লাইভ স্ট্রিম ও ভিডিও-অন-ডিমান্ড মনিটাইজ করার জন্য IMA SDK ব্যবহার করা যেতে পারে। লাইভ স্ট্রিমের ক্ষেত্রে, প্রতিটি বিজ্ঞাপন বিরতির জন্য আপনাকে নতুন বিজ্ঞাপনের অনুরোধ করতে হবে। আপনার সব দর্শক যাতে একই সময়ে বিজ্ঞাপনের অনুরোধ না করেন এবং বিজ্ঞাপন সার্ভার(গুলি) যাতে ধীরগতিতে কাজ না করে, তা নিশ্চিত করতে এইসব অনুরোধকে আলাদা আলাদা সময়ে করুন।
এই ব্যাপারে সাহায্য করতে, IMA SDK-তে AdsRequest.liveStreamPrefetchSeconds
প্রপার্টি আছে। এই প্রপার্টিতে সর্বাধিক কত সেকেন্ড SDK-কে
অপেক্ষা করতে হবে তা নির্দিষ্ট করা হয়। আপনি
AdsLoader.requestAds() কল করার পরে বিজ্ঞাপন সার্ভারের সাথে যোগাযোগ করার আগে SDK-কে এই সময় পর্যন্ত অপেক্ষা করতে হবে। প্রকৃত অনুরোধের সময় র্যান্ডমাইজ করা হবে। যেমন,
আপনি AdsRequest.liveStreamPrefetchSeconds-এর মান ৩০ সেট করলে, SDK
AdsLoader.requestAds() কল করার পরে ০ থেকে ৩০ সেকেন্ড অপেক্ষা করে, যাতে
সার্ভারে অনুরোধ করা যায়।
প্র্যাক্টিসে লাইভ স্ট্রিম প্রি-ফেচ করা
একটি বিজ্ঞাপন বিরতি শেষ হওয়ার সাথে সাথেই পরবর্তী বিজ্ঞাপন বিরতি প্রি-ফেচ করার জন্য আমরা সাজেস্ট করি। এর ফলে প্রি-ফেচ উইন্ডোর জন্য সর্বাধিক সময় পাওয়া যায়। ধরুন, আপনার বিজ্ঞাপন বিরতির মধ্যে ৫ মিনিটের ব্যবধান আছে। কোনও বিজ্ঞাপন বিরতি শেষ হলে, আপনি ২৯০ সেকেন্ডের প্রি-ফেচ উইন্ডো সহ আপনার পরবর্তী বিজ্ঞাপন বিরতির জন্য অনুরোধ করতে পারেন (৫ মিনিট থেকে ১০ সেকেন্ড কম, যাতে প্রি-ফেচ উইন্ডোর শেষে পাঠানো অনুরোধগুলি সমাধান করার জন্য পর্যাপ্ত সময় থাকে):
Objective-C
- (void)adsManager:(IMAAdsManager *)adsManager didReceiveAdEvent:(IMAAdEvent *)event {
...
switch (event.type) {
...
case kIMAAdEvent_ALL_ADS_COMPLETED:
IMAAdsRequest *request = [[IMAAdsRequest alloc]
initWithAdTagUrl: self.adTagUrl
adDisplayContainer: self.adDisplayContainer
avPlayerVideoDisplay: self.avPlayerVideoDisplay
pictureInPictureProxy: self.pictureInPictureProxy
userContext: nil];
// set a delay between the end of the last ad
// in the last request, and the first ad from
// the new request
Float64 adGap = 30;
// make sure the request occurs at least five
// seconds before starting the new set of ads
request.liveStreamPrefetchSeconds = adGap - 5;
[self.adsLoader requestAdsWithRequest:request];
// start new ads after adGap seconds have elapsed
dispatch_after(dispatch_time(DISPATCH_TIME_NOW, adGap * NSEC_PER_SEC), dispatch_get_main_queue(), ^{
[adsManager start];
});
break;
...
}
...
}
Swift
func adsManager(_ adsManager: IMAAdsManager!, didReceive event: IMAAdEvent!) {
switch event.type {
...
case IMAAdEventType.ALL_ADS_COMPLETED:
let request = IMAAdsRequest(
adTagUrl: AdTagUrl,
adDisplayContainer: adDisplayContainer,
contentPlayhead: contentPlayhead,
userContext: nil)
// set a delay between the end of the last ad
// in the last request, and the first ad from
// the new request
let adGap = 30
// make sure the request occurs at least five
// seconds before starting the new set of ads
request.liveStreamPrefetchSeconds = adGap - 5
adsLoader.requestAds(with: request)
// start new ads after adGap seconds have elapsed
DispatchQueue.main.asyncAfter(deadline: .now() + adGap) {
adsManager.start()
}
break
...
}
}