল্ট আইডি। সব Google, থার্ড-পার্টি ও কাস্টম ট্যাগ কাজ করে।
G-XXXXXX গন্তব্য-নির্দিষ্ট আইডি Google Analytics ডেস্টিনেশন (মেজারমেন্ট আইডি) শনাক্ত করে।
AW-XXXXXX গন্তব্য-নির্দিষ্ট আইডি Google Ads ডেস্টিনেশন (কনভার্সন আইডি) শনাক্ত করে।
DC-XXXXXX গন্তব্য-নির্দিষ্ট আইডি ফ্লাডলাইট ডেস্টিনেশন (বিজ্ঞাপনদাতার আইডি) শনাক্ত করে।
MC-XXXXXX গন্তব্য-নির্দিষ্ট আইডি Google Merchant Center ডেস্টিনেশন শনাক্ত করে।
GT-XXXXXX Google ট্যাগ আইডি আগের ভার্সনে তৈরি করা Google ট্যাগ শনাক্ত করে।

Google ট্যাগের মাধ্যমে কনফিগার করা ওয়েব পেজ GTM- কন্টেনার আইডি বা গন্তব্য-নির্দিষ্ট আইডি ব্যবহার করতে পারে, যেমন G- (Google Analytics), AW- (Google Ads), DC- (Floodlight) বা MC- (Merchant Center)। আপনার পৃষ্ঠা যদি আগে থেকেই এইসব আইডির কোনও একটির সাথে Google ট্যাগ লোড করে, তাহলে পৃষ্ঠায় অন্য ট্যাগ স্নিপেট যোগ করার পরিবর্তে আপনি Google Tag Manager-এ অতিরিক্ত গন্তব্য কানেক্ট করতে পারবেন। ট্যাগ আইডি সেট-আপ করা সম্পর্কে আরও জানুন

Google Tag Manager

ট্যাগ ম্যানেজারের মাধ্যমে কনফিগার করা ওয়েব পেজে একটি কন্টেনার ট্যাগ ইনস্টল করা থাকবে যা নিম্নলিখিত উদাহরণের মতো দেখতে হবে। আপনি কন্টেনার কোড চেক করে Tag Manager কন্টেনার আইডি শনাক্ত করতে পারবেন। কন্টেনার আইডি "GTM-" দিয়ে শুরু হয়। কন্টেনার আইডি কোথায় থাকে তা জানতে নিম্নলিখিত উদাহরণ দেখুন:

<!-- Google tag -->
<script async src="https://www.googletagmanager.com/gtm.js?id=GTM-XXXXXX"></script>
<script>
  window.dataLayer = window.dataLayer || [];
  function gtag(){dataLayer.push(arguments);}
  gtag('js', new Date());
</script>

আগের ভার্সনের স্নিপেট নিচের উদাহরণের মতো দেখতে হয়:

<!-- Google Tag Manager -->
<script>(function(w,d,s,l,i){w[l]=w[l]||[];w[l].push({'gtm.start':
new Date().getTime(),event:'gtm.js'});var f=d.getElementsByTagName(s)[0],
j=d.createElement(s),dl=l!='dataLayer'?'&l='+l:'';j.async=true;j.src=
'https://www.googletagmanager.com/gtm.js?id='+i+dl;f.parentNode.insertBefore(j,f);
})(window,document,'script','dataLayer','GTM-XXXXXX');</script>
<!-- End Google Tag Manager -->

কন্টেনার আইডি পাওয়ার পরে, Google Tag Manager অ্যাকাউন্ট স্ক্রিন খুলুন এবং এই আইডি সার্চ করতে -এ ক্লিক করুন। তারপর আপনি আপনার ওয়েবসাইটের জন্য [ট্যাগ, ট্রিগার ও ভেরিয়েবল কনফিগারেশন]ট্যাগ কনফিগারেশন পরীক্ষা করতে পারবেন।