বুধবার, ২০ আগস্ট, ২০২৫
আজকের ডেটা-চালিত বিশ্বে, আপনার বিজ্ঞাপন ক্যাম্পেনের পারফর্ম্যান্স, আপনার ইমপোর্ট করা কনভার্সন ডেটার সমৃদ্ধির উপর ক্রমবর্ধমানভাবে নির্ভর করে। মেশিন লার্নিংয়ের ক্ষেত্রে, আপনি যত বেশি সিগন্যাল প্রদান করবেন, মডেল তত ভালোভাবে ব্যবহারকারীর আচরণ বুঝতে, ফলাফল অনুমান করতে এবং ভ্যালু প্রদান করতে পারবে। বিশেষ করে কনভার্সন ইম্পোর্টের ক্ষেত্রে, রিচ ডেটা মানে হল অবজার্ভ করে কনভার্ট করার সংখ্যা বৃদ্ধি এবং আরও ভাল মডেল করা কনভার্সন।
এই কারণে, আপনার অ্যাপ্লিকেশন যাতে Google Ads API-তে যতটা সম্ভব কনভার্সন ডেটা সংগ্রহ ও ইম্পোর্ট করার জন্য সেট-আপ করা থাকে তা নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। এটি করার জন্য, আপনার আগে থেকে থাকা কনভার্সন ইম্পোর্ট পাইপলাইনে আপনাকে কিছু উন্নতি করতে হতে পারে।
কেন আপগ্রেড করবেন?
আমরা সাজেস্ট করি যে আপনি শুধু GCLID-এর চেয়ে বেশি তথ্য সংগ্রহ ও ইম্পোর্ট করে আপনার কনভার্সন ইম্পোর্ট পাইপলাইন আপগ্রেড করুন।
- কতটা টেকসই:
- নতুন ডেটা পয়েন্ট যোগ করে কনভার্সন অ্যাট্রিবিউশন উন্নত করুন, বিশেষ করে যখন GCLID অনুপস্থিত থাকে।
- গোপনীয়তা সংক্রান্ত রেগুলেশনের পরিবর্তন ও ট্র্যাকিংয়ের জন্য ব্যবহৃত পুরনো শনাক্তকারীর ব্যবহার বন্ধ হয়ে যাওয়ার সাথে মানিয়ে নেওয়া।
- আরও ভালো মডেলিং:
- আরও ভাল ক্যাম্পেন অপ্টিমাইজেশনের জন্য Google-এর AI-কে আরও ডেটা প্রদান করুন।
- ব্যবহারকারীর আচরণ সম্পর্কে আরও সম্পূর্ণ ছবি পান এবং মডেলের নির্ভরযোগ্যতা উন্নত করুন।
আপনার কনভার্সন ইম্পোর্ট পাইপলাইন আপগ্রেড করার ধাপ
- আপনার Google Ads API ভার্সন আপডেট করুন:
- Google Ads API ভার্সন v20 বা তার পরবর্তী যেকোনও ভার্সনে সরান। আমাদের রিলিজ নোট এবং মাইগ্রেশন গাইড দেখুন।
- ব্যবহারকারীর দেওয়া ডেটা অন্তর্ভুক্ত করুন:
- ক্রস-ডিভাইস ও এনগেজড-ভিউ কনভার্সন আনলক করতে, ব্যবহারকারীর দেওয়া হ্যাশ করা ডেটা (ইমেল, ফোন নম্বর) উপলভ্য থাকলে তা অন্তর্ভুক্ত করুন। আমাদের ব্যবহারকারীর দেওয়া ডেটা পাঠানো সংক্রান্ত ডকুমেন্টেশন দেখুন।
- গুরুত্বপূর্ণ: আপনার অ্যাপ্লিকেশন সেট-আপ করুন যাতে সব কনভার্সন ইমপোর্ট করা যায়, এমনকি সেগুলিতে শুধু ব্যবহারকারীর প্রদান করা ডেটা থাকলেও এবং GCLID না থাকলেও।
- অতিরিক্ত সিগন্যাল পাঠান:
- এনকোড করা টোকেন (সেটিং
session_attributes_encoded) তৈরি করতে আমাদের JavaScript হেল্পার ফাংশন ব্যবহার করে সেশন অ্যাট্রিবিউট ক্যাপচার ও ইমপোর্ট করুন অথবা কী-ভ্যালু পেয়ার (সেটিংsession_attributes_key_value_pairs) হিসেবে সাব-ফিল্ড আলাদাভাবে ক্যাপচার করুন। এনকোড করা টোকেন প্রদান করার জন্য আমরা JavaScript হেল্পার ফাংশন ব্যবহার করার সাজেশন দিই; যেসব ব্যবহারকারী ব্রাউজারে এনকোড করা টোকেন তৈরি করতে পারেন না, তাদের জন্য কী-ভ্যালু পেয়ার ব্যবহার করার সুবিধা উপলভ্য। ব্যবহারকারীর IP অ্যাড্রেস নতুন ফিল্ড হিসেবেও উপলভ্য, যদিও রিপোর্টিং ও বিডিং সংক্রান্ত সুবিধা ভবিষ্যতে উপলভ্য হবে। - আপনার সাইট, অ্যাপ ও অন্যান্য প্রপার্টিতে যে ডেটা সংগ্রহ করছেন সেই সংক্রান্ত স্পষ্ট ও বিস্তারিত তথ্য ব্যবহারকারীকে প্রদান করছেন কিনা ভাল করে দেখে নিন এবং আইনি প্রয়োজনের ক্ষেত্রে অথবা Google-এর প্রযোজ্য নীতি অনুযায়ী এইসব ডেটা সংগ্রহ করার জন্য ব্যবহারকারীর সম্মতি নিন।
- এনকোড করা টোকেন (সেটিং
- Braid (
gbraidওwbraid) গ্রহণ করুন:- GCLID এবং ব্যবহারকারীর প্রদান করা ডেটা উপলভ্য না থাকলে, গোপনীয়তা-সুরক্ষিত কনভার্সন রিপোর্টিংয়ের জন্য এইসব URL প্যারামিটার ক্যাপচার ও ইম্পোর্ট করুন।
- মনে রাখবেন: আমরা সম্প্রতি ঘোষণা করেছি যে ৩ অক্টোবর, ২০২৫ থেকে শুরু করে একটি কনভার্সনের জন্য
gclidএবংgbraidএকসাথে ইমপোর্ট করা যাবে।
- অর্ডার আইডি প্রয়োগ করুন:
order_idফিল্ডে একটি অনন্য শনাক্তকারী সেট করুন। অ্যাডজাস্টমেন্ট বা রিট্র্যাকশনের প্রয়োজন হলে, এটি কনভার্সন রেফারেন্স করতে সাহায্য করে।
- কনভার্সন এনভায়রনমেন্ট প্রদান করুন:
- কনভার্সন সোর্স
APPনাকিWEBতা উল্লেখ করতেconversion_environmentফিল্ড সেট করুন। - মনে রাখবেন: আমরা সম্প্রতি ঘোষণা করেছি যে সেপ্টেম্বরের শেষের দিকে অ্যাপ-মধ্যস্থ কনভার্সনের জন্য বিডিং মডেলকে কনভার্সন এনভায়রনমেন্ট ডেটা জানাতে শুরু করবে।
- কনভার্সন সোর্স
- সম্মতি ও ডেটা শেয়ারিং সংক্রান্ত দায়িত্ব:
- Google-এ আপলোড করা সব ডেটা শেয়ার করার অধিকার আছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব বিজ্ঞাপনদাতার। ইম্পোর্ট করা সব কনভার্সনে
consentফিল্ড সেট করেছেন কিনা তা ভাল করে দেখে নিন।
- Google-এ আপলোড করা সব ডেটা শেয়ার করার অধিকার আছে কিনা তা নিশ্চিত করার দায়িত্ব বিজ্ঞাপনদাতার। ইম্পোর্ট করা সব কনভার্সনে
আপনার কোনও প্রশ্ন থাকলে, Google Ads API সহায়তা চ্যানেলের সাথে যোগাযোগ করুন।
লেবেল: conversions, google-ads, google-ads-api, offline-conversions