অ্যাপের জন্য অনুমোদিত বিক্রেতা, যা app-ads.txt নামেও পরিচিত, হল একটি IAB উদ্যোগ যা আপনার অ্যাপের বিজ্ঞাপন ইনভেনটরিকে বিজ্ঞাপন জালিয়াতি থেকে রক্ষা করতে সাহায্য করে। আপনার ইনভেনটরি বিক্রি করার জন্য কে অনুমোদিত তা শনাক্ত করতে আপনি app-ads.txt ফাইল তৈরি করেন। অনুমোদিত বিক্রেতাদের শনাক্ত করা আপনাকে বিজ্ঞাপনদাতার খরচ পেতে সাহায্য করতে পারে যা অন্যথায় স্পুফ করা অ্যাপের জাল ইনভেনটরির দিকে চলে যেতে পারে।
app-ads.txt ফাইল সর্বজনীনভাবে উপলভ্য এবং এক্সচেঞ্জ, সাপ্লাই-সাইড প্ল্যাটফর্ম (SSP), অন্যান্য ক্রেতা এবং থার্ড-পার্টি ভেন্ডররা ক্রল করতে পারে।
app-ads.txt ব্যবহার করা বাধ্যতামূলক নয়, তবে এটি ব্যবহার করার জন্য বিশেষভাবে সাজেস্ট করা হয়, বিশেষ করে আপনি যদি অন্য কেউ আপনার অ্যাপ স্পুফ করছে বলে মনে করেন।
app-ads.txt ফাইল হল একটি টেক্সট ফাইল যা অ্যাপ ডেভেলপার তার অ্যাপের ডেভেলপার ওয়েবসাইটের রুট ডোমেনে পোস্ট করেন। এতে সেইসব এন্টিটির তালিকা থাকে যারা ওই প্রকাশকের ইনভেনটরি বিক্রি করার জন্য অনুমোদিত। app-ads.txt ফাইল ব্যবহার করার জন্য প্রকাশকদের একটি ওয়েব ডোমেন থাকতে হবে যাতে তারা বিভিন্ন বিজ্ঞাপন প্রযুক্তি ভেন্ডরদের ক্রল করার জন্য তাদের অনুমোদিত বিক্রেতাদের তালিকা প্রকাশ করতে পারে। Firebase সহ বেশ কিছু ডোমেন হোস্টিং সলিউশন আছে যা যেকোনও ফাইল হোস্ট করার অনুমতি দেয়।
পূর্বশর্ত
- আপনার অ্যাপের জন্য app-ads.txt ফাইল সেট-আপ করুন পড়ুন।
- আপনার Firebase প্রোজেক্ট ম্যানেজ করুন বিকল্প ব্রাউজ করুন।
আপনার অ্যাপের জন্য কীভাবে app-ads.txt সেট-আপ করবেন
আপনি আগে থেকে না করে থাকলে, একটি টেক্সট ফাইল তৈরি করুন এবং "app-ads.txt" নামে সেটি সেভ করুন।
আপনার app-ads.txt ফাইলে নিম্নলিখিত কোড স্নিপেট কপি করে পেস্ট করুন। (
pub-00000000000000-এর জায়গায় আপনার প্রকাশক আইডি লিখুন। আপনার প্রকাশক আইডি AdMob কনসোল > সেটিংস বিকল্পে গিয়ে খুঁজে পাবেন।)google.com, pub-00000000000000, DIRECT, f08c47fec0942fa0আপনার ডেভেলপার ওয়েবসাইটের রুটে app-ads.txt ফাইল প্রকাশ করুন (যেমন,
https://example.com/app-ads.txt)। ডোমেনটি Google Play-তে যেভাবে তালিকাভুক্ত করা আছে, ঠিক সেভাবেই লেখা হয়েছে কিনা তা নিশ্চিত করুন।AdMob যাতে আপনার app-ads.txt ফাইল ক্রল ও যাচাই করতে পারে তার জন্য অন্তত ২৪ ঘণ্টা অপেক্ষা করুন।
AdMob-এ ফিরে এসে আপনার app-ads.txt স্ট্যাটাস চেক করুন।
Firebase Hosting-এর মাধ্যমে app-ads.txt প্রকাশ করা
আপনার যদি এমন কোনও ওয়েবসাইট থাকে যা রুট লেভেলে আপনার app-ads.txt ফাইল আপলোড করার অনুমতি দেয় না (যেমন, সাইট-জেনারেশন পরিষেবা দ্বারা তৈরি এবং হোস্ট করা সাইট), তাহলে আপনি আপনার app-ads.txt ফাইল হোস্ট করতে Firebase হোস্টিং ব্যবহার করতে পারেন।
Firebase আপনার app-ads.txt ফাইল হোস্ট করার জন্য একটি ফ্রি, দ্রুত এবং নির্ভরযোগ্য উপায় অফার করে
আপনার নিজস্ব কাস্টম
ডোমেন বা Firebase
প্রজেক্টের ফ্রি সাবডোমেনে: web.app এবং firebaseapp.com।
শুরু করার আগে
Firebase হোস্টিংয়ের মাধ্যমে app-ads.txt ফাইল প্রকাশ করতে আপনার একটি Firebase প্রোজেক্ট থাকতে হবে। আপনার কোনও Firebase প্রোজেক্ট না থাকলে, ডেভেলপার নির্দেশিকা অনুসরণ করে নতুন একটি প্রোজেক্ট তৈরি করুন।
আপনি যদি আগে থেকেই আপনার AdMob অ্যাপ Firebase-এর সাথে লিঙ্ক করে থাকেন অথবা আপনার অ্যাপ Firebase-এর কোনও প্রোডাক্ট (যেমন, Google Analytics for Firebase, রিমোট কনফিগ, ইত্যাদি) ব্যবহার করে থাকে, তাহলে আপনি আগে থেকে থাকা Firebase প্রোজেক্ট ব্যবহার করতে পারবেন।
Firebase CLI ইনস্টল করা
আপনি npm (Node Package Manager) ব্যবহার করে Firebase CLI ইনস্টল করতে পারবেন। তবে, আপনি Node.js সম্পর্কে না জানলে, এর পরিবর্তে স্ট্যান্ডঅ্যালোন বাইনারি ব্যবহার করতে পারেন।
কীভাবে CLI ইনস্টল করবেন বা লেটেস্ট ভার্সনে আপডেট করবেন তা জানতে Firebase CLI ডকুমেন্টেশন দেখুন।
আপনার প্রোজেক্ট শুরু করুন
আপনার লোকাল মেশিনে Firebase প্রোজেক্ট শুরু করতে, আপনার প্রোজেক্ট ডিরেক্টরির রুট থেকে নিম্নলিখিত কমান্ড রান করুন।
firebase init
প্রোজেক্ট শুরু করার সময়, Firebase CLI প্রম্পট থেকে:
হোস্টিং সেট-আপ করতে বেছে নিন।
আপনার স্থানীয় প্রোজেক্ট ডিরেক্টরির সাথে কানেক্ট করতে একটি Firebase প্রোজেক্ট বেছে নিন।
আগে থেকে আছে এমন প্রোজেক্ট ব্যবহার করুন বিকল্প বেছে নিন, তারপর তালিকা থেকে এমন একটি প্রোজেক্ট বেছে নিন যেটি আপনি কানেক্ট করতে চান।
আপনার পাবলিক রুট ডিরেক্টরি হিসেবে ব্যবহার করার জন্য একটি ডিরেক্টরি নির্দিষ্ট করুন।
ডিফল্ট (পাবলিক) বেছে নিতে Enter প্রেস করুন।
আপনার সাইটের জন্য একটি কনফিগারেশন বেছে নিন।
আপনি যে ওয়েবসাইট তৈরি করতে চলেছেন সেটি সিঙ্গল-পেজ অ্যাপ নয়, তাই N বেছে নিন।
ইনিশিয়ালাইজেশন শেষ হলে, Firebase আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরির রুটে দুটি ফাইল তৈরি করে যোগ করে:
- একটি
publicডিরেক্টরি যাতে আপনার ওয়েবসাইটে হোস্ট করা ফাইল থাকে। - একটি
firebase.jsonকনফিগারেশন ফাইল যা আপনার প্রোজেক্ট কনফিগারেশন তালিকাভুক্ত করে। - একটি
.firebasercফাইল যা আপনার প্রোজেক্টের উপনাম স্টোর করে।
app-ads.txt প্রকাশ করা
আপনার সাইটে app-ads.txt প্রকাশ করতে:
আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরির
publicডিরেক্টরিতে app-ads.txt ফাইলটি রাখুন।আপনার লোকাল প্রোজেক্ট ডিরেক্টরির রুট থেকে নিম্নলিখিত কমান্ড রান করুন:
firebase deploy --only hosting
ডেপ্লয়মেন্ট সম্পূর্ণ হয়ে গেলে, app-ads.txt প্রকাশিত হয়েছে কিনা তা নিশ্চিত করতে নিম্নলিখিত URL-এ যান। (
PROJECT_IDহল আপনার Firebase প্রোজেক্ট আইডি।)https://PROJECT_ID.web.app/app-ads.txtযেমন: "awesome-project" প্রোজেক্ট আইডি হলে, আপনার ব্রাউজারের অ্যাড্রেস বারে
https://awesome-project.web.app/app-ads.txtলিখুন।
আপনার অ্যাপের স্টোর লিস্টিংয়ে ডোমেন/সাবডোমেন যোগ করা
আপনার app-ads.txt ফাইল ক্রল করার জন্য, আপনাকে Google Play-তে আপনার অ্যাপের তালিকায় নতুন তৈরি করা ডোমেন বা সাবডোমেন তালিকাভুক্ত করতে হবে।
অ্যাপ স্টোর লিস্টিংয়ে ডেভেলপারের ওয়েবসাইট নিম্নলিখিতভাবে আপডেট করুন:
https://PROJECT_ID.web.app
রিডাইরেকশন সেটিংস কনফিগার করুন (ঐচ্ছিক)
আপনার আগে থেকে কোনও ওয়েবসাইট থাকলে এবং শুধু app-ads.txt ফাইল হোস্ট করার জন্য Firebase Hosting ব্যবহার করার পরিকল্পনা করলে, ল্যান্ডিং পৃষ্ঠা আপনার আগে থেকে থাকা ওয়েবসাইটে রিডাইরেক্ট করার জন্য Firebase Hosting কনফিগার করতে পারবেন।
ব্যবহারকারী আপনার সাইট ভিজিট করলে, Firebase হোস্টিং ডিফল্ট হিসেবে public/index.html ল্যান্ডিং পৃষ্ঠা হিসেবে ব্যবহার করবে। ব্যবহারকারীদের আপনার পছন্দের ওয়েবসাইটে রিডাইরেক্ট করতে (যেমন, আপনার অ্যাপের সোশ্যাল মিডিয়া পৃষ্ঠা):
আপনার স্থানীয় প্রোজেক্ট ডিরেক্টরির রুটে থাকা
firebase.jsonফাইলটি খুলুন।হোস্টিং অবজেক্টের অধীনে, নিম্নলিখিতভাবে রিডাইরেক্ট অবজেক্ট যোগ করুন:
"hosting": { ... "redirects": [ { "source": "/", "destination": "URL_TO_REDIRECT", "type": 301 } ] }যেমন, ল্যান্ডিং পৃষ্ঠার URL
https://www.example.comহলে, রিডাইরেক্ট কনফিগারেশন নিম্নলিখিতভাবে হবে:"hosting": { ... "redirects": [ { "source": "/", "destination": "https://www.example.com", "type": 301 } ] }আপনার সাইটে পরিবর্তনগুলি প্রয়োগ করতে নিম্নলিখিত কমান্ডটি রান করুন।
firebase deploy --only hosting
ডিপ্লয়মেন্ট সম্পূর্ণ হয়ে গেলে, রিডাইরেকশন সেটিং ঠিক আছে কিনা তা চেক করতে আপনার সাইট (
https://PROJECT_ID.web.app) অ্যাক্সেস করুন।
রিসোর্স
- নিশ্চিত করুন যে আপনার app-ads.txt ফাইল ক্রল করা যায়
- app-ads.txt ফাইলের স্ট্যাটাস সম্পর্কে আরও জানুন
- App-ads.txt সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন