এসে গেছে: Ads DevCast

শুক্রবার, ২০ মার্চ, ২০২৬

বিজ্ঞাপন সংক্রান্ত টেকনিক্যাল কমিউনিটির জন্য নতুন পডকাস্ট

আমরা অত্যন্ত আনন্দের সাথে Ads DevCast লঞ্চ করার কথা ঘোষণা করছি। এটি হল একটি নতুন দ্বি-সাপ্তাহিক vodcast এবং podcast সিরিজ যা Google-এর বিজ্ঞাপন এবং পরিমাপ ডেভেলপার রিলেশন টিম আপনার জন্য নিয়ে এসেছে।

ডেভেলপার রিলেশনস ইঞ্জিনিয়ার Cory Liseno-এর হোস্ট করা এই শোটি আমাদের লেটেস্ট টেকনিক্যাল আপডেট, আমাদের টুল তৈরি করা ইঞ্জিনিয়ারদের কাছ থেকে পাওয়া ইনসাইট এবং Google Ads, Google Analytics, Display & Video 360, Meridian এবং আরও অনেক প্রোডাক্টের বিষয়ে বিশেষজ্ঞদের আলোচনার জন্য উৎসর্গীকৃত।

আপনি হয়ত আগে থেকেই Ads Decoded পডকাস্টের ব্যাপারে জানেন — যেখানে Ginny Marvin ক্যাম্পেন স্ট্র্যাটেজির ব্যাপারে মার্কেটিং টিমের জন্য দারুণ কাজ করেন — Ads DevCast বিশেষভাবে নির্মাতা ও ডেভেলপারদের জন্য তৈরি করা হয়েছে।

আপনি আমাদের Google Ads Developers YouTube চ্যানেল দেখতে পারেন অথবা YouTube Music-এ Google Ads Developers-এ পডকাস্ট খুঁজে নিতে পারেন।

পর্ব ১: MCP, এজেন্ট ও বিজ্ঞাপন। ওহ্ বাবা!

আমাদের প্রিমিয়ার এপিসোডে, আমরা "এজেন্টিক শিফ্ট" এক্সপ্লোর করি যা বর্তমানে বিজ্ঞাপনের ল্যান্ডস্কেপকে নতুন রূপ দিচ্ছে। আমরা এমন এক বিশ্ব দেখছি যেখানে শুধু মানুষ নয়, এজেন্টরাও আমাদের API-এর প্রাথমিক গ্রাহক হয়ে উঠছে। আপনাকে এগিয়ে রাখতে, আমরা এমন কিছু টুল রিলিজ করেছি যা আপনার ইন্টিগ্রেশনকে আরও স্মার্ট, দ্রুত ও অ্যাক্সেসযোগ্য করে তোলার জন্য ডিজাইন করা হয়েছে।

MCP সার্ভারের মাধ্যমে আরও স্মার্ট হওয়া

এর মধ্যে একটি বিষয় হল মডেল কন্টেক্সট প্রোটোকল (MCP) এবং এটি কীভাবে Gemini CLI-এর মতো আপনার এজেন্টকে নিরাপদে আপনার ডেটা অ্যাক্সেস করার অনুমতি দেয়।

আমরা সম্প্রতি Google Ads API এবং Google Analytics API-এর জন্য ওপেন সোর্স, সেল্ফ-হোস্টেড MCP সার্ভার রিলিজ করেছি। এইসব টুল আপনাকে সরাসরি আপনার এজেন্টকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজে প্রশ্ন জিজ্ঞাসা করার অনুমতি দেয়, যেমন:

  • "আমার অ্যাক্টিভ ক্যাম্পেনগুলি কী কী?"
  • "গতকাল কোন প্রপার্টিতে সবচেয়ে বেশি ট্রাফিক ছিল?"
  • "গত মাসে আমার কোন প্রোডাক্ট সবচেয়ে বেশি বিক্রি হয়েছে?"

এই ডেটা জেনারেটিভ পাওয়ারের সাথে একত্রিত করলে আসল ম্যাজিক দেখা যায়। এই পর্বে, আমরা আলোচনা করব যে কীভাবে আপনি Analytics MCP ব্যবহার করে শুধু রিপোর্টই বের করতে পারবেন না, বরং Gemini-কে সেই নির্দিষ্ট ফলাফলের উপর ভিত্তি করে ডেটা-যাচাইকৃত মার্কেটিং প্ল্যান তৈরি করতে বলতে পারবেন।

ডেভেলপার অ্যাসিস্ট্যান্টের সাহায্যে আরও দ্রুত কাজ করা

প্রযুক্তিগত স্পিড হল আরেকটি প্রধান ফোকাস। ডকুমেন্টেশন খুঁজতে যে সময় ব্যয় হয় তা কমাতে, আমরা Google Ads API ডেভেলপার অ্যাসিস্ট্যান্ট লঞ্চ করেছি। এই Gemini CLI এক্সটেনশন আপনাকে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে ইন্টিগ্রেশন কোড তৈরি, ডিবাগ এবং এমনকি টেস্ট-রান করতে দেয়।

বাস্তব জগতের একটি পরীক্ষায়, নীতি সংক্রান্ত কারণে অনুমোদন না পাওয়ার জটিল রিপোর্টিং সমস্যার সমাধান করতে আমরা অ্যাসিস্ট্যান্ট ব্যবহার করেছি। ইমেল সাপোর্টের মাধ্যমে যে সমস্যা সমাধান করতে সাধারণত কয়েক দিন সময় লেগে যেত, অ্যাসিস্ট্যান্ট তা কয়েক মিনিটের মধ্যে সমাধান করে দিয়েছে এবং কাজ সম্পূর্ণ করার জন্য প্রয়োজনীয় সঠিক GAQL কোয়েরি প্রদান করেছে।

অ্যাক্সেসিবিলিটি উন্নত করা

AI টুলিংয়ের মাধ্যমে আমাদের টেকনিক্যাল সিস্টেমের সাথে কারা ইন্টার‍্যাক্ট করতে পারবেন তাও পরিবর্তন করা হচ্ছে। আমরা "Ads ডেভেলপার কমিউনিটি" থেকে আরও বড় "Ads টেকনিক্যাল কমিউনিটি"-তে পরিবর্তন করছি। মার্কেটিং পাওয়ার ইউজাররা এখন সম্পূর্ণ ডেভেলপমেন্ট লাইফসাইকেলের জন্য অপেক্ষা না করেই রিয়েল-টাইম ডেটা অপারেশন পারফর্ম করতে MCP সার্ভার ব্যবহার করছেন। এর ফলে ইঞ্জিনিয়ারিং টিমকে আর এই বিষয়ে মাথা ঘামাতে হয় না এবং তারা আরও বেশি প্রভাব ফেলতে পারে এমন "ব্লু স্কাই" প্রোজেক্টে মনোযোগ দিতে পারে। অন্যদিকে, মার্কেটাররাও তাদের প্রয়োজনীয় চটজলদি সমাধান পেয়ে যান।

আপনার মতামত আমাদের জানান

এই শোটি একটি পাইলট এবং আপনার মতামত গুরুত্বপূর্ণ যাতে আমরা আপনার জন্য সবচেয়ে উপযোগী কন্টেন্ট তৈরি করতে পারি। কিছুটা সময় বের করে আমাদের পর্ব ১ সমীক্ষা পূরণ করুন এবং এর পরে আপনি কোন বিষয় কভার করতে চান তা আমাদের জানান।

এছাড়াও, আমাদের Discord কমিউনিটিতে যোগ দিতে ভুলবেন না, যেখানে আপনি Googler এবং সহকর্মী ডেভেলপারদের সাথে কথোপকথনে যোগ দিতে পারবেন।

আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য ধন্যবাদ! দুই সপ্তাহ পরে ২ নম্বর এপিসোডে আবার দেখা হবে।

লেবেল: data-manager-api, display-video-360-api, google-ads-api, google-analytics-api, meridian, podcast