এক নজরে
মাইগ্রেশন গাইড এবং প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন ইন্দোনেশিয়ার গ্রাহকদের দেখায় যে কীভাবে Google Cloud Platform (GCP) এবং Google Maps Platform-এর ব্যবহার আলাদা আলাদা প্রোজেক্টে ভাগ করা যায়।
Key points
- Google Cloud Platform ইন্দোনেশিয়ায় তার পরিষেবার জন্য একটি নতুন এন্টিটি লঞ্চ করছে: PT Google Cloud Indonesia.
- Google Cloud Platform এবং Google Maps Platform-এর জন্য একই বিলিং অ্যাকাউন্ট থেকে বিল করা যাবে না।
- যেসব গ্রাহক Google Cloud Platform এবং Google Maps Platform পরিষেবা ব্যবহার করেন তাদের এই পরিষেবাগুলি আলাদা আলাদা প্রোজেক্টে ভাগ করতে হবে।
মাইগ্রেশন গাইড
- আপনাকে কোন অ্যাকশন নিতে হবে তা মূল্যায়ন করুন
- আপনার Google Maps Platform-এর ব্যবহার আলাদা আলাদা প্রোজেক্টে ভাগ করুন
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
- Google Cloud কেন PT Google Cloud Indonesia লঞ্চ করছে?
- Google Cloud Platform এবং Google Maps Platform পরিষেবাগুলি একই বিলিং অ্যাকাউন্টে বিল করা যাবে না কেন?
- আমার ব্যবহার কেন আলাদা করতে হবে?
- Google Maps Platform Maps, Routes ও Places-এর কোন কোন প্রোডাক্ট Google Cloud Platform প্রোডাক্ট থেকে আলাদা করতে হবে?
- আমি কি Google Maps Platform এবং Google Cloud Platform পরিষেবা, উভয়ের জন্যই নির্দিষ্ট বিলিং অ্যাকাউন্ট তৈরি করতে পারব?
- আমি কি IDR-এ Google Maps Platform ব্যবহারের জন্য পেমেন্ট করতে পারব?
মাইগ্রেশন গাইড
- আপনাকে কোন অ্যাকশন নিতে হবে তা মূল্যায়ন করুন
- আপনার Google Maps Platform-এর ব্যবহার আলাদা আলাদা প্রোজেক্টে ভাগ করুন
আপনাকে কোন অ্যাকশন নিতে হবে তা মূল্যায়ন করুন
আপনার বিলিং অ্যাকাউন্টের অধীনে ব্যবহারের ধরন বুঝতে, এই ধাপগুলি অনুসরণ করুন:
- Google Cloud Console-এ যান।
- বাঁদিকের মেনু খুলে বিলিং > রিপোর্ট বিকল্প বেছে নিন।
- 'ফিল্টার দেখুন' বিকল্প বেছে নিন এবং তারপরে SKU অনুযায়ী গ্রুপ করুন।
- প্রোডাক্ট কলামে দেখুন:
- Google Cloud Platform প্রোডাক্ট ব্যবহার করা না হলে, বিলিং অ্যাকাউন্টের কোনও প্রোজেক্টে কোনও অ্যাকশন নেওয়ার প্রয়োজন নেই।
- অন্যথায়, বাকি ধাপগুলি অনুসরণ করে কোন কোন প্রোজেক্টের ক্ষেত্রে অ্যাকশন নিতে হবে তা শনাক্ত করার জন্য এগিয়ে যান।
- প্রোজেক্ট-প্রতি ফিল্টার যোগ করুন।
- Google Maps Platform এবং Google Cloud Platform প্রোডাক্ট ব্যবহার করা হয়েছে কিনা তা দেখতে প্রতিটি প্রোজেক্ট আলাদাভাবে চেক করুন।
- কোনও প্রোজেক্টে যদি:
- IDR-এ শুধুমাত্র GCP ব্যবহার: কোনও অ্যাকশন নিতে হবে না।
- মার্কিন ডলারে (USD) শুধুমাত্র GCP ব্যবহার: আপনার GCP বিলিং অ্যাকাউন্ট ইন্দোনেশিয়ান রুপাইয়া (IDR) স্থানীয় মুদ্রায় পেমেন্ট করার জন্য মাইগ্রেট করুন।
- Google Maps Platform-এর ব্যবহার শুধুমাত্র IDR বা USD-তে করা হলে: এই মুহূর্তে কোনও অ্যাকশন নিতে হবে না।
- আলাদা প্রোজেক্টের (IDR বা USD) অধীনে GCP এবং Google Maps Platform-এর ব্যবহার: এই মুহূর্তে কোনও অ্যাকশন নিতে হবে না।
- একই প্রোজেক্টের (IDR বা USD) অধীনে GCP এবং Google Maps Platform-এর ব্যবহার: আপনার Google Maps Platform-এর ব্যবহার আলাদা প্রোজেক্টে ভাগ করুন (এই নির্দেশাবলী দেখুন)।
মনে রাখবেন: আপনার বিলিং অ্যাকাউন্টের মুদ্রা খুঁজে পেতে, Cloud কনসোলে আপনার বিলিং ওভারভিউ-এ যান।
আপনার Google Maps Platform-এর ব্যবহার আলাদা আলাদা প্রোজেক্টে ভাগ করুন
একই প্রোজেক্টের অধীনে Google Cloud Platform এবং Google Maps Platform, দুটির জন্যই আপনার বিলিং অ্যাকাউন্ট থাকলে, আপনার Google Maps Platform-এর ব্যবহার নতুন, আলাদা প্রোজেক্টে ভাগ করতে এই ধাপগুলি অনুসরণ করুন।
নতুন প্রোজেক্ট তৈরি করুন
- Cloud কনসোল-এ যান।
- বাঁদিকের মেনু খুলে IAM ও অ্যাডমিন > রিসোর্স ম্যানেজ করুন বিকল্প বেছে নিন।
- পৃষ্ঠার উপরে 'প্রতিষ্ঠান বেছে নিন' ড্রপ-ডাউন তালিকা থেকে, আপনি যে প্রতিষ্ঠানে প্রোজেক্ট তৈরি করতে চান সেটি বেছে নিন।
- 'প্রোজেক্ট তৈরি করুন' বিকল্পে ক্লিক করুন।
- নতুন প্রোজেক্ট উইন্ডো খুললে, প্রোজেক্টের নাম লিখুন এবং প্রযোজ্য হলে বিলিং অ্যাকাউন্ট বেছে নিন।
- আপনি কোনও ফোল্ডারে প্রোজেক্ট যোগ করতে চাইলে, লোকেশন বক্সে ফোল্ডারের নাম লিখুন।
- নতুন প্রোজেক্টের বিবরণ লেখা হয়ে গেলে, 'তৈরি করুন' বিকল্পে ক্লিক করুন।
নতুন API key তৈরি করুন
- Cloud কনসোলে যান।
- বাঁদিকের মেনু খুলে Google Maps Platform > ক্রেডেনশিয়াল বিকল্প বেছে নিন।
- 'ক্রেডেনশিয়াল তৈরি করুন' বিকল্প বেছে নিন, তারপর ড্রপ-ডাউন মেনু থেকে 'API কী' বিকল্প বেছে নিন।
- 'তৈরি করুন' বোতামে ক্লিক করুন। API কী তৈরি করা হয়েছে ডায়ালগ বক্সে আপনার নতুন তৈরি করা কী দেখানো হয়।
- API key-তে বিধিনিষেধ আরোপ করুন। অসুরক্ষিত API কী সর্বজনীনভাবে প্রকাশ করলে আপনার অ্যাকাউন্টে অপ্রত্যাশিত চার্জ লাগতে পারে।
- API কী সংক্রান্ত বিধিনিষেধ এবং নির্দিষ্ট Google Maps Platform API সম্পর্কে আরও জানতে, API কী পাওয়া, যোগ করা এবং বিধিনিষেধ আরোপ করা দেখুন।
- API কী সংক্রান্ত পেশাদার পদ্ধতি সম্পর্কে আরও জানতে, Google Maps Platform-এর পেশাদার পদ্ধতি এবং GCP-এর পেশাদার পদ্ধতি দেখুন।
পরিবর্তন প্রয়োগ করুন
- Cloud কনসোলে যান।
- Google Maps Platform-এর ব্যবহার যাচাই করার জন্য ব্যবহৃত পুরনো API কীগুলি নতুন প্রোজেক্টের অধীনে তৈরি করা নতুন API কীগুলির সাথে পরিবর্তন করুন।
প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন
- Google Cloud কেন PT Google Cloud Indonesia লঞ্চ করছে?
- Google Cloud Platform এবং Google Maps Platform পরিষেবাগুলি একই বিলিং অ্যাকাউন্টে বিল করা যাবে না কেন?
- আমার ব্যবহার কেন আলাদা করতে হবে?
- Google Maps Platform Maps, Routes ও Places-এর কোন কোন প্রোডাক্ট Google Cloud Platform প্রোডাক্ট থেকে আলাদা করতে হবে?
- আমি কি Google Maps Platform এবং Google Cloud Platform পরিষেবা, উভয়ের জন্যই নির্দিষ্ট বিলিং অ্যাকাউন্ট তৈরি করতে পারব?
- আমি কি IDR-এ Google Maps Platform ব্যবহারের জন্য পেমেন্ট করতে পারব?
Google Cloud কেন PT Google Cloud Indonesia লঞ্চ করছে?
স্থানীয় Google Cloud Platform গ্রাহকদের আরও ভালো পরিষেবা দিতে Google Cloud সংস্থা PT Google Cloud Indonesia লঞ্চ করছে। Google Cloud Platform-এর গ্রাহকরা মার্কিন ডলারের পরিবর্তে স্থানীয় মুদ্রা IDR (ইন্দোনেশিয়ান রুপিয়া)-এ পেমেন্ট করবেন।
Google Cloud Platform এবং Google Maps Platform পরিষেবাগুলি কেন একই বিলিং অ্যাকাউন্টে বিল করা যাবে না?
স্থানীয় আইন ও বিধি অনুযায়ী, Google Cloud Platform ব্যবহারের জন্য Google Cloud Indonesia-এর মাধ্যমে IDR-এ এবং Google Maps Platform ব্যবহারের জন্য Google Asia Pacific-এর মাধ্যমে মার্কিন ডলারে বিলিং করতে হবে।
আমার ব্যবহার আলাদা করতে হবে কেন?
PT Google Cloud Indonesia লঞ্চ করার জন্য আরও ভালোভাবে প্রস্তুতি নিতে, আমরা সব গ্রাহককে লঞ্চের প্রত্যাশায় তাদের ব্যবহার আলাদা করতে বলছি। অদূর ভবিষ্যতে, আপনি Google Cloud Platform বা Google Maps Platform ব্যবহারের জন্য ব্যবসা-নির্দিষ্ট বিলিং অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন।
Google Maps Platform-এর Maps, Routes ও Places প্রোডাক্টগুলি কী কী যেগুলি Google Cloud Platform প্রোডাক্ট থেকে আলাদা করতে হবে?
Google Maps Platform-এর সব API-এর তালিকা এখান থেকে দেখুন।
আমি কি Google Maps Platform এবং Google Cloud Platform পরিষেবা, উভয়ের জন্যই নির্দিষ্ট বিলিং অ্যাকাউন্ট তৈরি করতে পারব?
অদূর ভবিষ্যতে, ইন্দোনেশিয়ায় একটি নতুন বিলিং অ্যাকাউন্ট তৈরি করার সময়, আপনাকে সেই ব্যবসাটি বেছে নিতে বলা হবে যার জন্য বিলিং অ্যাকাউন্টটি পেমেন্ট করবে। এটি Google Cloud Platform অ্যাকাউন্ট অথবা Google Maps Platform অ্যাকাউন্ট হবে।
আমি কি IDR-এ Google Maps Platform ব্যবহারের জন্য পেমেন্ট করতে পারব?
Google Maps Platform ব্যবহারের জন্য শুধুমাত্র মার্কিন ডলারে বিল করা হবে।