এই ডকুমেন্ট থেকে আপনি জানতে পারবেন যে Android-এ কীভাবে Nearby Messages API ব্যবহার করে ডেভেলপমেন্ট শুরু করতে হয়। Nearby Messages API হল Google Play পরিষেবার অংশ।
ধাপ ১: Google Play পরিষেবা ডাউনলোড করুন
Nearby Messages API, Android ডিভাইসে Google Play পরিষেবা 7.8.0 বা তার পরবর্তী ভার্সনে উপলভ্য। Android 2.3 বা তার পরবর্তী যেকোনও ভার্সন দ্বারা পরিচালিত ডিভাইসে Google Play Store অ্যাপ থাকলে, সেটি অটোমেটিক Google Play পরিষেবার আপডেট পেয়ে যায়। আপনার ডিভাইসে Google Play পরিষেবার কোন ভার্সন ইনস্টল করা আছে তা চেক করতে, সেটিংস > অ্যাপ > Google Play পরিষেবা বিকল্পে যান।
আপনার ডেভেলপমেন্ট হোস্টে Google Play পরিষেবার জন্য লেটেস্ট ক্লায়েন্ট লাইব্রেরি আছে কিনা তা নিশ্চিত করুন:
- Android SDK Manager খুলুন।
অ্যাপিয়ারেন্স ও আচরণ > সিস্টেম সেটিংস > Android SDK > SDK টুল বিকল্পের মধ্যে, নিশ্চিত করুন যে নিম্নলিখিত প্যাকেজগুলি ইনস্টল করা আছে:
- Google Play পরিষেবা
- Google Repository
ধাপ ২: Google অ্যাকাউন্ট তৈরি করুন
Nearby Messages API ব্যবহার করতে, আপনার একটি Google অ্যাকাউন্ট থাকতে হবে। এটি করা হয় যাতে আপনি, অর্থাৎ ডেভেলপার, পরবর্তী ধাপে Nearby API চালু করতে পারেন (আপনার ব্যবহারকারীদের Google অ্যাকাউন্ট থাকার প্রয়োজন নেই)। আপনার আগে থেকেই অ্যাকাউন্ট থাকলে, আপনি একদম রেডি। এছাড়াও, আপনি টেস্টিংয়ের জন্য আলাদা Google অ্যাকাউন্ট চাইতে পারেন।
ধাপ ৩: API key পাওয়া
Android-এর জন্য Google Nearby Messages API চালু করতে এবং API কী পেতে এই ধাপগুলি অনুসরণ করুন:
- Google Developers Console-এ যান।
- আপনার অ্যাপ্লিকেশন রেজিস্টার করার জন্য কোনও প্রোজেক্ট তৈরি করুন বা বেছে নিন।
- API চালু করতে চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন।
- ক্রেডেনশিয়াল পৃষ্ঠায়, একটি নতুন Android কী তৈরি করুন (এবং API ক্রেডেনশিয়াল সেট করুন)।
মনে রাখবেন: আপনার আগে থেকে কোনও Android কী থাকলে, আপনি সেই কী ব্যবহার করতে পারেন। - এর ফলে যে ডায়ালগ বক্স খুলবে, সেখানে আপনার অ্যাপের SHA-1 ফিঙ্গারপ্রিন্ট
এবং প্যাকেজের নাম লিখুন। যেমন:
BB:0D:AC:74:D3:21:E1:43:67:71:9B:62:91:AF:A1:66:6E:44:5D:75
com.example.android.nearbyexample
- আপনার প্রোজেক্টের API কী-এর তালিকায় নতুন Android API কী দেখা যাবে।
API key হল অক্ষরের স্ট্রিং, যা দেখতে এইরকম হয়:
AIzaSyBdVl-cTICSwYKrZ95SuvNw7dbMuDt1KG0
আপনার সার্টিফিকেটের SHA1 ফিঙ্গারপ্রিন্ট পান
আপনার Android অ্যাপের জন্য নতুন API কী তৈরি করতে, আপনার APK সাইন করার জন্য যে সার্টিফিকেট ব্যবহার করেন, তার SHA1 ফিঙ্গারপ্রিন্ট প্রয়োজন। শুধুমাত্র একই প্রোজেক্টের API কী দিয়ে সাইন-ইন করা অ্যাপের মধ্যে মেসেজ আদান-প্রদান করা যাবে।
এই ফিঙ্গারপ্রিন্ট পেতে:
- আপনার keystore-এর লোকেশন খুঁজুন।
- টার্মিনালে, JDK থেকে
keytoolইউটিলিটি রান করুন। যেমন, আপনি যদি`debug`কীস্টোর ব্যবহার করেন: keytoolকমান্ডের আউটপুটে সার্টিফিকেটের জন্য SHA1 ফিঙ্গারপ্রিন্ট থাকে।
$ keytool -alias \ androiddebugkey -keystore \ ~/.android/debug.keystore -list -v
মনে রাখবেন: ডিবাগ কীস্টোরের জন্য পাসওয়ার্ড হল
android। Mac OS এবং Linux-এ, ডিবাগ কীস্টোর সাধারণত
~/.android/-এ থাকে। Windows-এ, এটি
সাধারণত %USERPROFILE%\-এ থাকে।
ধাপ ৪: আপনার প্রোজেক্ট কনফিগার করুন
Android Studio-এর মাধ্যমে
Nearby Messages API-এর জন্য প্রোজেক্ট তৈরি করা সহজ হয়। নতুন প্রোজেক্ট তৈরি করতে
প্রোজেক্ট তৈরি করা
লিঙ্কে বর্ণিত ধাপগুলি অনুসরণ করুন। Android Studio-তে, আপনার মডিউলের জন্য build.gradle ফাইল খুলুন এবং
ডিপেন্ডেন্সি হিসেবে Google Play পরিষেবা ক্লায়েন্ট লাইব্রেরি যোগ করুন:
apply plugin: 'android'
...
dependencies {
compile 'com.google.android.gms:play-services-nearby:19.5.1'
}
তারপর, আগের ধাপে জেনারেট করা API কী দিয়ে আপনার ম্যানিফেস্ট কনফিগার করুন:
<manifest xmlns:android="http://schemas.android.com/apk/res/android"
package="com.google.sample.app" >
<application ...>
<meta-data
android:name="com.google.android.nearby.messages.API_KEY"
android:value="API_KEY" />
<activity>
...
</activity>
</application>
</manifest>
ধাপ ৫: প্রকাশ ও সাবস্ক্রাইব করুন
আপনার অ্যাপে, Nearby Messages API ব্যবহার করা শুরু করুন।
@Override
public void onCreate(Bundle savedInstanceState) {
super.onCreate(savedInstanceState);
...
mMessageListener = new MessageListener() {
@Override
public void onFound(Message message) {
Log.d(TAG, "Found message: " + new String(message.getContent()));
}
@Override
public void onLost(Message message) {
Log.d(TAG, "Lost sight of message: " + new String(message.getContent()));
}
}
mMessage = new Message("Hello World".getBytes());
}
@Override
public void onStart() {
super.onStart();
...
Nearby.getMessagesClient(this).publish(mMessage);
Nearby.getMessagesClient(this).subscribe(mMessageListener);
}
@Override
public void onStop() {
Nearby.getMessagesClient(this).unpublish(mMessage);
Nearby.getMessagesClient(this).unsubscribe(mMessageListener);
...
super.onStop();
}
Nearby Messages API-এর জন্য ব্যবহারকারীর সম্মতি প্রয়োজন। প্রকাশ বা সাবস্ক্রাইব করার বিকল্প প্রথমবার চালু করা হলে, Nearby একটি অপ্ট-ইন ডায়ালগ দেখাবে।