Google Ads API রিসার্চ গ্রুপে যোগ দিন

বুধবার, ২৯ জানুয়ারি, ২০২৫

Google Ads API রিসার্চ গ্রুপ লঞ্চ করার কথা ঘোষণা করতে পেরে আমরা আনন্দিত। ডেভেলপার রিলেশন টিম হিসেবে, আমরা নিশ্চিত করতে চাই যে আপনার মতামত শুধু শোনা হবে না, আপনার সাজেশন প্রোডাক্ট সংক্রান্ত সিদ্ধান্তেও অন্তর্ভুক্ত করা হবে। আমাদের লক্ষ্য হল আপনার মতামতকে Google Ads API ডেভেলপার অভিজ্ঞতার প্রকৃত উন্নতিতে পরিণত করা।

রিসার্চ গ্রুপের সদস্য হিসেবে, আমরা আপনাকে ব্যবহারকারী সম্পর্কে রিসার্চের সুযোগে অংশগ্রহণ করার জন্য আমন্ত্রণ জানাব, যেমন সমীক্ষা এবং ব্যবহারযোগ্যতার অধ্যয়ন। এইসব সুযোগের মাধ্যমে আপনি Google Ads API সম্পর্কে আপনার মতামত ও আইডিয়া জানাতে, প্রোডাক্ট ডিজাইন ও অগ্রাধিকার সম্পর্কে তথ্য দিতে এবং Google Ads API ডেভেলপার অভিজ্ঞতাকে আরও উন্নত করতে পারবেন।

Google Ads API রিসার্চ গ্রুপে সাইন-আপ করতে, অপ্ট-ইন ফর্ম পূরণ করুন। এই ফর্মটি পূরণ করতে প্রায় ৫ মিনিট সময় লাগবে। আমরা ডেভেলপারদের অভিজ্ঞতা উন্নত করার জন্য গভীরভাবে প্রতিশ্রুতিবদ্ধ এবং আপনার মতামতের প্রশংসা করি।

লেবেল: মতামত, google-ads, google-ads-api, সমীক্ষা