রেট সংক্রান্ত নিয়মাবলির ত্রুটি মেসেজ

রেট রুল XML ফাইল আপলোড করার পরে আপনি কোনও সমস্যার মেসেজ পেলে, সমস্যার কোড ও তার বিবরণ খুঁজে পেতে নিচের সারণী ব্যবহার করুন।

রেট রুল XML ফাইল কোডিং করার ব্যাপারে সাহায্য পেতে, এইসব রিসোর্স দেখুন:

কোড বিবরণ
১০০১ <RateRule> আইডি অনেক বড়। সর্বাধিক ৪০টি অক্ষর ব্যবহার করুন।
১০০২ কনফিগারেশনে <RateRule> আইডি ডুপ্লিকেট করা হয়েছে। প্রতিটি <RateRule> আইডি শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে।
১০০৩ একাধিক <UserRateCondition>-এর জন্য একই আইডি দেওয়া হয়েছে। প্রতিটি আইডি শুধুমাত্র একটি <UserRateCondition>-এর জন্য ব্যবহার করা যাবে।
১০০৪ <RateRule> আইডিতে ভুল <UserRateCondition> reference_id আছে।
১০০৫ child_id-এর জন্য কোনও <UserRateCondition> নির্দিষ্ট করা নেই।
১০০৬ <UserRateCondition> চেক করে দেখে যে ব্যবহারকারী Google One মেম্বার কিনা। Google One মেম্বারশিপের জন্য শুধু পজিটিভ চেক অনুমোদিত।
১০০৭ এক বা একাধিক অডিয়েন্স তালিকার আইডি ভুল। এগুলি পার্টনারের পরিচিত দর্শক তালিকার কোনও আইডির সাথে মিলছে না।
১০০৮ ইন-লাইন <UserRateCondition> চেক করে দেখে যে ব্যবহারকারী Google One মেম্বার কিনা। Google One মেম্বারশিপের জন্য শুধু পজিটিভ চেক অনুমোদিত।
১০০৯ <RateModification>-এ একটি <HotelAmenity> আছে যা ফ্রি ওয়াই-ফাই নয়। শুধুমাত্র ফ্রি ওয়াই-ফাই অনুমোদিত।
১০১০ এলিমেন্টে ভুল দেশের কোড আছে।
১০১১ এলিমেন্টে ভুল ভাষার কোড আছে।
১০১২ <UserRateCondition>-এর উচিত নয় অডিয়েন্স তালিকার শর্তের সাথে অন্য শর্ত যোগ করা যা ব্যবহারকারীদের উপবিভক্ত করে।
১০১৩ ইন-লাইন <UserRateCondition>-এ অডিয়েন্স তালিকার শর্তের সাথে ব্যবহারকারীদের উপবিভক্ত করে এমন অন্য শর্ত যোগ করা উচিত নয়।
১০১৪ পার্টনার কনফিগারেশনে default_rate_rule_id সেট করা আছে। সেই id-এর জন্য <RateRule> অবশ্যই নির্দিষ্ট করতে হবে।
২০০১ <PrivateRates> ভ্যালুতে অপ্রত্যাশিত এলিমেন্ট পাওয়া গেছে।
২০০২ <UserRateCondition> ভ্যালুতে অপ্রত্যাশিত এলিমেন্ট পাওয়া গেছে।
২০০৩ <UserRateCondition>-এর মধ্যে একাধিক এলিমেন্ট থাকলে, <ConditionOperator>-এর জন্য ভ্যালু প্রয়োজন।
২০০৪ টপ-লেভেল <UserRateCondition>-এর জন্য আইডি উল্লেখ করতে হবে।
২০০৫ <UserRateCondition> আইডি একাধিকবার ব্যবহার করা হয়েছে। প্রতিটি <UserRateCondition> আইডি শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে।
২০০৬ reference_id সংক্রান্ত সমস্যা: অ্যাট্রিবিউটটি সঠিক <UserRateCondition>-কে রেফার করে না।
২০০৭ ভিতরের <UserRateCondition> খালি রাখা যাবে না।
২০০৮ <UserRateCondition>-এর মধ্যে একাধিক এলিমেন্ট থাকলে, <ConditionOperator>-এর জন্য ভ্যালু প্রয়োজন।
২০০৯ <RateModification>-এ একটি অপ্রত্যাশিত এলিমেন্ট পাওয়া গেছে।
২০১৬ <RateRule>-এর জন্য অবশ্যই একটি আইডি প্রদান করতে হবে।
২০১৭ <RateRule> ভ্যালুতে অপ্রত্যাশিত এলিমেন্ট পাওয়া গেছে।
২০১৮ <RateRule> আইডি একাধিকবার ব্যবহার করা হয়েছে। প্রতিটি <RateRule> আইডি শুধুমাত্র একবারই ব্যবহার করা যাবে।
২০১৯ প্রদত্ত শতাংশের মান অনুমোদিত নয়। শতাংশের মান অবশ্যই ০ থেকে ১০০-এর মধ্যে হতে হবে।
২০২০ স্ট্রিং ইন্টিজার হিসেবে বোঝা যাবে না। শুধু ৪৩ বা -৬৭-এর মতো পূর্ণসংখ্যা ব্যবহার করা যাবে।
২০২১ এই ভ্যালুর জন্য ঋণাত্মক সংখ্যা ব্যবহার করা যাবে না। এটি শূন্য বা একটি ধনাত্মক পূর্ণসংখ্যা হতে হবে।
২০২২ <UserDeviceType> সঠিক নয়।
২০২৩ <PackageType> সঠিক নয়।
২০২৪ <UserRateCondition> অপারেটর সঠিক নয়।
২০২৫ <UserCountry> কোডটি সঠিক নয়। GB বা US-এর মতো সঠিক দেশের কোড লিখুন।
২০২৬ সময়ের ভ্যালু বোঝা যাচ্ছে না।
২০২৭ সপ্তাহের দিনের ভ্যালু বোঝা যাচ্ছে না।
২০২৮ <RateModification>-এর জন্য অ্যাকশন অ্যাট্রিবিউট সঠিক নয়।
২০২৯ <RateModification>-এর জন্য কারেন্সি অ্যাট্রিবিউট সঠিক নয়। তিনটি অক্ষর বিশিষ্ট সঠিক মুদ্রার কোড ব্যবহার করুন, যেমন EUR বা USD।
২০৩০ <RateModification>-এ অন্তত একটি নেস্টেড এলিমেন্ট থাকতে হবে।
২০৩১ XML-এ সমস্যা আছে। রেট সংক্রান্ত নিয়মের XML ফাইল স্কিমার সাথে আপনার XML ফাইল যাচাই করতে "xmllint" ব্যবহার করুন।" আরও তথ্যের জন্য, স্কিমা দেখুন।
২০৩২ <RateRule>-এর শুধুমাত্র একটি বিবরণ থাকতে হবে।
২০৩৩ <RateRule>-এ শুধুমাত্র একটি PromoCode থাকতে হবে।
২০৩৪ এই <IneligibilityReason> সঠিক নয়।
২০৩৫ এই <IneligibilityHintType> সঠিক নয়।
২০৩৬ <RateIneligibility>-এ একটি অপ্রত্যাশিত এলিমেন্ট পাওয়া গেছে।
২০৩৭ <RateIneligibility>-এ অবশ্যই একটি IneligibilityType এবং অন্তত একটি <IneligibilityReason> থাকতে হবে
২০৩৮ এই <HotelAmenity> সঠিক নয়।
৩০০১ ইন্টার্নাল সমস্যা হয়েছে।