ব্যবহারকারীর অভিজ্ঞতা সংক্রান্ত পেশাদার পদ্ধতি

Google Pay API-এর সাথে ইন্টিগ্রেট করার সময়, বিভিন্ন পরিস্থিতি তৈরি হতে পারে যা আপনার ওয়েবসাইট, অ্যাপের কেনাকাটার ফ্লো এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা (UX)-এর উপর নির্ভর করে। UX উন্নত করতে, নিম্নলিখিত নির্দেশিকা বিবেচনা করুন:

Google Pay-তে ডিফল্ট পেমেন্ট পদ্ধতি সেট করুন

নতুন ব্যবহারকারীদের অনবোর্ড করতে বা অ্যাকাউন্ট সেট-আপ স্ক্রিন এড়িয়ে যেতে ডিফল্ট পেমেন্ট পদ্ধতি হিসেবে Google Pay সেট করুন। আমরা সাজেস্ট করি যে আপনি Google Pay-কে ডিফল্ট পেমেন্ট পদ্ধতি হিসেবে সেট করুন যখন isReadytoPay true রিটার্ন করে। এর ফলে গ্রাহককে চেক-আউট করার জন্য কম ক্লিক করতে হয়, কারণ পেমেন্ট ও শিপিং সংক্রান্ত তথ্য অটোমেটিক গ্রাহকের সেভ করা পেমেন্ট পদ্ধতি থেকে ডিফল্ট হিসেবে সেট হয়ে যায়।

কম ক্লিকের জন্য অপ্টিমাইজ করুন

আপনি Google Pay চালু করার সাথে সাথেই চার্জ করার জন্য আপনার পেমেন্ট পদ্ধতি সেট করা থাকলে, নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করুন:

  • Google Pay চালু করার আগে, গ্রাহককে চূড়ান্ত এবং মোট সংশ্লিষ্ট মূল্য দেখানো হয়েছে কিনা তা নিশ্চিত করুন।
  • Set CheckoutOption to COMPLETE_IMMEDIATE_PURCHASE so that users view a Pay button instead of a Continue button within the Google Pay selector.

এর ফলে, ব্যবহারকারীকে চার্জ করার আগে, এক ক্লিকে চেক-আউট করা এবং সঠিক প্রত্যাশা সেট করা সম্ভব হয়।

অপ্টিমাইজ করুন
ছবি ৩: ন্যূনতম ক্লিকের জন্য অপ্টিমাইজ করুন।

Google Pay-এর জন্য সাজেস্ট করা প্লেসমেন্ট

নিম্নলিখিত চারটি লোকেশনের প্রত্যেকটিতে Google Pay দেখান:

আপনি যদি একাধিক লোকেশনে Google Pay-এর ব্র্যান্ডিং করেন, তাহলে সব লোকেশনে IsReadytoPayRequest ইনভোকেশন একই রকম রাখুন।

প্রোডাক্ট পৃষ্ঠায় Google Pay যোগ করা

আপনার আইটেম বা প্রোডাক্ট পৃষ্ঠায় Google Pay যোগ করুন এবং আপনার গ্রাহকদের জন্য দ্রুত চেক-আউট করার সুবিধা চালু করুন। এটি চেক-আউট ধাপের সংখ্যা কমায় এবং একটি আইটেম কেনার ক্ষেত্রে কনভার্সন রেট বাড়ায়।

প্রোডাক্ট পৃষ্ঠায় Google Pay যোগ করুন।
ছবি ৪: প্রোডাক্ট পৃষ্ঠায় Google Pay যোগ করুন।

চেক-আউট পৃষ্ঠায় Google Pay যোগ করুন

আপনার চেক-আউট বা কার্ট বোতাম থাকলে, স্ট্যান্ডার্ড চেক-আউট বিকল্পের কাছাকাছি Google Pay যোগ করুন।

আপনি এই Google Pay প্লেসমেন্ট বেছে নিলে, গ্রাহককে নিম্নলিখিত সুবিধাগুলি অফার করতে পারবেন:

  • কার্টে থাকা সব আইটেম দেখার সুবিধাজনক ভিউ
  • চূড়ান্ত ও মোট সংশ্লিষ্ট দাম
  • অবিলম্বে চেক-আউট করার সুবিধা
চেক-আউট
ছবি ৫: স্ট্যান্ডার্ড চেক-আউট বিকল্পের কাছাকাছি Google Pay যোগ করুন।

পেমেন্ট বিকল্পের তালিকার সবচেয়ে উপরে Google Pay রাখুন

Google Pay যাতে স্পষ্টভাবে দেখা যায় তা নিশ্চিত করুন, যাতে ব্যবহারকারীরা জানতে পারেন যে তারা এক ক্লিকেই চেক-আউট করতে পারবেন।

পেমেন্ট বিকল্পের তালিকার সবচেয়ে উপরে Google Pay রাখুন।
ছবি ৬: পেমেন্ট বিকল্পের তালিকার সবচেয়ে উপরে Google Pay রাখুন।

পেমেন্ট সংক্রান্ত তথ্যের জন্য ম্যানুয়াল এন্ট্রি ফিল্ডের উপরে Google Pay রাখুন

ম্যানুয়ালি তথ্য লিখতে হয় এমন ফিল্ডের উপরে Google Pay-এর বোতাম থাকলে, ব্যবহারকারীকে ম্যানুয়ালি পেমেন্টের তথ্য, শিপিং ও বিলিংয়ের ঠিকানা লিখতে হয় না, যদি আমাদের কাছে আগে থেকেই সেই ডেটা থাকে। এটি ম্যানুয়াল এন্ট্রি কমায় এবং কনভার্সন রেট বাড়ায়।

পেমেন্ট সংক্রান্ত তথ্য ম্যানুয়ালি লেখার ফিল্ডের উপরে Google Pay-এর বিকল্প রাখুন।
ছবি ৭: পেমেন্ট সংক্রান্ত তথ্য ম্যানুয়ালি লেখার ফিল্ডের উপরে Google Pay রাখুন।

Google Pay থেকে ব্যবহারকারীর শিপিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করুন

আপনার যদি শিপিং সংক্রান্ত তথ্যের প্রয়োজন হয়, তাহলে গ্রাহকরা Google Pay স্ক্রিনে তাদের পেমেন্ট সংক্রান্ত তথ্যের সাথে শিপিং অ্যাড্রেসও কনফার্ম করতে পারবেন। ব্যবহারকারীদের তখন ম্যানুয়ালি ঠিকানা লিখতে হবে না। Google Pay API থেকে পাওয়া উত্তরে শিপিং ও পেমেন্ট সংক্রান্ত তথ্য থাকে।

পেমেন্ট সংক্রান্ত তথ্য ম্যানুয়ালি লেখার ফিল্ডের উপরে Google Pay-এর বিকল্প রাখুন।
ছবি ৮: Google Pay-এর মধ্যে শিপিং অ্যাড্রেস সেট-আপ করুন।

Google Pay-এর মাধ্যমে গেস্ট চেক-আউট চালু করা

Google Pay-এর মাধ্যমে সহজ চেক-আউট প্রসেস চালু করুন, যাতে ব্যবহারকারীদের অ্যাকাউন্ট তৈরি করতে না হয়। এটি করতে, আপনার অনুরোধের অংশ হিসেবে চেক-আউটের জন্য প্রয়োজনীয় পেমেন্ট ও ঠিকানা সংক্রান্ত তথ্য Google Pay API-এর কাছে অনুরোধ করুন।

আপনার কাছে অ্যাকাউন্ট তৈরি করার বিকল্প থাকলে, অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রয়োজনীয় পেমেন্ট ও ঠিকানা সংক্রান্ত তথ্য পেতে, Google Pay API-এর মাধ্যমে প্রদান করা পেমেন্ট ও ঠিকানা সংক্রান্ত তথ্য ব্যবহার করুন। আমরা সাজেস্ট করি যে কেনাকাটা করার পরেই যেন অ্যাকাউন্ট তৈরি করা হয়।

আপনি Google Pay API-এর মাধ্যমে এই তথ্য চাইলে, গ্রাহককে চেক-আউটের জন্য প্রয়োজনীয় সব তথ্য ম্যানুয়ালি পূরণ করতে হবে না। এটি চেক-আউট ফ্লো মসৃণ রাখে।

শুধুমাত্র প্রাসঙ্গিক ব্যবহারকারীর ডেটা সংগ্রহ করতে Google Pay ব্যবহার করুন

Google Pay API-এর মাধ্যমে পাওয়া ডেটা আপনি সংগ্রহ করলে, তা শুধুমাত্র গ্রাহকের বর্তমান ট্রানজ্যাকশনের উদ্দেশ্যেই ব্যবহার করতে হবে। এর মধ্যে অর্ডার কনফার্মেশন, শিপিং বিজ্ঞপ্তি, শিপিং ট্র্যাকিং, অর্ডার বাতিলকরণ, রিফান্ড এবং রিফান্ড বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্য অন্তর্ভুক্ত।

যেমন, আপনি PaymentDataRequest অবজেক্টে emailRequired -কে true হিসেবে সেট করলে, Google Pay API একটি ইমেল আইডি রিটার্ন করে।

গ্রাহকের বিশ্বাস ও আনুগত্য বজায় রাখতে এই অভ্যাস বজায় রাখুন।