শুরু করুন

iOS-এ Nearby Messages API-এর মাধ্যমে কীভাবে ডেভেলপ করা শুরু করতে হয় তা এই ডকুমেন্টে ব্যাখ্যা করা হয়েছে।

ধাপ ১: Xcode-এর লেটেস্ট ভার্সন ডাউনলোড করুন

iOS-এর জন্য Google Nearby Messages API ব্যবহার করে প্রোজেক্ট তৈরি করতে, আপনার Xcode-এর 6.3 ভার্সন বা তার পরবর্তী যেকোনও ভার্সন প্রয়োজন।

ধাপ ২: CocoaPods পাওয়া

iOS-এর জন্য Google Nearby Messages API একটি CocoaPods পড হিসেবে উপলভ্য। CocoaPods হল Swift এবং Objective-C Cocoa প্রোজেক্টের জন্য একটি ওপেন সোর্স ডিপেন্ডেন্সি ম্যানেজার।

আপনার কাছে CocoaPods টুল না থাকলে, টার্মিনাল থেকে নিম্নলিখিত কমান্ড রান করে OS X-এ এটি ইনস্টল করুন। আরও বিবরণের জন্য, CocoaPods শুরু করার নির্দেশিকা দেখুন।

$ sudo gem install cocoapods

ধাপ ৩: CocoaPods ব্যবহার করে API ইনস্টল করা

iOS-এর জন্য Google Nearby Messages API-এর জন্য একটি Podfile তৈরি করুন এবং API এবং এর নির্ভরতা ইনস্টল করতে এটি ব্যবহার করুন।

  • আপনার কাছে এখনও কোনও Xcode প্রোজেক্ট না থাকলে, এখনই একটি তৈরি করুন এবং আপনার লোকাল মেশিনে সেভ করুন। (আপনি iOS ডেভেলপমেন্টে নতুন হলে, একটি সিঙ্গেল ভিউ অ্যাপ্লিকেশন তৈরি করুন এবং অটোমেটিক রেফারেন্স কাউন্টিং চালু আছে কিনা তা নিশ্চিত করুন।)
  • আপনার প্রোজেক্ট ডিরেক্টরিতে Podfile নামের একটি ফাইল তৈরি করুন। এই ফাইল আপনার প্রোজেক্টের নির্ভরতা নির্ধারণ করে।
  • Podfile এডিট করে আপনার ডিপেন্ডেন্সি যোগ করুন। iOS-এর জন্য Google Nearby Messages API-এর প্রয়োজনীয় পডের নাম সহ একটি সাধারণ Podspec এখানে দেওয়া হল:

    source 'https://github.com/CocoaPods/Specs.git'
    platform :ios, '7.0'
    pod 'NearbyMessages'

  • Podfile সেভ করুন।

  • টার্মিনাল খুলে Podfile থাকা ডিরেক্টরিতে যান:

    $ cd

  • pod install কমান্ড রান করান। এর ফলে, Podspec-এ উল্লেখ করা API এবং সেগুলির কোনও নির্ভরতা থাকলে সেগুলিও ইনস্টল করা হবে।

    $ pod install

  • Xcode বন্ধ করুন, তারপর Xcode লঞ্চ করতে আপনার প্রজেক্টের .xcworkspace ফাইল খুলুন (ডবল-ক্লিক করুন)। এখন থেকে, প্রোজেক্ট খুলতে আপনাকে অবশ্যই .xcworkspace ফাইল ব্যবহার করতে হবে।

ধাপ ৪: ব্রিজিং হেডার তৈরি করা (শুধুমাত্র Swift-এর জন্য)

আপনি Swift ব্যবহার করে প্রোজেক্ট তৈরি করে থাকলে, আপনাকে অবশ্যই নিজের প্রোজেক্টে ব্রিজিং হেডার যোগ করতে হবে যাতে এটি pod ফাইলের মাধ্যমে ইনস্টল করা লাইব্রেরি ব্যবহার করতে পারে। ব্রিজিং হেডার যোগ করতে এইসব ধাপ অনুসরণ করুন:

  1. আপনার প্রোজেক্টের .xcworkspace ফাইলের মতো একই ডিরেক্টরিতে, একটি নতুন হেডার ফাইল যোগ করুন (আপনার পছন্দমতো নাম দিন এবং ফাইলের নামের এক্সটেনশন হিসেবে ".h" ব্যবহার করুন)।
  2. আপনার তৈরি করা ফাইলে নিম্নলিখিত কোডটি পেস্ট করুন: #import <GNSMessages.h>.
  3. ফাইলটি সেভ করুন।
  4. প্রোজেক্ট এডিটরের বাঁদিকের প্যানেলে, মূল প্রোজেক্ট বেছে নিন।
  5. বিল্ড এডিটরের সবচেয়ে উপরে বিল্ড সেটিংস বিকল্পে ক্লিক করুন।
  6. বিল্ড সেটিংস থেকে "Swift Compiler - Code Generation" বিকল্পে যান (দ্রুত খুঁজে পেতে সার্চ বক্সে "Swift Compiler" টাইপ করুন)।
  7. Objective-C ব্রিজিং হেডার বিভাগটি বড় করতে তীরচিহ্নে ক্লিক করুন।
  8. ডিবাগ ও রিলিজ বিকল্পের মধ্যে, আপনার তৈরি করা হেডার ফাইলের পাথ যোগ করুন।
  9. পরিবর্তন কার্যকর করতে প্রোজেক্ট বিল্ড করুন।

ধাপ ৫: Google অ্যাকাউন্ট তৈরি করুন

নিয়ারবাই মেসেজ API ব্যবহার করতে, আপনার একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে। আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থাকলে, আপনি একদম রেডি। এছাড়াও, পরীক্ষার উদ্দেশ্যে আপনার আলাদা Google অ্যাকাউন্ট থাকতে পারে।

ধাপ ৬: API key পান

iOS-এর জন্য Google Nearby Messages API চালু করতে এবং API কী পেতে এইসব ধাপ অনুসরণ করুন:

  1. Google Developers Console-এ যান।
  2. আপনার অ্যাপ্লিকেশন রেজিস্টার করার জন্য একটি প্রোজেক্ট তৈরি করুন বা বেছে নিন।
  3. API চালু করতে চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন।
  4. ক্রেডেনশিয়াল পৃষ্ঠায়, একটি নতুন iOS কী তৈরি করুন (এবং API ক্রেডেনশিয়াল সেট করুন)।
    মনে রাখবেন: আপনার কাছে আগে থেকে থাকা iOS কী থাকলে, আপনি সেটি ব্যবহার করতে পারেন।
  5. এর ফলে যে ডায়ালগ বক্স আসবে, তাতে আপনার অ্যাপের বান্ডেল শনাক্তকারী লিখুন। যেমন:
    com.example.nearbyexample
  6. আপনার প্রোজেক্টের জন্য API কীয়ের তালিকায় আপনার নতুন iOS API কী দেখা যাবে। API key হল অক্ষরের স্ট্রিং, যা দেখতে এইরকম হয়:
    AIzaSyBdVl-cTICSwYKrZ95SuvNw7dbMuDt1KG0
  7. কোটা চুরি হওয়া আটকাতে, এইসব পেশাদার পদ্ধতি অনুসরণ করে আপনার API কী সুরক্ষিত করুন।

ধাপ ৭: মেসেজ ম্যানেজার অবজেক্ট তৈরি করুন

মেসেজ ম্যানেজার অবজেক্ট আপনাকে প্রকাশ ও সাবস্ক্রাইব করতে দেয়। মেসেজ এক্সচেঞ্জ অননুমোদিত, তাই আপনাকে আগের ধাপে তৈরি করা API কী প্রদান করতে হবে।

Objective-C

#import <GNSMessages.h>

GNSMessageManager *messageManager =
    [[GNSMessageManager alloc] initWithAPIKey:@"API_KEY"];

Swift

let messageManager = GNSMessageManager(APIKey: "API_KEY")