গুরুত্বপূর্ণ: Google Maps Platform Premium Plan আর সাইন-আপ করা বা নতুন গ্রাহকদের জন্য উপলভ্য নেই।
Google Cloud সহায়তা পোর্টালের কার্যকারিতা Google Cloud কনসোলে মাইগ্রেট করা হচ্ছে, যাতে আপনার সব কাজকে কেন্দ্রীভূত করা যায় এবং একটি সমন্বিত, সুবিন্যস্ত অভিজ্ঞতা প্রদান করা যায়।
ফেব্রুয়ারি ২০২১-এর মাঝামাঝি সময় থেকে, Google Maps ক্লায়েন্ট আইডি ম্যানেজমেন্ট Cloud Console-এ মাইগ্রেট করা হয়েছে। আপনি কনসোল বা পোর্টালের মাধ্যমে ক্লায়েন্ট আইডি ম্যানেজ করার কাজ করতে পারবেন। এই মাইগ্রেশন চলাকালীন দুটি অ্যাপ্লিকেশন সিঙ্ক করা হবে, তাই একটি লোকেশনে করা টাস্ক দুটি জায়গাতেই দেখা যাবে।
৩১ মার্চ, ২০২১ থেকে ক্লায়েন্টরা আর Google Cloud সহায়তা পোর্টালে লগ-ইন করতে পারবেন না, এবং ক্লায়েন্ট আইডি ম্যানেজ করা ও সহায়তার সাথে যোগাযোগ করা সহ Cloud সহায়তা পোর্টালে আগে করা সমস্ত টাস্কের জন্য Cloud কনসোল ব্যবহার করা শুরু করতে হবে।
সাধারণ তথ্য
- এটি কেন করা হচ্ছে?
- আমাকে কী করতে হবে?
- আমি কীভাবে Cloud Console অ্যাক্সেস করতে পারি?
- আমি কীভাবে আমার প্রোজেক্ট অ্যাক্সেস করতে পারি?
সহায়তা সংক্রান্ত প্রশ্ন
- আমি কীভাবে সহায়তা টিমের সাথে যোগাযোগ করব?
- Google Cloud সহায়তা পোর্টালে তৈরি করা কেস কি Cloud কনসোলে দেখা যাবে?
- আমি কীভাবে কোনও সহায়তা সংক্রান্ত কেসে অন্য ব্যবহারকারীদের যোগ করতে পারি?
- আমি কীভাবে কোনও কেস এস্কালেট করব?
- আমি কি কোনও কেসের গুরুত্ব পরিবর্তন করতে পারি?
- আমি কি কোনও কেসে অ্যাটাচমেন্ট যোগ করতে পারি?
ক্লায়েন্ট আইডি সংক্রান্ত প্রশ্ন
- আমি কোথায় ক্লায়েন্ট আইডি ম্যানেজ করতে পারব?
- অনুমোদিত URL-এর তালিকা কে পরিবর্তন করতে এবং ক্লায়েন্ট আইডি পজ বা আনপজ করতে পারবেন?
- পজ বোতামের কাজ কী?
- Google Maps Platform API-এর সাথে যাচাইকরণের জন্য ক্লায়েন্ট আইডি ব্যবহার করছি কিনা তা আমি কীভাবে দেখব?
- Cloud Console-এ আমি কেন আমার ক্লায়েন্ট আইডি দেখতে পাচ্ছি না?
- আমার ক্লায়েন্ট আইডির সাথে যুক্ত সব অনুমোদিত URL আমি কীভাবে দেখব, যোগ করব ও সরিয়ে দেব?
- আমি কোথায় ক্রিপ্টোগ্রাফিক কী খুঁজে পাব?
- আমি ক্রিপটোগ্রাফিক কী ব্যবহার করছি, কিন্তু এটি Cloud কনসোলে থাকা কী-এর থেকে আলাদা। আমার 'কী' কি ভুল?
অন্য়ান্য প্রশ্ন
- আমার Premium প্ল্যান ব্যবহারের রিপোর্ট কোথায় দেখতে পাব?
- আমি কোথায় Google Maps Platform Analytics রিপোর্ট দেখতে পাব?
সাধারণ তথ্য
- এটি কেন হচ্ছে?
আমরা Google Cloud সহায়তা পোর্টালকে Cloud কনসোলের Google Maps Platform বিভাগ দিয়ে প্রতিস্থাপন করছি যাতে আপনার সমস্ত কাজ একটি প্ল্যাটফর্মে কেন্দ্রীভূত করা যায় এবং একটি ইউনিফায়েড, স্ট্রিমলাইনড অভিজ্ঞতা প্রদান করা যায়।
আপনার Google Maps Platform ডেপ্লয়মেন্ট ম্যানেজ করতে সাহায্য করার জন্য Cloud Console আরও সমৃদ্ধ, আরও বিস্তারিত ফিচার প্রদান করে।
- আমাকে কী করতে হবে?
ফাংশনালিটি মাইগ্রেশন সংক্রান্ত কমিউনিকেশন পাওয়ার সাথে সাথেই, সাইন-ইন করুন এবং Cloud Console-এর সাথে পরিচিত হন এবং আপনার ব্যবহারকারীদের ভূমিকা অ্যাসাইন করা শুরু করুন।
ভূমিকা:
প্রোজেক্টের মালিকভূমিকা:
প্রোজেক্ট এডিটরভূমিকা:
প্রোজেক্ট দর্শকভূমিকা: টেকনিক্যাল
সাপোর্ট এডিটরভূমিকা: বিলিং
অ্যাকাউন্ট অ্যাডমিনভূমিকা: বিলিং
অ্যাকাউন্ট ভিউয়ারক্লায়েন্ট আইডি ম্যানেজমেন্ট ☓ ☓ প্রযুক্তিগত সমস্যা সংক্রান্ত সহায়তা ☓ ☓ ☓ বিলিং সংক্রান্ত সমস্যার ব্যাপারে সহায়তা ☓ প্রোজেক্ট ব্যবহার সংক্রান্ত রিপোর্ট ☓ ☓ ☓ ☓ প্রোজেক্ট বিলিং রিপোর্ট ☓ ☓ ☓ ☓ ☓ অ্যাকাউন্ট বিলিং রিপোর্ট ☓ ☓ - ক্লায়েন্ট আইডি ম্যানেজমেন্ট টাস্কের মধ্যে আপনার ক্লায়েন্ট আইডির সাথে ব্যবহার করার জন্য ডোমেনকে অনুমোদন করা, অনুমোদিত ডোমেন যোগ করা ও সরানো, ক্লায়েন্ট আইডির ক্রিপ্টো কী দেখা এবং আরও অনেক কিছু অন্তর্ভুক্ত।
- প্রযুক্তিগত সমস্যা সংক্রান্ত সহায়তার মধ্যে API প্রয়োগ ও সমস্যা সমাধান করা, কোটা বাড়ানোর অনুরোধ করা এবং ইঞ্জিনিয়ারিং টিমের কাছে প্রোডাক্ট সংক্রান্ত সমস্যা জানানো ইত্যাদি কাজ অন্তর্ভুক্ত।
- বিলিং সংক্রান্ত সমস্যার সমাধান-এর মধ্যে বিলিং অ্যাকাউন্ট সেট-আপ করা, চার্জের ব্যাপারে বোঝা, প্রোজেক্টের মালিকানা পরিবর্তন করা, বিলিং সংক্রান্ত সমস্যার কেস ফাইল করা এবং বিলিং বা চার্জ সংক্রান্ত অন্যান্য কাজ অন্তর্ভুক্ত।
মনে রাখবেন: বর্তমানে, প্রোজেক্টের মালিক ও এডিটররা বিলিং সংক্রান্ত সহায়তা কেস ফাইল করতে পারবেন। তবে, ২০২১ সালের শেষ দিকে, শুধুমাত্র বিলিং অ্যাডমিনিস্ট্রেটরদের কাছে এই ধরনের কেস তৈরি করার অনুমতি থাকবে।
- আমি কীভাবে Cloud কনসোল অ্যাক্সেস করতে পারি?
Cloud কনসোল অ্যাক্সেস করতে, আপনার একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে। Google Cloud সহায়তা পোর্টালের জন্য আপনার কাছে থাকা লগ-ইন এবং পাসওয়ার্ড আর কাজ করবে না। আপনার Google অ্যাকাউন্ট থাকলেও লগ-ইন করতে না পারলে, আপনার ইউজারনেম বা পাসওয়ার্ড ফিরিয়ে আনুন। অথবা, আপনি একটি নতুন Google অ্যাকাউন্ট তৈরি করতে পারেন।
- আমি কীভাবে আমার প্রোজেক্ট অ্যাক্সেস করব?
আপনি আগে যে Google অ্যাকাউন্ট দিয়ে Google Cloud সহায়তা পোর্টালে লগ-ইন করেছেন সেটির যদি আপনার ক্লায়েন্ট আইডির সাথে যুক্ত প্রোজেক্টে অ্যাক্সেস না থাকে:
- প্রোজেক্টের সাথে যুক্ত অন্য কোনও Google অ্যাকাউন্ট আছে কিনা তা চেক করুন।
- বর্তমান প্রোজেক্ট মালিকের সাথে যোগাযোগ করুন এবং তাকে আপনাকে অ্যাক্সেস দিতে বলুন।
- প্রোজেক্টের মালিক কে তা আপনি না জানলে অথবা প্রোজেক্টের মালিক উপলভ্য না থাকলে, প্রোজেক্ট ফিরিয়ে আনার জন্য অতিরিক্ত বিকল্প এক্সপ্লোর করতে Maps সহায়তা টিমের সাথে যোগাযোগ করুন।
সহায়তা সংক্রান্ত প্রশ্ন
- আমি কীভাবে সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারি?
-
Cloud Console-এ Google Maps Platform সহায়তা পৃষ্ঠায় গিয়ে আপনি সহায়তা অ্যাক্সেস করতে পারবেন। Google Maps Platform সহায়তা ও রিসোর্স পৃষ্ঠা থেকে কীভাবে সহায়তা কেস তৈরি করতে হয় তা জানুন।
আপনার Cloud Console প্রোজেক্ট অ্যাক্সেস করতে সমস্যা হচ্ছে?
আপনার Cloud Console প্রোজেক্ট অ্যাক্সেস করতে সমস্যা হলে, আপনি অস্থায়ীভাবে এই ফর্ম ব্যবহার করে সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে পারবেন। Cloud কনসোলের তুলনায় উত্তর দিতে বেশি সময় লাগবে।
- Google Cloud সহায়তা পোর্টালে তৈরি করা কেস কি Cloud Console-এ দেখা যাবে?
Cloud Console সহায়তা পৃষ্ঠায় বর্তমানে সাম্প্রতিক কেসের তালিকা দেখানো হয় না।
- আমি কীভাবে কোনও সহায়তা কেসে অন্য ব্যবহারকারীকে যোগ করব?
আপনি যদি চান যে অন্য ব্যবহারকারীরা কোনও খোলা কেস দেখুন বা তাতে অংশগ্রহণ করুন, তাহলে তাদের ইমেল থ্রেডে যোগ করুন Cloud কনসোলে সহায়তা সংক্রান্ত কেস তৈরি করুন পৃষ্ঠায় অতিরিক্ত প্রাপক ফিল্ড ব্যবহার করে এটি করুন।

এছাড়াও, আপনি কেস তৈরি করার কনফার্মেশন ইমেলের (বা পরবর্তী যেকোনও ইমেল) উত্তর দিতে পারেন এবং CC ফিল্ডে অন্যান্য ব্যবহারকারীদের যোগ করতে পারেন। সব ব্যবহারকারীকে আলাদা আলাদাভাবে যোগ করার পরিবর্তে, আপনি Google Group তৈরি করতে পারেন। গ্রুপের সব মেম্বার সহায়তা সংক্রান্ত কেস পড়তে ও উত্তর দিতে পারবেন এবং গ্রুপটি সহায়তা সংক্রান্ত সব কেসের আর্কাইভ হিসেবেও কাজ করতে পারবে।
- আমি কীভাবে কোনও কেস এস্কেলেট করতে পারি? (এস্ক্যালেশন ফিচার সব ব্যবহারকারীর জন্য উপলভ্য নয়)
কোনও কেস এস্কালেট করতে, কেস তৈরি হওয়ার পরে আপনাকে এক ঘণ্টা অপেক্ষা করতে হবে। তারপরে, আপনার সহায়তা সংক্রান্ত ইমেলের ফুটার, কেস তৈরি করার কনফার্মেশন ইমেল বা কেসের উত্তরে উপলভ্য এস্কালেট করুন বোতামটি ব্যবহার করুন।
এক ঘণ্টা অতিবাহিত হওয়ার আগে আপনি কোনও কেস এসক্যালেট করার চেষ্টা করলে, এসক্যালেশন কাজ করবে না।
- আমি কি কোনও কেসের গুরুত্ব পরিবর্তন করতে পারি?
আপনি সহায়তা কেস থ্রেডে উত্তর দিতে এবং সহায়তা এজেন্টকে কেসের গুরুত্ব S2 পর্যন্ত যেকোনও লেভেলে অ্যাডজাস্ট করতে বলতে পারেন।
সতর্কতা: আপনার সমস্যার গুরুত্ব S1 হিসেবে পরিবর্তন করার প্রয়োজন হলে, এই উচ্চ অগ্রাধিকারের লেভেল সম্পর্কে সহায়তা টিমকে দ্রুত জানানোর জন্য একটি নতুন সহায়তা কেস ফাইল করুন।
- আমি কি কোনও কেসে অ্যাটাচমেন্ট যোগ করতে পারি?
আপনি কোনও কেস তৈরি করার সময় অ্যাটাচমেন্ট যোগ করতে পারবেন না। তবে, কেস তৈরি করার কনফার্মেশন ইমেলের উত্তর দিয়ে অথবা কেসের ইমেল থ্রেডে দেওয়া যেকোনও উত্তরের উত্তর দিয়ে আপনি সহায়তা টিমের সাথে অ্যাটাচমেন্ট শেয়ার করতে পারবেন।
ক্লায়েন্ট আইডি সংক্রান্ত প্রশ্ন
- আমি কোথায় আমার ক্লায়েন্ট আইডি ম্যানেজ করতে পারব?
ফেব্রুয়ারি ২০২১-এর মাঝামাঝি সময়ের মধ্যে ক্লায়েন্ট আইডি ম্যানেজমেন্টকে Cloud কনসোলে Google Maps Platform > ক্রেডেনশিয়াল বিকল্পে মাইগ্রেট করা হবে। ৩১ মার্চ, ২০২১-এ এটি আনুষ্ঠানিকভাবে মাইগ্রেট না হওয়া পর্যন্ত আপনি সহায়তা পোর্টালে ক্লায়েন্ট আইডি ম্যানেজমেন্ট সংক্রান্ত টাস্ক করতে পারবেন। এই সময়সীমার মধ্যে দুটি অ্যাপ্লিকেশন সিঙ্ক করা হবে, তাই একটি লোকেশনে করা টাস্ক দুটি জায়গাতেই দেখা যাবে।
ক্লায়েন্ট আইডি ম্যানেজমেন্ট টাস্ক শুধুমাত্র প্রোজেক্টের মালিক ও এডিটরদের মধ্যে সীমাবদ্ধ থাকবে।
- পজ বোতাম কী করে?
কোনও ক্লায়েন্ট আইডি পজ করলে, সেই ক্লায়েন্ট আইডিতে করা সব Google Maps Platform API কল বাতিল করা হবে। কোনও ক্লায়েন্ট আইডি পজ করা হলে, সেটি আনপজ করার জন্য আপনার কাছে ৩০ দিন সময় থাকবে। সেই সময়ের পরে ক্লায়েন্ট আইডি আনপজ করা না হলে, এটির মেয়াদ শেষ হয়ে যাবে এবং আরও ৩০ দিন পরে (মোট ৬০ দিন), Cloud কনসোলে আর দেখা যাবে না।
- Google Maps Platform API-এর সাথে যাচাইকরণের জন্য আমি ক্লায়েন্ট আইডি ব্যবহার করছি কিনা তা কীভাবে বুঝব?
আপনি Cloud কনসোলে Google Maps Platform > মেট্রিক্স-এ আপনার ক্লায়েন্ট আইডির সাথে যুক্ত ব্যবহার দেখতে পাবেন। একাধিক চার্টে (ক্রেডেনশিয়াল অনুযায়ী ট্রাফিক/সমস্যা/লেটেন্সি), আপনি ক্লায়েন্ট আইডির ব্যবহার দেখানো গ্রাফ দেখতে পাবেন যা
project_number: 12345678দিয়ে ফ্ল্যাগ করা আছে, যেখানে12345678আপনার প্রোজেক্ট নম্বর দিয়ে পরিবর্তন করা হয়েছে।- Cloud Console-এ আমি কেন আমার ক্লায়েন্ট আইডি দেখতে পাচ্ছি না?
শুধুমাত্র অ্যাক্টিভ ক্লায়েন্ট আইডি মাইগ্রেট করা হয়েছে। আপনার ক্লায়েন্ট আইডি ট্রাফিক পরিবেশন করার জন্য আর উপলভ্য না থাকলে, এটি Cloud কনসোলে উপলভ্য থাকবে না।
Cloud Console-এ পজ করা ক্লায়েন্ট আইডির মেয়াদ ৩০ দিনের মধ্যে শেষ হয়ে যাবে যদি না সেটি আবার চালু করা হয়। পজ করা ক্লায়েন্ট আইডি পজ করার পর থেকে ৩০ দিন পর্যন্ত (মোট ৬০ দিন) দেখা যাবে, তারপরে Cloud কনসোল থেকে আর অ্যাক্সেস করা যাবে না।
অনুমোদিত URL ম্যানেজ করতে, Google Maps Platform > ক্রেডেনশিয়াল বিকল্পে যান এবং একদম ডানদিকে পেন্সিল আইকন (এডিট করুন) বেছে নিন।
ক্লায়েন্ট আইডির জন্য অনুমোদিত URL টেবিলের মধ্যে সব অনুমোদিত URL উপলভ্য থাকবে। URL সরাতে, URL-এর ডানদিকে থাকা বক্সে টিকচিহ্ন দিন এবং টেবিলের উপরে ডানদিকে থাকা মুছে দিন বিকল্প বেছে নিন। নতুন URL যোগ করতে, টেবিলের নিচে URL যোগ করুন বিকল্প বেছে নিন।
- আমি কোথায় আমার ক্রিপটোগ্রাফিক কী খুঁজে পাব?
URL সিগনেচার সহ Google Maps Platform যাচাই করার জন্য ক্রিপ্টোগ্রাফিক কী প্রয়োজন। আপনার ক্রিপ্টোগ্রাফিক কী দেখতে, Google Maps Platform > ক্রেডেনশিয়াল লিঙ্কে যান এবং একদম ডানদিকে পেন্সিল আইকন বেছে নিন। ক্রিপ্টোগ্রাফিক কী ক্লায়েন্ট আইডির ডানদিকে উপলভ্য থাকবে।
- আমি একটি ক্রিপ্টোগ্রাফিক কী ব্যবহার করছি, কিন্তু এটি Cloud Console-এ থাকা কী থেকে আলাদা। আমার 'কী' কি ভুল?
- Cloud Console-এ আপনার একটি ক্রিপ্টোগ্রাফিক কী দেখানো হয়। আপনি যদি ক্রিপটোগ্রাফিক কী ব্যবহার করতে পারেন এবং API থেকে উত্তর পান, তাহলে আপনার ক্রিপটোগ্রাফিক কী সঠিক আছে।
অন্য়ান্য প্রশ্ন
- আমি কোথায় আমার ক্লায়েন্ট আইডি ম্যানেজ করতে পারব?
ক্লায়েন্ট আইডি ম্যানেজমেন্ট ২০২১ সালের ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে Cloud কনসোলে মাইগ্রেট করা হবে। ততক্ষণ পর্যন্ত, এটি Google Cloud সহায়তা পোর্টালে উপলভ্য থাকবে।
- আমি কোথায় Premium প্ল্যানের ব্যবহার সংক্রান্ত রিপোর্ট দেখতে পাব?
Premium প্ল্যান রিপোর্ট আর প্রাসঙ্গিক নয় কারণ সেগুলি শুধুমাত্র Premium প্ল্যান লাইসেন্সের জন্য প্রয়োজন ছিল যা ব্যবহারের ভিত্তিতে ট্র্যাক করা হয়।
আপনি Google Maps Platform লাইসেন্সের জন্য একই ধরনের কার্যকারিতা (চ্যানেল অনুযায়ী রিপোর্টিং সহ) Cloud কনসোলের বিলিং রিপোর্টে ব্যবহার করতে পারবেন। আরও তথ্যের জন্য, Google Maps ডকুমেন্টেশন দেখুন।
মনে রাখবেন: যেসব Premium প্ল্যান গ্রাহকের এখনও অ্যাক্টিভ লাইসেন্স আছে কিন্তু বিলিং রিপোর্ট দেখতে পাচ্ছেন না, Google Cloud সহায়তা পোর্টাল বন্ধ হয়ে গেলে তাদের ব্যবহারের রিপোর্ট পেতে সহায়তা টিমের সাথে যোগাযোগ করতে হবে।
- আমি কোথায় আমার Google Maps Platform Analytics রিপোর্ট দেখতে পাব?
Google Maps Platform Analytics রিপোর্টে আপনার Google Maps JavaScript API-ভিত্তিক ম্যাপের সাথে আপনার এন্ড-ইউজারের ইন্টার্যাকশন দেখানো হয়। এইসব রিপোর্ট Cloud console-এ উপলভ্য নেই এবং উপলভ্য হবে না। ভবিষ্যতে এই ধরনের ইনসাইট পেতে, আপনাকে Google Analytics-এর মতো অন্য টুলে কাস্টম ইভেন্ট রিপোর্ট প্রয়োগ করতে হবে।