Air Quality API সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন

API-তে কি রেট লিমিট আছে?

Air Quality API-এর জন্য, প্রতি মিনিটে ৬,০০০ কোয়েরির ডিফল্ট রেট সীমা রয়েছে।

এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) কী?

এয়ার কোয়ালিটি সংক্রান্ত ইন্ডেক্স (AQI) হল এমন একটি স্কেল যার মাধ্যমে সরকারি এজেন্সি এবং অন্যান্য পরিষেবা প্রদানকারী সংস্থা জনসাধারণকে জানায় যে বাতাস কতটা দূষিত বা কতটা দূষিত হতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। অনেক AQI স্বাস্থ্যের উপর প্রভাবের সাথে সম্পর্কিত এবং কিছুতে প্রতিটি AQI বিভাগের জন্য স্বাস্থ্য সংক্রান্ত সাজেশন রয়েছে।

বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের AQI আছে, যার প্রত্যেকটি আলাদা আলাদা দূষণকারী উপাদান, দূষণকারী উপাদানের ঘনত্বের থ্রেশহোল্ড, গড় সময়সীমা ব্যবহার করে গণনা করা হতে পারে এবং আলাদা আলাদা স্কেল, বিভাগ ও রঙে প্রকাশ করা হতে পারে।

Air Quality API-তে ১০০টিরও বেশি দেশে ৭০টিরও বেশি এয়ার কোয়ালিটি ইন্ডেক্স অন্তর্ভুক্ত আছে।

দূষণকারী কী?

বাতাসে থাকা কণা ও গ্যাস হল বায়ু দূষণকারী উপাদান যা মানুষের স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর হতে পারে, বিশেষ করে এগুলির ঘনত্ব বেশি হলে। Air Quality API সবচেয়ে সাধারণ দূষণকারী উপাদান, সেগুলির ঘনত্ব, নির্গমনের উৎস ও প্রভাব সম্পর্কে তথ্য প্রদান করে।

গণনা কি সঠিক?

AQI গণনা করার জন্য যে এয়ার কোয়ালিটি মডেল ব্যবহার করা হয় সেটি একটি মাল্টি-লেয়ার মডেল যা ইনপুট হিসেবে বিভিন্ন ধরনের তথ্য ও ডেটা ব্যবহার করে। মডেলের সামগ্রিক নির্ভুলতা যাচাই ও মনিটর করা হয় মডেলের আউটপুটকে সরকারি মনিটরিং স্টেশনের সাথে তুলনা করে (এইসব স্টেশন তাদের সুনির্দিষ্ট লোকেশনে এয়ার কোয়ালিটি সম্পর্কে বাস্তবিক সত্যকে তুলে ধরে)। এটি লিভ ওয়ান আউট পদ্ধতি ব্যবহার করে ক্রস-ভ্যালিডেশন প্রসেস ক্রমাগত চালিয়ে করা হয়: মডেলের গণনা থেকে একটি সেন্সরের ইনপুট ডেটা বাদ দেওয়া হয় এবং তারপরে ফলাফলটি আসল স্টেশনের রিডিংয়ের সাথে তুলনা করে দেখা হয় যে সেগুলি কতটা কাছাকাছি।

Google কীভাবে AQI গণনা করে সেই সম্পর্কে আরও জানতে, Google-এ এয়ার কোয়ালিটি দেখুন।

এয়ার কোয়ালিটি সংক্রান্ত ডেটা কত ঘনঘন আপডেট করা হয়?

এয়ার কোয়ালিটি হিটম্যাপ টাইল প্রতি ঘণ্টায় বর্তমান পরিস্থিতির ডেটার সাথে সিঙ্ক করে রিফ্রেশ করা হয়। আপডেট সাধারণত প্রতি ঘণ্টার কিছু পরেই প্রকাশ করা হয়।