আপনার Google Cloud প্রোজেক্ট সেট-আপ করা

Google Maps Platform API ব্যবহার করার আগে কীভাবে আপনার Google Cloud প্রোজেক্ট সেট-আপ করবেন তা এই গাইডে দেখানো হয়েছে। আপনি হয়ত Google Maps Platform ব্যবহার শুরু করা গাইড থেকে এইসব ধাপের মধ্যে কয়েকটি সম্পূর্ণ করেছেন, তবে এই ডকুমেন্ট আপনার প্রোজেক্ট ম্যানেজ করার জন্য অতিরিক্ত নির্দেশাবলী প্রদান করে।

প্রোজেক্ট তৈরি করুন

Google Maps Platform ব্যবহার করতে, পরিষেবা, ক্রেডেনশিয়াল, বিলিং, API ও SDK ম্যানেজ করার জন্য আপনার একটি প্রোজেক্ট থাকতে হবে।

প্রতিটি প্রোজেক্টের জন্য বিলিং সেট-আপ করতে হয়, তবে Google আপনাকে তখনই চার্জ করে যখন কোনও প্রোজেক্ট তার কোটা অনুযায়ী ফ্রি পরিষেবা অতিক্রম করে।

বিলিং চালু থাকা ক্লাউড প্রোজেক্ট তৈরি করতে, নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করুন:

কনসোল

  1. Cloud কনসোলে নতুন Google Cloud প্রোজেক্ট তৈরি করুন।

    নতুন প্রোজেক্ট তৈরি করুন

  2. নতুন প্রোজেক্ট পৃষ্ঠায়, প্রয়োজনীয় তথ্য পূরণ করুন:

    • প্রোজেক্টের নাম: ডিফল্ট নাম গ্রহণ করুন অথবা কাস্টম নাম লিখুন।

      আপনি যেকোনও সময় প্রোজেক্টের নাম পরিবর্তন করতে পারবেন। আরও তথ্যের জন্য, প্রোজেক্ট শনাক্তকরণ দেখুন।

    • প্রোজেক্ট আইডি: ডিফল্ট আইডি গ্রহণ করুন অথবা এডিট করুন বিকল্পে ক্লিক করে কাস্টম আইডি লিখুন যা Google API আপনার প্রোজেক্টের অনন্য শনাক্তকারী হিসেবে ব্যবহার করে।

      প্রোজেক্ট তৈরি করার পরে, আপনি প্রোজেক্ট আইডি পরিবর্তন করতে পারবেন না, তাই এমন একটি আইডি বেছে নিন যা প্রোজেক্টের লাইফটাইমের জন্য আপনার প্রয়োজন পূরণ করে। আপনার প্রোজেক্ট আইডিতে কোনও সংবেদনশীল তথ্য অন্তর্ভুক্ত করবেন না।

    • বিলিং অ্যাকাউন্ট: প্রোজেক্টের জন্য একটি বিলিং অ্যাকাউন্ট বেছে নিন। আপনি বিলিং অ্যাকাউন্ট সেট-আপ না করে থাকলে অথবা আপনার কাছে শুধুমাত্র একটি বিলিং অ্যাকাউন্ট থাকলে, আপনি এই বিকল্পটি দেখতে পাবেন না।

      বিলিং অ্যাকাউন্টের সাথে কোনও প্রোজেক্ট যুক্ত করতে হলে আপনাকে অবশ্যই বিলিং অ্যাকাউন্ট অ্যাডমিনিস্ট্রেটর বা প্রোজেক্ট বিলিং ম্যানেজার হতে হবে। আরও তথ্যের জন্য, IAM-এ Cloud Billing ভূমিকার ওভারভিউ দেখুন।

    • লোকেশন: আপনার যদি এমন কোনও সংস্থা থাকে যার সাথে আপনি নিজের প্রোজেক্ট লিঙ্ক করতে চান, তাহলে ব্রাউজ করুন বিকল্পে ক্লিক করে সেটি বেছে নিন; অন্যথায়, কোনও সংস্থা নেই বিকল্প বেছে নিন।

      আরও তথ্যের জন্য, ফোল্ডার তৈরি ও ম্যানেজ করা এবং প্রতিষ্ঠান, প্রোজেক্ট ও বিলিং অ্যাকাউন্টের মধ্যে সম্পর্ক দেখুন।

  3. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।

gcloud

gcloud projects create "PROJECT"

Google Cloud SDK, Cloud SDK ইনস্টলেশন এবং নিম্নলিখিত কমান্ড সম্পর্কে আরও পড়ুন:

বিলিং চালু করুন

আপনার অ্যাপ ডিপ্লয় করতে, আপনাকে অবশ্যই বিলিং চালু করতে হবে। আপনি মাসিক কোটার মধ্যে থাকলে, Google আপনার অ্যাকাউন্ট থেকে কোনও চার্জ কাটবে না। আপনার অ্যাপ্লিকেশন যদি মাসিক কোটার থেকে বেশি রিসোর্স ব্যবহার করে, তাহলে Google অতিরিক্ত ব্যবহারের জন্য চার্জ করে।

আপনি যখন কোনও ক্লাউড প্রোজেক্ট তৈরি করেন, তখন আপনার যদি কোনও বিলিং অ্যাকাউন্ট থাকে, তাহলে Google Cloud অটোমেটিক সেই প্রোজেক্টে বিলিং চালু করে।

Cloud প্রোজেক্টে বিলিং চালু করতে, নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করুন:

  1. Cloud কনসোলে, বিলিং পৃষ্ঠায় যান:

    বিলিং পৃষ্ঠায় যান

  2. Cloud প্রোজেক্ট বেছে নিন বা তৈরি করুন।
  3. বিলিং অ্যাকাউন্ট আছে কিনা অথবা বেছে নেওয়া ক্লাউড প্রোজেক্ট কোনও অ্যাকাউন্টের সাথে যুক্ত কিনা তার উপর নির্ভর করে, বিলিং পৃষ্ঠায় নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে একটি দেখানো হয়:

    • বেছে নেওয়া ক্লাউড প্রোজেক্টের জন্য বিলিং আগে থেকেই চালু করা থাকলে, পৃষ্ঠায় আপনার বিলিং অ্যাকাউন্ট সম্পর্কে বিবরণ তালিকাভুক্ত করা হয়।
    • কোনও বিলিং অ্যাকাউন্ট না থাকলে, কনসোল আপনাকে একটি বিলিং অ্যাকাউন্ট তৈরি করতে এবং বেছে নেওয়া ক্লাউড প্রোজেক্টের সাথে এটি যুক্ত করতে প্রম্পট করে।
    • বিলিং অ্যাকাউন্ট থাকলে এবং বেছে নেওয়া ক্লাউড প্রোজেক্ট আগে থেকে বিলিং অ্যাকাউন্টের সাথে যুক্ত না থাকলে, কনসোল আপনাকে বিলিং চালু করার জন্য প্রম্পট করে। এছাড়াও, আপনি বাতিল করুন বিকল্পে ক্লিক করতে পারেন এবং তারপরে নতুন বিলিং অ্যাকাউন্ট তৈরি ও যুক্ত করতে অ্যাকাউন্ট তৈরি করুন বিকল্পে ক্লিক করতে পারেন।

বিলিং চালু করার পরে, Google আপনাকে যে পরিমাণ চার্জ করতে পারে তার কোনও সীমা নেই। আপনার খরচের উপর আরও নিয়ন্ত্রণ পেতে, আপনি বাজেট তৈরি করতে এবং সতর্কতা সেট করতে পারেন। আরও তথ্যের জন্য, Google Maps Platform বিলিং দেখুন।

API চালু করুন

Google Maps Platform ব্যবহার করতে, আপনার প্রোজেক্টের সাথে যে API বা SDK ব্যবহার করার পরিকল্পনা করছেন তা চালু করতে হবে।

কনসোল

Distance Matrix API (Legacy) চালু করুন

Cloud SDK

gcloud services enable \
    --project "PROJECT" \
    "distance-matrix-backend.googleapis.com"

Google Cloud SDK, Cloud SDK ইনস্টলেশন এবং নিম্নলিখিত কমান্ড সম্পর্কে আরও পড়ুন:

চালু থাকা API দেখুন

কনসোল

আপনার চালু করা API বা SDK দেখতে, Cloud কনসোলে Google Maps Platform-এর API ও পরিষেবা পৃষ্ঠায় যান।

Google Maps Platform পৃষ্ঠায় যান

  • অতিরিক্ত API: এইসব API বা SDK চালু নেই।
  • পৃষ্ঠাটি যদি স্বতন্ত্র Maps API এবং পরিষেবার জন্য কার্ড দেখায়, তাহলে আপনি এখনও কোনও API বা SDK চালু করেননি।

gcloud

gcloud services list --project "PROJECT"

Google Cloud SDK, Cloud SDK ইনস্টলেশন এবং নিম্নলিখিত কমান্ড সম্পর্কে আরও পড়ুন:

প্রোজেক্ট বন্ধ করা

বিলিং বন্ধ করতে এবং আপনার ক্লাউড প্রোজেক্ট ব্যবহার করে এমন সব ক্লাউড রিসোর্স রিলিজ করতে, প্রোজেক্ট বন্ধ করুন:

কনসোল

  1. Cloud কনসোলের রিসোর্স ম্যানেজ করুন পৃষ্ঠায় যান।

    প্রোজেক্ট পৃষ্ঠায় যান

  2. আপনি যে ক্লাউড প্রোজেক্ট বন্ধ করতে চান সেটি বেছে নিন এবং তারপরে মুছুন বিকল্পে ক্লিক করুন।

আপনার Cloud প্রোজেক্ট ম্যানেজ করার ব্যাপারে আরও তথ্য পেতে, প্রোজেক্ট তৈরি ও ম্যানেজ করা দেখুন।

gcloud

gcloud projects delete "PROJECT"

Google Cloud SDK, Cloud SDK ইনস্টলেশন এবং নিম্নলিখিত কমান্ড সম্পর্কে আরও পড়ুন:

এর পরে কী করতে হবে

আপনার Google Cloud প্রোজেক্ট সেট-আপ করার পরে, Distance Matrix API (Legacy) ব্যবহার করার জন্য API কী তৈরি ও সুরক্ষিত করুন:

API কী ব্যবহার করা