আপনার Google Cloud প্রোজেক্ট সেট-আপ করা

পূর্বশর্ত

এই প্রোডাক্ট প্রিভিউ (প্রি-GA) ভার্সনে আছে, তাই নিচে উল্লেখ করা স্ট্যান্ডার্ড ক্লাউড সেট-আপের থেকে নিম্নলিখিত বিষয়গুলি আলাদা।

প্রয়োজনীয় অনুমতি

Map Management API-এর জন্য আপনার প্রোজেক্টে Map Management API এবং ক্লাউড-ভিত্তিক ম্যাপ স্টাইলিং চালু করতে হবে। এই দুটি প্রোডাক্টের একই অনুমতির প্রয়োজনীয়তা আছে যা ডিফল্ট হিসেবে MapsAdmin.owner এবং MapsAdmin.editor রোলে অন্তর্ভুক্ত থাকে।

Google Maps Platform API ব্যবহার করার আগে কীভাবে আপনার Google Cloud প্রোজেক্ট সেট-আপ করবেন তা এই গাইড থেকে জানতে পারবেন। আপনি হয়ত Google Maps Platform ব্যবহার করা শুরু করা পৃষ্ঠায় এইসব ধাপের কয়েকটি সম্পূর্ণ করেছেন, এই ডকুমেন্ট আপনার প্রোজেক্ট ম্যানেজ করার জন্য অতিরিক্ত, সহায়ক নির্দেশাবলী প্রদান করে।

প্রোজেক্ট তৈরি করুন

Google Maps Platform ব্যবহার করতে হলে, পরিষেবা, ক্রেডেনশিয়াল, বিলিং, API ও SDK ম্যানেজ করার জন্য আপনার একটি প্রোজেক্ট থাকতে হবে।

প্রতিটি প্রোজেক্টের জন্য বিলিং সেট-আপ করতে হবে, তবে কোনও প্রোজেক্টের জন্য চার্জ-মুক্ত পরিষেবার কোটা অতিক্রম করলে তবেই আপনাকে চার্জ করা হবে।

বিলিং চালু করা আছে এমন ক্লাউড প্রোজেক্ট তৈরি করতে:

কনসোল

  1. Cloud Console-এ নতুন Google Cloud প্রোজেক্ট তৈরি করুন:

    নতুন প্রোজেক্ট তৈরি করা
  2. নতুন প্রোজেক্ট পৃষ্ঠায়, প্রয়োজনীয় তথ্য পূরণ করুন:

    • প্রোজেক্টের নাম: ডিফল্ট নাম গ্রহণ করুন অথবা কাস্টমাইজ করা নাম লিখুন।

      আপনি যেকোনও সময় প্রোজেক্টের নাম পরিবর্তন করতে পারবেন। আরও তথ্যের জন্য, প্রোজেক্ট শনাক্ত করা দেখুন।

    • প্রোজেক্ট আইডি: ডিফল্ট আইডি গ্রহণ করুন অথবা এডিট করুন বিকল্পে ক্লিক করে কাস্টমাইজ করা আইডি লিখুন। Google API আপনার প্রোজেক্টের জন্য অনন্য শনাক্তকারী হিসেবে এটি ব্যবহার করে।

      প্রোজেক্ট তৈরি করার পরে, আপনি প্রোজেক্ট আইডি পরিবর্তন করতে পারবেন না, তাই এমন একটি আইডি বেছে নিন যা আপনি প্রোজেক্টের পুরো সময় জুড়ে ব্যবহার করতে পারবেন। আপনার প্রজেক্ট আইডিতে কোনও সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত করবেন না।

    • বিলিং অ্যাকাউন্ট: প্রোজেক্টের জন্য একটি বিলিং অ্যাকাউন্ট বেছে নিন। আপনি কোনও বিলিং অ্যাকাউন্ট সেট-আপ না করে থাকলে অথবা আপনার একটিই বিলিং অ্যাকাউন্ট থাকলে, আপনি এই বিকল্প দেখতে পাবেন না।

      বিলিং অ্যাকাউন্টের সাথে প্রোজেক্ট অ্যাসোসিয়েট করতে হলে আপনাকে অবশ্যই বিলিং অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর বা প্রোজেক্ট বিলিং ম্যানেজার হতে হবে। আরও তথ্যের জন্য, বিলিং অ্যাক্সেস কন্ট্রোল ডকুমেন্টেশন দেখুন।

    • লোকেশন: আপনার যদি এমন কোনও সংস্থা থাকে যার সাথে আপনার প্রোজেক্ট লিঙ্ক করতে চান, তাহলে ব্রাউজ করুন বিকল্পে ক্লিক করে সেটি বেছে নিন; অন্যথায়, "কোনও সংস্থা নেই" বিকল্প বেছে নিন।

      আরও তথ্যের জন্য, ফোল্ডার তৈরি ও ম্যানেজ করা এবং সংস্থা, প্রোজেক্ট ও বিলিং অ্যাকাউন্টের মধ্যে সম্পর্ক দেখুন।

  3. তৈরি করুন বিকল্প বেছে নিন।

gcloud

gcloud projects create "PROJECT"

Google Cloud SDK , Cloud SDK ইনস্টলেশন এবং নিম্নলিখিত কমান্ড সম্পর্কে আরও জানুন:

বিলিং চালু করুন

আপনার অ্যাপ ডিপ্লয় করতে, আপনাকে অবশ্যই বিলিং চালু করতে হবে। আপনি মাসিক কোটার মধ্যে থাকলে আপনার অ্যাকাউন্ট থেকে চার্জ করা হবে না। আপনার অ্যাপ্লিকেশনের জন্য মাসিক কোটার থেকে বেশি রিসোর্স প্রয়োজন হলে, অতিরিক্ত ব্যবহারের জন্য আপনাকে চার্জ করা হবে।

আপনি Cloud প্রোজেক্ট তৈরি করার সময় বিলিং অ্যাকাউন্ট থাকলে, সেই প্রোজেক্টে অটোমেটিক বিলিং চালু হয়ে যায়।

ক্লাউড প্রোজেক্টে বিলিং চালু করতে:

  1. Cloud Console-এ, বিলিং পৃষ্ঠায় যান:
    বিলিং পৃষ্ঠায় যান
  2. Cloud প্রোজেক্ট বেছে নিন বা তৈরি করুন।
  3. বিলিং অ্যাকাউন্ট আছে কিনা বা বেছে নেওয়া Cloud প্রোজেক্ট কোনও অ্যাকাউন্টের সাথে যুক্ত আছে কিনা, তার উপর নির্ভর করে বিলিং পৃষ্ঠায় নিম্নলিখিতগুলির মধ্যে একটি দেখানো হয়:
    • বেছে নেওয়া ক্লাউড প্রোজেক্টের জন্য বিলিং আগে থেকেই চালু করা থাকলে, বিলিং অ্যাকাউন্টের বিবরণ তালিকাভুক্ত করা হয়।
    • কোনও বিলিং অ্যাকাউন্ট না থাকলে, আপনাকে একটি বিলিং অ্যাকাউন্ট তৈরি করতে এবং বেছে নেওয়া Cloud প্রজেক্টের সাথে সেটি যুক্ত করতে বলা হবে।
    • বিলিং অ্যাকাউন্ট থাকলে, বেছে নেওয়া Cloud প্রোজেক্ট আগে থেকেই কোনও বিলিং অ্যাকাউন্টের সাথে অ্যাসোসিয়েট করা না থাকলে, আপনাকে বিলিং চালু করতে বলা হবে। এছাড়াও, আপনি বাতিল করুন বিকল্প বেছে নিতে পারেন এবং তারপরে নতুন বিলিং অ্যাকাউন্ট তৈরি ও অ্যাসোসিয়েট করতে অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্প বেছে নিতে পারেন।

বিলিং চালু করার পরে, আপনাকে কত টাকা চার্জ করা হবে সেই বিষয়ে কোনও সীমা নেই। আপনার খরচের উপর আরও নিয়ন্ত্রণ পেতে, আপনি বাজেট তৈরি করতে এবং সতর্কতা সেট করতে পারেন। আরও তথ্যের জন্য, বিলিং দেখুন।

API চালু করুন

Google Maps Platform ব্যবহার করতে, আপনার প্রোজেক্টের সাথে যে API বা SDK ব্যবহার করার পরিকল্পনা করছেন তা চালু করতে হবে।

কনসোল

Map Management API চালু করুন

Cloud SDK

gcloud services enable \
    --project "PROJECT" \
    "mapmanagement.googleapis.com"

Google Cloud SDK , Cloud SDK ইনস্টলেশন এবং নিম্নলিখিত কমান্ড সম্পর্কে আরও জানুন:

চালু থাকা API দেখুন

কনসোল

আপনার চালু করা API বা SDK দেখতে, Cloud Console-এ Google Maps Platform পৃষ্ঠায় যান:

Google Maps Platform পৃষ্ঠায় যান
  • অতিরিক্ত API: এইসব API বা SDK চালু করা নেই।
  • আপনি প্রতিটি Map API এবং পরিষেবার জন্য কার্ড দেখতে পেলে, কোনও API বা SDK চালু করা হয়নি।

gcloud

gcloud services list --project "PROJECT"

Google Cloud SDK , Cloud SDK ইনস্টলেশন এবং নিম্নলিখিত কমান্ড সম্পর্কে আরও জানুন:

প্রোজেক্ট বন্ধ করা

আপনি বিলিং বন্ধ করতে এবং আপনার Cloud প্রোজেক্টে ব্যবহৃত সব Cloud রিসোর্স রিলিজ করতে পারেন। এর জন্য আপনাকে সেই প্রোজেক্ট বন্ধ করে দিতে হবে:

কনসোল

  1. প্রোজেক্ট পৃষ্ঠায় যান:

    প্রোজেক্ট পৃষ্ঠায় যান
  2. আপনি যে Cloud প্রোজেক্ট বন্ধ করতে চান সেটি বেছে নিন, তারপর মুছে দিন বিকল্পে ক্লিক করুন।

আপনার Cloud প্রোজেক্ট ম্যানেজ করা সম্পর্কে আরও জানতে, Cloud Resource Manager: প্রোজেক্ট তৈরি, বন্ধ করা ও রিস্টোর করা দেখুন।

gcloud

gcloud projects delete "PROJECT"

Google Cloud SDK , Cloud SDK ইনস্টলেশন এবং নিম্নলিখিত কমান্ড সম্পর্কে আরও জানুন:

এর পরে কী করতে হবে

আপনার Google Cloud প্রোজেক্ট সেট-আপ করার পরে, Map Management API ব্যবহার করতে হলে আপনাকে API কী তৈরি করে সেটি সুরক্ষিত করতে হবে:

API কী ব্যবহার করা