কিছু Google API-এর (যেগুলি সংবেদনশীল বা সীমাবদ্ধ স্কোপ গ্রহণ করে) ক্ষেত্রে গ্রাহকের ডেটা অ্যাক্সেস করার অনুমতি চাওয়া অ্যাপগুলির জন্য প্রয়োজনীয়তা রয়েছে। সীমাবদ্ধ স্কোপের জন্য এইসব অতিরিক্ত প্রয়োজনীয়তা পূরণ করতে, অ্যাপকে দেখাতে হবে যে সেটি অনুমোদিত অ্যাপ্লিকেশনের ধরন এবং অতিরিক্ত পর্যালোচনার জন্য জমা দিতে হবে, যার মধ্যে সম্ভাব্য নিরাপত্তা মূল্যায়ন অন্তর্ভুক্ত।
কোনও API-এর মধ্যে সীমাবদ্ধ স্কোপের প্রযোজ্যতা মূলত আপনার অ্যাপে প্রাসঙ্গিক ফিচার প্রদান করার জন্য প্রয়োজনীয় অ্যাক্সেসের ডিগ্রির উপর নির্ভর করে: শুধুমাত্র-পড়া, শুধুমাত্র-লেখা, পড়া এবং লেখা ইত্যাদি।
এই ডেটা অ্যাক্সেস করার জন্য Google অ্যাকাউন্ট থেকে অনুমতি পেতে OAuth 2.0 ব্যবহার করার সময়, আপনি যে ধরনের ডেটা অ্যাক্সেস করতে চান এবং কতটা অ্যাক্সেস প্রয়োজন তা নির্দিষ্ট করতে স্কোপ নামক স্ট্রিং ব্যবহার করেন। আপনার অ্যাপ সংবেদনশীল বা সীমাবদ্ধ স্কোপের জন্য অনুরোধ করলে, আপনাকে যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে, তবে আপনার অ্যাপের ব্যবহার ব্যতিক্রম হিসেবে বিবেচিত হলে তা করতে হবে না।
সংবেদনশীল স্কোপের তুলনায় বিধিনিষেধযুক্ত স্কোপের সংখ্যা কম। OAuth API যাচাইকরণ সংক্রান্ত প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন থেকে সংবেদনশীল ও সীমাবদ্ধ স্কোপের বর্তমান তালিকা পাওয়া যাবে। এইসব স্কোপ Google ব্যবহারকারীর ডেটাতে ব্যাপক অ্যাক্সেস প্রদান করে এবং আপনি কোনও Google অ্যাকাউন্ট থেকে স্কোপের অনুরোধ করার আগে আপনাকে একটি স্কোপ যাচাইকরণ প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে। এই প্রয়োজনীয়তা সম্পর্কে তথ্যের জন্য, Google API পরিষেবা ব্যবহারকারীর ডেটা নীতি এবং নির্দিষ্ট API স্কোপের জন্য অতিরিক্ত প্রয়োজনীয়তা অথবা প্রোডাক্ট নির্দিষ্ট Google Developer পৃষ্ঠা দেখুন। আপনি যদি সার্ভারে সীমাবদ্ধ স্কোপ ডেটা স্টোর বা ট্রান্সমিট করেন, তাহলে আপনাকে একটি নিরাপত্তা মূল্যায়ন সম্পূর্ণ করতে হবে।
সীমাবদ্ধ স্কোপ সম্পর্কে বোঝা
আপনার অ্যাপ কোনও সীমাবদ্ধ স্কোপের জন্য অনুরোধ করলে এবং ব্যতিক্রম হিসেবে যোগ্য না হলে, আপনাকে Google API পরিষেবা ব্যবহারকারীর ডেটা নীতির নির্দিষ্ট API স্কোপের জন্য অতিরিক্ত প্রয়োজনীয়তা বা প্রোডাক্টের Google Developer পৃষ্ঠাতে প্রোডাক্ট-নির্দিষ্ট প্রয়োজনীয়তা পূরণ করতে হবে, যার জন্য আরও ব্যাপক পর্যালোচনা প্রক্রিয়া প্রয়োজন।
আপনার স্কোপের ব্যবহার বোঝা
- আপনার অ্যাপ যেসব স্কোপ ব্যবহার করে বা আপনি ব্যবহার করতে চান সেগুলি পর্যালোচনা করুন। আপনার বর্তমান স্কোপের ব্যবহার খুঁজে পেতে, অনুমোদনের অনুরোধের সাথে পাঠানো যেকোনও স্কোপের জন্য আপনার অ্যাপের সোর্স কোড পরীক্ষা করুন।
- আপনার অ্যাপ ফিচারের অভিপ্রেত অ্যাকশনের জন্য প্রতিটি অনুরোধ করা স্কোপ প্রয়োজনীয় কিনা তা নির্ধারণ করুন এবং ফিচারটি প্রদান করার জন্য প্রয়োজনীয় ন্যূনতম প্রিভিলেজ ব্যবহার করুন। সাধারণত, Google API-এর এন্ডপয়েন্টের জন্য প্রোডাক্টের Google Developer পৃষ্ঠায় রেফারেন্স ডকুমেন্টেশন থাকে, যার মধ্যে এন্ডপয়েন্ট বা নির্দিষ্ট প্রপার্টি কল করার জন্য প্রয়োজনীয় স্কোপ অন্তর্ভুক্ত থাকে। আপনার অ্যাপ যেসব API এন্ডপয়েন্ট কল করে, সেগুলির জন্য প্রয়োজনীয় অ্যাক্সেসের স্কোপ সম্পর্কে আরও জানতে, সেইসব এন্ডপয়েন্টের রেফারেন্স ডকুমেন্টেশন পড়ুন। যেমন, কোনও অ্যাপ যদি ব্যবহারকারীর হয়ে মাঝে মাঝে ইমেল পাঠানোর জন্য শুধু Gmail API ব্যবহার করে, তাহলে ব্যবহারকারীর ইমেল ডেটার সম্পূর্ণ অ্যাক্সেস প্রদান করে এমন স্কোপের জন্য অনুরোধ করবেন না।
- Google API থেকে আপনি যে ডেটা পান তা শুধুমাত্র API-এর নীতি মেনে এবং আপনার অ্যাপের অ্যাকশন ও গোপনীয়তা নীতিতে ব্যবহারকারীদের যেভাবে দেখান সেইভাবে ব্যবহার করতে হবে।
- প্রতিটি স্কোপের সম্ভাব্য সংবেদনশীল বা সীমাবদ্ধ স্ট্যাটাস সহ আরও জানতে API ডকুমেন্টেশন দেখুন।
- Cloud Console-এর ডেটা অ্যাক্সেস পৃষ্ঠা-তে আপনার অ্যাপের ব্যবহার করা সব স্কোপ ঘোষণা করুন। আপনার উল্লেখ করা স্কোপগুলি সংবেদনশীল বা বিধিনিষেধযুক্ত বিভাগে গ্রুপ করা হয় যাতে প্রয়োজনীয় অতিরিক্ত যাচাইকরণ হাইলাইট করা যায়।
- আপনার ইন্টিগ্রেশনের মাধ্যমে ব্যবহার করা ডেটার সাথে ম্যাচ করে এমন সেরা স্কোপ খুঁজে নিন, এর ব্যবহার বুঝুন, টেস্টিং এনভায়রনমেন্টে সবকিছু এখনও কাজ করছে কিনা তা আবার কনফার্ম করুন এবং তারপর যাচাইকরণের জন্য জমা দেওয়ার প্রস্তুতি নিন।
আপনার অ্যাপ বা নতুন স্কোপ প্রয়োজন এমন কোনও নতুন ফিচারের লঞ্চ প্ল্যানে যাচাইকরণ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সময় অন্তর্ভুক্ত করতে ভুলবেন না। অ্যাপটি যদি কোনও সার্ভার থেকে বা তার মাধ্যমে Google ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করে বা অ্যাক্সেস করার ক্ষমতা রাখে, তাহলে এই অতিরিক্ত প্রয়োজনীয়তাগুলির মধ্যে একটি ঘটে। এইসব ক্ষেত্রে, সিস্টেমকে Google-এর অনুমোদিত নিরপেক্ষ, থার্ড-পার্টি অ্যাসেসরের থেকে বার্ষিক নিরাপত্তা মূল্যায়ন করাতে হবে। এই কারণে, সীমাবদ্ধ স্কোপ যাচাইকরণ প্রক্রিয়া সম্পূর্ণ হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। মনে রাখবেন, সব অ্যাপকে প্রথমে ব্র্যান্ড যাচাইকরণ ধাপ সম্পূর্ণ করতে হবে, যা সাধারণত ২-৩ কর্মদিবস সময় নেয়, যদি শেষ অনুমোদিত OAuth সম্মতি স্ক্রিন যাচাইকরণের পর থেকে ব্র্যান্ডিং তথ্য পরিবর্তিত হয়ে থাকে।
অনুমোদিত অ্যাপ্লিকেশনের ধরন
নির্দিষ্ট ধরনের অ্যাপ্লিকেশন প্রতিটি প্রোডাক্টের জন্য সীমাবদ্ধ স্কোপ অ্যাক্সেস করতে পারে। আপনি প্রোডাক্ট-নির্দিষ্ট Google Developer পৃষ্ঠা (যেমন, Gmail API নীতি)-তে অ্যাপ্লিকেশনের ধরন খুঁজে পেতে পারেন।
আপনার অ্যাপ্লিকেশনের ধরন বোঝা এবং নির্ধারণ করার দায়িত্ব আপনার। তবে, আপনি যদি সত্যিই আপনার অ্যাপের অ্যাপ্লিকেশনের ধরন সম্পর্কে নিশ্চিত না হন, তাহলে যাচাইকরণের জন্য অ্যাপ জমা দেওয়ার সময় আপনি কোন ফিচার ব্যবহার করবেন? প্রশ্নের জন্য কোনও বিকল্প বেছে নেবেন না। Google API-এর যাচাইকরণ টিম তারপর অ্যাপ্লিকেশনের ধরন নির্ধারণ করবে।
নিরাপত্তা সংক্রান্ত মূল্যায়ন
Google ব্যবহারকারীর সীমাবদ্ধ ডেটা অ্যাক্সেস করার অনুরোধ করে এবং থার্ড-পার্টি সার্ভার থেকে বা তার মাধ্যমে ডেটা অ্যাক্সেস করার ক্ষমতা রাখে এমন প্রতিটি অ্যাপকে Google-এর প্যানেলভুক্ত নিরাপত্তা মূল্যায়নকারীদের দ্বারা নিরাপত্তা মূল্যায়ন করতে হবে। এই মূল্যায়ন Google ব্যবহারকারীর ডেটা সুরক্ষিত রাখতে সাহায্য করে। এটি যাচাই করে যে Google ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করে এমন সব অ্যাপ নিরাপদে ডেটা ম্যানেজ করার এবং ব্যবহারকারীর অনুরোধে ব্যবহারকারীর ডেটা মুছে ফেলার ক্ষমতা প্রদর্শন করে।
আমাদের নিরাপত্তা মূল্যায়নকে স্ট্যান্ডার্ডাইজ করতে আমরা App Defense Alliance এবং ক্লাউড অ্যাপ্লিকেশন নিরাপত্তা মূল্যায়ন ফ্রেমওয়ার্ক (CASA) ব্যবহার করি।
আগে যেমন উল্লেখ করা হয়েছে, যাচাই করা যেকোনও সীমাবদ্ধ স্কোপে অ্যাক্সেস বজায় রাখতে, অ্যাপকে অবশ্যই সম্মতি মেনে চলার জন্য আবার যাচাই করতে হবে এবং আপনার অ্যাসেসরের লেটার অফ অ্যাসেসমেন্ট (LOA) অনুমোদনের তারিখের পর থেকে প্রতি ১২ মাস অন্তর নিরাপত্তা মূল্যায়ন সম্পূর্ণ করতে হবে। আপনার অ্যাপ নতুন কোনও সীমাবদ্ধ স্কোপ যোগ করলে, অতিরিক্ত স্কোপ কভার করার জন্য আপনার অ্যাপকে আবার মূল্যায়ন করতে হতে পারে, যদি এটি আগের নিরাপত্তা মূল্যায়নে অন্তর্ভুক্ত না করা হয়।
আপনার অ্যাপ আবার সার্টিফাই করার সময় হলে Google রিভিউ টিম আপনাকে ইমেল করে। আপনার টিমের সঠিক মেম্বাররা যাতে এই বার্ষিক এনফোর্সমেন্ট সম্পর্কে বিজ্ঞপ্তি পান তা নিশ্চিত করতে, আপনার Cloud Console প্রোজেক্টের সাথে মালিক বা এডিটর হিসেবে অতিরিক্ত Google অ্যাকাউন্ট যোগ করুন। এছাড়াও, এটি Google Cloud Console OAuth ব্র্যান্ডিং পৃষ্ঠায় উল্লেখ করা ব্যবহারকারী সহায়তা ও ডেভেলপারদের সাথে যোগাযোগের ইমেল আপ-টু-ডেট রাখতে সাহায্য করে।
যাচাইকরণের জন্য প্রস্তুতি নেওয়ার ধাপ
ডেটা অ্যাক্সেসের অনুরোধ করার জন্য Google API ব্যবহার করে এমন সব অ্যাপকে ব্র্যান্ড যাচাইকরণ সম্পূর্ণ করতে নিম্নলিখিত ধাপগুলি অনুসরণ করতে হবে:
- যাচাইকরণের প্রয়োজনীয়তার ব্যতিক্রম বিভাগে উল্লেখ করা ব্যবহারের ক্ষেত্রের মধ্যে আপনার অ্যাপ পড়ে না তা কনফার্ম করুন।
- আপনার অ্যাপ যাতে সংশ্লিষ্ট API বা প্রোডাক্টের ব্র্যান্ডিং সংক্রান্ত প্রয়োজনীয়তা মেনে চলে তা নিশ্চিত করুন। যেমন, Google Sign-In স্কোপের জন্য ব্র্যান্ডিং নির্দেশিকা দেখুন।
- Google Search Console-এর মধ্যে আপনার প্রোজেক্টের অনুমোদিত ডোমেন-এর মালিকানা যাচাই করুন। এমন একটি Google অ্যাকাউন্ট ব্যবহার করুন যা আপনার API Console প্রোজেক্টের সাথে মালিক বা এডিটর হিসেবে যুক্ত।
- OAuth সম্মতি সংক্রান্ত স্ক্রিনে ব্র্যান্ডিং সংক্রান্ত সব তথ্য, যেমন অ্যাপের নাম, সহায়তা ইমেল, হোম পেজ URI, গোপনীয়তা নীতি URI ইত্যাদি যেন অ্যাপের পরিচয় সঠিকভাবে তুলে ধরে।
অ্যাপ্লিকেশন হোম পেজ সংক্রান্ত প্রয়োজনীয়তা
আপনার হোম পেজ নিম্নলিখিত প্রয়োজনীয়তা পূরণ করছে কিনা তা ভালোভাবে দেখে নিন:
- আপনার হোম পেজ সর্বজনীনভাবে অ্যাক্সেসযোগ্য হতে হবে এবং শুধু আপনার সাইটে লগ-ইন করা ব্যবহারকারীদের জন্য অ্যাক্সেসযোগ্য হলে চলবে না।
- পর্যালোচনা করা হচ্ছে এমন অ্যাপের সাথে আপনার হোম পেজের প্রাসঙ্গিকতা অবশ্যই স্পষ্ট হতে হবে।
- Google Play Store-এ আপনার অ্যাপের তালিকা বা Facebook পৃষ্ঠার লিঙ্ক অ্যাপ্লিকেশনের বৈধ হোম পেজ হিসেবে বিবেচিত হয় না।
অ্যাপ্লিকেশনের গোপনীয়তা নীতির লিঙ্ক সংক্রান্ত প্রয়োজনীয়তা
আপনার অ্যাপের গোপনীয়তা নীতি নিম্নলিখিত প্রয়োজনীয়তা পূরণ করছে কিনা তা ভালোভাবে দেখে নিন:
- গোপনীয়তা নীতি ব্যবহারকারীদের কাছে দৃশ্যমান হতে হবে, আপনার অ্যাপ্লিকেশনের হোম পেজের মতো একই ডোমেনে হোস্ট করা হতে হবে এবং Google API কনসোলের OAuth সম্মতি স্ক্রিনে লিঙ্ক করা থাকতে হবে। মনে রাখবেন যে হোম পেজে অ্যাপের কার্যকারিতার বিবরণ, গোপনীয়তা নীতির লিঙ্ক এবং ঐচ্ছিক পরিষেবার শর্তাবলী অবশ্যই অন্তর্ভুক্ত করতে হবে।
- আপনার অ্যাপ্লিকেশন কীভাবে Google ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস, ব্যবহার, স্টোর বা শেয়ার করে তা গোপনীয়তা নীতিতে প্রকাশ করতে হবে। গোপনীয়তা নীতিকে অবশ্যই Google API পরিষেবা ব্যবহারকারীর ডেটা নীতি এবং সীমাবদ্ধ স্কোপের জন্য সীমিত ব্যবহারের প্রয়োজনীয়তা মেনে চলতে হবে। আপনার প্রকাশিত গোপনীয়তা নীতিতে যে ধরনের অনুশীলনের কথা উল্লেখ করা আছে, Google ব্যবহারকারীর ডেটা ব্যবহারের ক্ষেত্রে আপনাকে সেই ধরনের অনুশীলনের মধ্যেই সীমাবদ্ধ থাকতে হবে।
- গোপনীয়তা নীতির উদাহরণ পর্যালোচনা করুন যা সীমিত ব্যবহারের প্রয়োজনীয়তা পূরণ করে না।
ব্র্যান্ড যাচাইকরণের জন্য আপনার অ্যাপ কীভাবে জমা দেবেন
Google Cloud Console প্রোজেক্ট আপনার সব Cloud Console রিসোর্স পরিচালনা করে। একটি প্রোজেক্টে প্রোজেক্ট অপারেশন করার অনুমতি আছে এমন সংশ্লিষ্ট Google অ্যাকাউন্টের সেট, চালু করা API-এর সেট এবং সেইসব API-এর জন্য বিলিং, যাচাইকরণ ও মনিটর করার সেটিংস থাকে। যেমন, কোনও প্রোজেক্টে এক বা একাধিক OAuth ক্লায়েন্ট থাকতে পারে, সেইসব ক্লায়েন্টের ব্যবহারের জন্য API কনফিগার করতে পারে এবং একটি OAuth সম্মতি স্ক্রিন কনফিগার করতে পারে যা ব্যবহারকারীদের আপনার অ্যাপে অ্যাক্সেস অনুমোদন করার আগে দেখানো হয়।
আপনার কোনও OAuth ক্লায়েন্ট প্রোডাকশনের জন্য প্রস্তুত না থাকলে, আমরা সাজেস্ট করি যে আপনি যাচাইকরণের অনুরোধ করছে এমন প্রোজেক্ট থেকে সেগুলি মুছে দিন। আপনি ক্লায়েন্ট পৃষ্ঠা থেকে এটি করতে পারবেন।
যাচাইকরণের জন্য জমা দিতে, এই ধাপগুলি অনুসরণ করুন:
- আপনার অ্যাপ Google API পরিষেবার শর্তাবলী এবং Google API পরিষেবা ব্যবহারকারীর ডেটা নীতি মেনে চলছে কিনা তা নিশ্চিত করুন।
- আপনার প্রোজেক্টের সাথে যুক্ত অ্যাকাউন্টের মালিক ও এডিটরের ভূমিকা, আপনার OAuth সম্মতি স্ক্রিনের ব্যবহারকারী সহায়তা ইমেল এবং ডেভেলপার যোগাযোগের তথ্য আপনার Cloud Console-এ আপ-টু-ডেট রাখুন। এটি নিশ্চিত করে যে আপনার টিমের সঠিক মেম্বারদের যেকোনও নতুন প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো হয়েছে।
- Cloud Console OAuth ব্র্যান্ডিং পৃষ্ঠায় যান।
- প্রোজেক্ট সিলেক্টর বোতামে ক্লিক করুন।
যে এখান থেকে বেছে নিন ডায়ালগ দেখানো হবে, সেখান থেকে আপনার প্রোজেক্ট বেছে নিন। আপনি নিজের প্রোজেক্ট খুঁজে না পেলে, কিন্তু প্রোজেক্ট আইডি জানলে, আপনার ব্রাউজারে নিম্নলিখিত ফর্ম্যাটে URL তৈরি করতে পারবেন:
https://console.developers.google.com/auth/branding?project=[PROJECT_ID]
আপনি যে প্রোজেক্ট আইডি ব্যবহার করতে চান সেটি দিয়ে [PROJECT_ID] পরিবর্তন করুন।
ব্র্যান্ডিং পৃষ্ঠায়, আপনার অ্যাপের ব্র্যান্ডিং সংক্রান্ত তথ্য প্রদান করুন, যার মধ্যে অ্যাপের নাম, লোগো, ডেভেলপারের সাথে যোগাযোগের তথ্য এবং প্রাসঙ্গিক লিঙ্ক অন্তর্ভুক্ত। আপনার করা যেকোনও পরিবর্তন ব্র্যান্ডিংয়ের ড্রাফ্ট হিসেবে সেভ করা হয়।
মূল্যায়ন প্রক্রিয়া শুরু করতে ব্র্যান্ডিং যাচাই করুন বোতামে ক্লিক করুন। অটোমেটিক চেকিং সাধারণত কয়েক মিনিটের মধ্যে সম্পূর্ণ হয়ে যায়।
মূল্যায়ন সম্পূর্ণ হয়ে গেলে, স্ট্যাটাস পর্যালোচনা করুন। সফল হলে, স্ট্যাটাস পরিবর্তন হয়ে প্রকাশ করার জন্য তৈরি হয়ে যাবে। অটোমেটিক যাচাইকরণ কাজ না করলে, আপনি শনাক্ত করা সমস্যাগুলি দেখতে পাবেন এবং সেগুলি সমাধান করতে পারবেন অথবা ম্যানুয়াল পর্যালোচনার জন্য অনুরোধ করতে পারবেন।
নতুন ব্র্যান্ডিং লাইভ করতে ব্র্যান্ডিং প্রকাশ করুন বোতামে ক্লিক করুন।
আপনার অ্যাপের ক্ষেত্রেও যদি সংবেদনশীল বা সীমাবদ্ধ স্কোপের জন্য যাচাইকরণের প্রয়োজন হয়, তাহলে OAuth যাচাইকরণ কেন্দ্রে গিয়ে আপনার ডেটা অ্যাক্সেস স্ট্যাটাস ট্র্যাক করুন এবং অনুরোধ করা অতিরিক্ত তথ্য প্রদান করুন, যেমন একটি ডেমো ভিডিও। মনে রাখবেন, ডেটা অ্যাক্সেসের জন্য যাচাইকরণের অনুরোধ করার আগে আপনার কাছে অবশ্যই একটি প্রকাশিত ব্র্যান্ডিং স্ট্যাটাস থাকতে হবে।
আপনার অ্যাপের অনুরোধ করা সব স্কোপ ঘোষণা করতে স্কোপ যোগ করুন বা সরান বোতামটি ব্যবহার করুন। Google Sign-In-এর জন্য প্রয়োজনীয় স্কোপের একটি প্রাথমিক সেট সংবেদনশীল নয় এমন স্কোপ বিভাগে আগে থেকেই পূরণ করা থাকে। যোগ করা স্কোপগুলি সংবেদনশীল নয়, সংবেদনশীল বা বিধিনিষেধযুক্ত হিসেবে শ্রেণীবদ্ধ করা হয়।
আপনার অ্যাপে সম্পর্কিত ফিচারের জন্য যেকোনও প্রাসঙ্গিক ডকুমেন্টেশনের সর্বাধিক তিনটি লিঙ্ক প্রদান করুন।
পরবর্তী ধাপে আপনার অ্যাপ সম্পর্কে অনুরোধ করা যেকোনও অতিরিক্ত তথ্য প্রদান করুন।
- আপনার অ্যাপ নির্দিষ্ট API স্কোপের জন্য অতিরিক্ত প্রয়োজনীয়তা মেনে চলছে কিনা তা নিশ্চিত করুন, এর মধ্যে রয়েছে বার্ষিক নিরাপত্তা মূল্যায়ন করা, যদি আপনার অ্যাপ থার্ড-পার্টি সার্ভার থেকে বা তার মাধ্যমে সীমাবদ্ধ স্কোপের Google ব্যবহারকারীদের ডেটা অ্যাক্সেস করে।
- আপনার অ্যাপটি নির্দিষ্ট API স্কোপের জন্য অতিরিক্ত প্রয়োজনীয়তা পৃষ্ঠার সীমিত ব্যবহার বিভাগে উল্লেখ করা অনুমোদিত প্রকারের মধ্যে একটি কিনা তা নিশ্চিত করুন।
- আপনার অ্যাপ যদি টাস্ক অটোমেশন প্ল্যাটফর্ম হয়, তাহলে আপনার ডেমো ভিডিওতে একাধিক API ওয়ার্কফ্লো কীভাবে তৈরি ও অটোমেট করা হয় এবং কোন দিকে ব্যবহারকারীর ডেটা ফ্লো হয় তা দেখাতে হবে।
- একটি ভিডিও তৈরি করুন যাতে দেখানো হয়েছে যে কীভাবে একজন ব্যবহারকারী অনুরোধ করা স্কোপে অ্যাক্সেস শুরু করেন এবং অনুমতি দেন এবং অ্যাপে অনুমোদিত সংবেদনশীল এবং সীমাবদ্ধ স্কোপের ব্যবহার বিস্তারিতভাবে দেখান। ভিডিওটি YouTube Studio-তে আপলোড করুন এবং দৃশ্যমানতা তালিকাভুক্ত নয় হিসেবে সেট করুন। আপনাকে
YouTube লিঙ্ক ফিল্ডে ডেমো ভিডিওর লিঙ্ক দিতে হবে।
- ব্যবহারকারীরা যে OAuth গ্র্যান্ট প্রসেস দেখতে পাবেন, সেটি ইংরেজিতে দেখান। এর মধ্যে সম্মতি ফ্লো এবং আপনি Google Sign-In ব্যবহার করলে, সাইন-ইন ফ্লো অন্তর্ভুক্ত।
- OAuth-এর সম্মতি সংক্রান্ত স্ক্রিনে অ্যাপের নাম সঠিকভাবে দেখানো হচ্ছে কিনা তা চেক করুন।
- OAuth সম্মতি স্ক্রিনের ব্রাউজার অ্যাড্রেস বারে আপনার অ্যাপের OAuth ক্লায়েন্ট আইডি সঠিকভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে কিনা তা দেখান।
- ডেটা কীভাবে ব্যবহার করা হবে তা দেখাতে, আপনার অনুরোধ করা প্রতিটি সংবেদনশীল এবং সীমাবদ্ধ স্কোপের মাধ্যমে চালু করা কার্যকারিতা প্রদর্শন করুন।
- আপনি একাধিক ক্লায়েন্ট ব্যবহার করলে এবং সেই কারণে একাধিক OAuth ক্লায়েন্ট আইডি থাকলে, প্রতিটি OAuth ক্লায়েন্টে কীভাবে ডেটা অ্যাক্সেস করা হয় তা দেখান।
- "আপনি কোন ফিচার ব্যবহার করবেন?" তালিকা থেকে আপনার অনুমোদিত অ্যাপ্লিকেশনের ধরন বেছে নিন।
- আপনার অ্যাপে কীভাবে বিধিনিষেধযুক্ত স্কোপ ব্যবহার করবেন এবং কেন আরও সীমিত স্কোপ যথেষ্ট নয় তা বর্ণনা করুন।
আপনার ব্র্যান্ডিং প্রকাশ করার বা ডেটা অ্যাক্সেসের অনুরোধ জমা দেওয়ার পরে, Google-এর ট্রাস্ট ও নিরাপত্তা টিম ইমেলের মাধ্যমে ফলো-আপ করতে পারে। তাদের কোনও অতিরিক্ত তথ্য প্রয়োজন হলে বা আপনাকে কোনও ধাপ সম্পূর্ণ করতে হলে, তারা আপনাকে ইমেল করে জানাবে। অতিরিক্ত তথ্যের জন্য অনুরোধ করতে, ডেভেলপারের যোগাযোগের তথ্য বিভাগে আপনার ইমেল আইডি এবং OAuth সম্মতি স্ক্রিনের সহায়তা ইমেল চেক করুন। এছাড়াও, আপনার প্রোজেক্টের বর্তমান পর্যালোচনা স্ট্যাটাস কনফার্ম করতে, প্রোজেক্টের ব্র্যান্ডিং বা যাচাইকরণ কেন্দ্র পৃষ্ঠা দেখতে পারেন। এর মধ্যে, আপনার উত্তরের জন্য অপেক্ষা করার সময় পর্যালোচনা প্রসেস পজ করা আছে কিনা তাও দেখতে পাবেন।
যাচাইকরণ সংক্রান্ত প্রয়োজনীয়তার ব্যতিক্রম
আপনার অ্যাপ যদি নিম্নলিখিত বিভাগে বর্ণিত কোনও পরিস্থিতিতে ব্যবহার করা হয়, তাহলে পর্যালোচনার জন্য সেটি জমা দিতে হবে না।
ব্যক্তিগত ব্যবহার
একটি ব্যবহারের ক্ষেত্রে হল, আপনি যদি আপনার অ্যাপের একমাত্র ব্যবহারকারী হন বা আপনার অ্যাপ যদি শুধুমাত্র কয়েকজন ব্যবহারকারী ব্যবহার করেন, যাদের সবাইকে আপনি ব্যক্তিগতভাবে চেনেন। আপনি এবং আপনার সীমিত সংখ্যক ব্যবহারকারী যাচাই না করা অ্যাপ স্ক্রিন-এর মাধ্যমে এগিয়ে যেতে এবং আপনার ব্যক্তিগত অ্যাকাউন্টকে আপনার অ্যাপে অ্যাক্সেস দিতে স্বাচ্ছন্দ্য বোধ করতে পারেন।
ডেভেলপমেন্ট, টেস্টিং বা স্টেজিং টিয়ারে ব্যবহৃত প্রোজেক্ট
Google OAuth 2.0 নীতি মেনে চলতে, আমরা সাজেস্ট করি যে টেস্টিং ও প্রোডাকশন এনভায়রনমেন্টের জন্য আপনার আলাদা আলাদা প্রোজেক্ট থাকা উচিত। আমরা সাজেস্ট করি যে আপনি যদি Google অ্যাকাউন্ট আছে এমন যেকোনও ব্যবহারকারীর জন্য আপনার অ্যাপ উপলভ্য করতে চান, তাহলে শুধুমাত্র যাচাইকরণের জন্য আপনার অ্যাপ জমা দিন। তাই, আপনার অ্যাপ ডেভেলপমেন্ট, টেস্টিং বা স্টেজিং পর্যায়ে থাকলে, যাচাইকরণের প্রয়োজন নেই।
আপনার অ্যাপ ডেভেলপমেন্ট বা টেস্টিং পর্যায়ে থাকলে, আপনি প্রকাশনার স্ট্যাটাস ডিফল্ট সেটিং হিসেবে টেস্টিং-এ রাখতে পারেন। এই সেটিংয়ের অর্থ হল, আপনার অ্যাপ এখনও ডেভেলপমেন্টের পর্যায়ে আছে এবং আপনি টেস্ট ব্যবহারকারীর তালিকায় যাদের যোগ করেছেন, শুধু তারাই এটি ব্যবহার করতে পারবেন। আপনার অ্যাপ ডেভেলপমেন্ট বা টেস্টিংয়ের সাথে যুক্ত Google অ্যাকাউন্টের তালিকা আপনাকে ম্যানেজ করতে হবে।
শুধুমাত্র পরিষেবার মালিকানাধীন ডেটা
আপনার অ্যাপ যদি শুধুমাত্র নিজের ডেটা অ্যাক্সেস করার জন্য কোনও পরিষেবা অ্যাকাউন্ট ব্যবহার করে এবং কোনও ব্যবহারকারীর ডেটা (Google অ্যাকাউন্টের সাথে লিঙ্ক করা) অ্যাক্সেস না করে, তাহলে আপনাকে যাচাইকরণের জন্য জমা দিতে হবে না।
পরিষেবা অ্যাকাউন্ট কী তা বুঝতে, Google Cloud-এর ডকুমেন্টেশনে পরিষেবা অ্যাকাউন্ট দেখুন। পরিষেবা অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করতে হয় সেই সংক্রান্ত নির্দেশাবলীর জন্য, সার্ভার থেকে সার্ভার অ্যাপ্লিকেশনের জন্য OAuth 2.0 ব্যবহার করা দেখুন।
কেবলমাত্র অভ্যন্তরীণ ব্যবহারের জন্য
এর অর্থ হল, আপনার Google Workspace বা Cloud Identity সংস্থার লোকজনই শুধু অ্যাপটি ব্যবহার করেন। প্রোজেক্টটি অবশ্যই সংস্থার মালিকানাধীন হতে হবে এবং এর OAuth সম্মতি স্ক্রিনটি একটি অভ্যন্তরীণ ব্যবহারকারীর প্রকারের জন্য কনফিগার করা প্রয়োজন। এই ক্ষেত্রে, আপনার অ্যাপের জন্য সংস্থার অ্যাডমিনিস্ট্রেটরের অনুমোদনের প্রয়োজন হতে পারে। আরও তথ্যের জন্য, Google Workspace-এর জন্য অতিরিক্ত বিবেচ্য বিষয় দেখুন।
- পাবলিক ও ইন্টার্নাল অ্যাপ্লিকেশন সম্পর্কে আরও জানুন।
- আমি কীভাবে আমার অ্যাপকে শুধুমাত্র ইন্টার্নাল হিসেবে চিহ্নিত করতে পারি? এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন থেকে আপনার অ্যাপকে ইন্টার্নাল হিসেবে কীভাবে চিহ্নিত করবেন তা জানুন।
ডোমেন-জুড়ে ইনস্টলেশন
আপনার অ্যাপ যদি শুধু Google Workspace বা Cloud Identity প্রতিষ্ঠানের ব্যবহারকারীদের টার্গেট করে এবং সবসময় ডোমেন-জুড়ে ইনস্টলেশন ব্যবহার করে, তাহলে আপনার অ্যাপের ব্র্যান্ড যাচাইকরণের প্রয়োজন হবে না। তবে, আপনার অ্যাপ সীমাবদ্ধ বা সংবেদনশীল স্কোপ ব্যবহার করলে, অ্যাপ যাচাইকরণ প্রয়োজন। কারণ, ডোমেন-ব্যাপী ইনস্টলেশন, ডোমেন অ্যাডমিনিস্ট্রেটরকে থার্ড-পার্টি ও ইন্টার্নাল অ্যাপ্লিকেশনকে আপনার ব্যবহারকারীর ডেটা অ্যাক্সেস করার অনুমতি দিতে দেয়। প্রতিষ্ঠানের অ্যাডমিনিস্ট্রেটরদের অ্যাকাউন্টই একমাত্র অ্যাকাউন্ট যা তাদের ডোমেনের মধ্যে ব্যবহারের জন্য অ্যাপটিকে একটি অনুমোদিত তালিকায় যোগ করতে পারে।
আমার অ্যাপ্লিকেশনে অন্য Google Workspace ডোমেন থেকে এন্টারপ্রাইজ অ্যাকাউন্ট সহ ব্যবহারকারী আছে এই প্রায়শই জিজ্ঞাসিত প্রশ্ন থেকে আপনার অ্যাপকে কীভাবে ডোমেন-ওয়াইড ইনস্টল করবেন তা জানুন।