OAuth2 ক্রেডেনশিয়াল তৈরি করার আরেকটি বিকল্প হল OAuth2 Playground ব্যবহার করা। Google API কনসোলের সাথে OAuth2 প্লেগ্রাউন্ড, আপনাকে ম্যানুয়ালি OAuth2 টোকেন তৈরি করতে দেয়।
পূর্বশর্ত
ক্রেডেনশিয়াল তৈরি করার আগে, আপনাকে একটি প্রোজেক্ট তৈরি করতে হবে, আপনার ব্যবহারকারীর সম্মতি স্ক্রিন কনফিগার করতে হবে এবং AdMob API চালু করতে হবে।
ক্লায়েন্ট আইডি ও ক্লায়েন্ট সিক্রেট পাওয়া
ক্রেডেনশিয়াল তৈরি করা
প্রোজেক্ট ড্রপ-ডাউন থেকে, আগে থেকে থাকা কোনও প্রোজেক্ট বেছে নিন অথবা নতুন প্রোজেক্ট তৈরি করুন।
ক্রেডেনশিয়াল পৃষ্ঠায়, ক্রেডেনশিয়াল তৈরি করুন বিকল্প বেছে নিন, তারপর OAuth ক্লায়েন্ট আইডি বিকল্প বেছে নিন।
অ্যাপ্লিকেশনের ধরন বিকল্পের মধ্যে থেকে ওয়েব অ্যাপ্লিকেশন বিকল্প বেছে নিন।
অনুমোদিত রিডাইরেক্ট URI-এর অধীনে, এগুলি সহ একটি লাইন যোগ করুন:
https://developers.google.com/oauthplaygroundতৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
ক্লায়েন্ট আইডি পৃষ্ঠায়, ক্লায়েন্ট আইডি ও ক্লায়েন্ট সিক্রেট নোট করে নিন। পরবর্তী ধাপে আপনার এগুলি প্রয়োজন হবে।
OAuth-এর সম্মতি সংক্রান্ত স্ক্রিন কনফিগার করা
OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ব্যবহার করার আগে আপনাকে অবশ্যই OAuth-এর সম্মতি সংক্রান্ত স্ক্রিন কনফিগার করতে হবে।
প্রোজেক্ট ড্রপ-ডাউন থেকে, সেই একই প্রোজেক্ট বেছে নিন যেটি ক্রেডেনশিয়াল জেনারেট করতে ব্যবহার করা হয়েছে।
আপনার OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ব্যবহার করতে, আপনার OAuth-এর সম্মতি সংক্রান্ত স্ক্রিন কনফিগার করুন। এটি করার একাধিক উপায় আছে:
- আপনার ব্যবহারকারীর ধরন এক্সটার্নাল এবং প্রকাশনার স্ট্যাটাস প্রকাশিত হিসেবে সেট করুন।
- অথবা, আপনার ব্যবহারকারীর ধরন এক্সটার্নাল এবং প্রকাশনার স্ট্যাটাস টেস্টিং হিসেবে সেট করুন, তারপর টেস্ট ব্যবহারকারী যোগ করতে ব্যবহারকারী যোগ করুন বিকল্প বেছে নিন যাতে তারা আপনার OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ব্যবহার করতে পারেন।
আপনার OAuth-এর সম্মতি সংক্রান্ত স্ক্রিন সেট-আপ করা সম্পর্কে অতিরিক্ত তথ্য দেখুন।
টোকেন জেনারেট করা
OAuth2 Playground-এ যান, (এই লিঙ্ক ব্যবহার করলে আপনার জন্য কিছু কী ভ্যালু অটো-ফিল হয়ে যাবে)।
উপরের ডানদিকের কোণে থাকা 'গিয়ার' আইকনে
ক্লিক করুন এবং আপনার নিজের OAuth
ক্রেডেনশিয়াল ব্যবহার করুন লেবেল করা বক্সে টিকচিহ্ন দিন (যদি আগে থেকেই টিকচিহ্ন দেওয়া না থাকে)।নিশ্চিত করুন যে:
- OAuth ফ্লো সার্ভার-সাইড হিসেবে সেট করা আছে।
- অ্যাক্সেসের ধরন অফলাইন হিসেবে সেট করা আছে (এটি নিশ্চিত করে যে আপনি শুধু অ্যাক্সেস টোকেনের পরিবর্তে একটি রিফ্রেশ টোকেন এবং একটি অ্যাক্সেস টোকেন পাবেন)।
আপনি উপরে যে OAuth2 ক্লায়েন্ট আইডি এবং OAuth2 ক্লায়েন্ট সিক্রেট পেয়েছেন সেগুলি লিখুন।
ধাপ ১ - API বেছে নিন ও অনুমোদন করুন লেবেল করা বিভাগে, নিচে দেওয়া টেক্সট বক্সে নিম্নলিখিত URL লিখুন, এটি আগে থেকে সেখানে না থাকলে, তারপর API অনুমোদন করুন বিকল্পে ক্লিক করুন:
https://www.googleapis.com/auth/admob.readonlyপ্রম্পট করা হলে, আপনি যে অ্যাকাউন্টে অ্যাক্সেস ও অনুমতি দিতে চান সেটিতে সাইন-ইন করুন। অন্যথায়, উপরে ডানদিকের কোণে বর্তমান Google ব্যবহারকারী সেই AdMob অ্যাকাউন্টের মালিক কিনা তা কনফার্ম করুন যার জন্য আপনি ক্রেডেনশিয়াল পেতে চান।
আপনার অ্যাপ AdMob ডেটা দেখতে চায়, এমন একটি প্রম্পট দেখানো হয়। চালিয়ে যেতে সম্মতি জানান বিকল্পে ক্লিক করুন।
ধাপ ২ - টোকেনের জন্য যাচাইকরণ কোড এক্সচেঞ্জ করুন লেবেল করা ট্যাবে, একটি যাচাইকরণ কোড দেখা যাবে। টোকেনের জন্য অনুমোদন কোড এক্সচেঞ্জ করুন বিকল্পে ক্লিক করুন।
সবকিছু ঠিকঠাক থাকলে, রিফ্রেশ টোকেন ও অ্যাক্সেস টোকেন আপনার জন্য অটো-ফিল হয়ে যাবে (আপনাকে হয়ত ধাপ ২ - টোকেনের জন্য অনুমোদন কোড এক্সচেঞ্জ করুন আবার বড় করে দেখতে হবে):
আপনার পছন্দের ক্লায়েন্ট লাইব্রেরির কনফিগারেশন ফাইলে ক্লায়েন্ট আইডি ও ক্লায়েন্ট সিক্রেটের সাথে রিফ্রেশ টোকেন কপি করুন।
AdMob API-তে OAuth-এর জন্য ক্লায়েন্ট লাইব্রেরি কনফিগার করুন।
আপনার ক্লায়েন্ট আইডি থেকে OAuth2 Playground সরিয়ে দিন
এখন আপনার কাছে রিফ্রেশ টোকেন আছে, তাই অনুমোদিত রিডাইরেক্ট URI হিসেবে OAuth2 Playground-এর আর প্রয়োজন নেই। অনুমোদিত রিডাইরেক্ট URI-এর তালিকা থেকে এটি সরাতে:
প্রোজেক্ট ড্রপ-ডাউন থেকে, আপনার প্রোজেক্ট বেছে নিন।
এডিট করতে, 'ক্রেডেনশিয়াল' পৃষ্ঠায় গিয়ে ক্লায়েন্ট আইডি নাম বিকল্পে ক্লিক করুন।
অনুমোদিত রিডাইরেক্ট URI থেকে
https://developers.google.com/oauthplaygroundসরিয়ে দিন। মনে রাখবেন, আপনাকে অবশ্যই অন্তত একটি রিডাইরেক্ট URI রাখতে হবে।সেভ করুন বিকল্পে ক্লিক করুন।
শেয়ার করা টোকেন তুলে নেওয়া
আপনি দু'টি উপায়ে শেয়ার করা টোকেন প্রত্যাহার করতে পারবেন:
আপনার Google অ্যাকাউন্ট অনুমতি পৃষ্ঠায় নেভিগেট করুন এবং প্রাসঙ্গিক প্রোজেক্ট থেকে অ্যাক্সেস প্রত্যাহার করুন।
অথবা, আপনি Google Identity API ব্যবহার করে ওয়েব অ্যাপ্লিকেশন টোকেন প্রত্যাহার করতে পারেন।