Class NonceRequest


NonceRequest, ননসের অনুরোধ সংক্রান্ত তথ্য স্টোর করতে ব্যবহার করা হয়।
নির্মাণকারী
constructor
প্রপার্টি
adWillAutoPlay
ব্যবহারকারীর ইন্টার‍্যাকশনের জন্য অপেক্ষা না করে বিজ্ঞাপন অটোমেটিক প্লে হলে true হিসেবে সেট করা হয়।
adWillPlayMuted
মিউট করা অবস্থায় বিজ্ঞাপন চললে true হিসেবে সেট করা হয়।
continuousPlayback
প্লেয়ার যদি টিভি সম্প্রচার বা ভিডিও প্লেলিস্টের মতো কন্টেন্ট ভিডিওগুলি একটানা একটার পর একটা চালাতে চায়, তাহলে true হিসেবে সেট করুন।
descriptionUrl
বিজ্ঞাপন চলাকালীন কন্টেন্টের বিবরণ URL.
iconsSupported
বন্ধ করে দেওয়া হয়েছে। ভিডিও প্লেয়ার VAST আইকন সাপোর্ট করে কিনা।
nonceLengthLimit
জেনারেট করা ননসের দৈর্ঘ্য সীমা।
omidPartnerName
OMID পরিমাপ ইন্টিগ্রেট করা পার্টনারের নাম।
omidPartnerVersion
OMID পরিমাপ ইন্টিগ্রেট করা পার্টনারের ভার্সন।
playerType
পার্টনারের দেওয়া প্লেয়ারের ধরন।
playerVersion
পার্টনারের দেওয়া প্লেয়ার ভার্সন।
ppid
প্রকাশকের দেওয়া আইডি।
sessionId
সেশন আইডি হল একটি সাময়িক র‍্যান্ডম আইডি।
skippablesSupported
ভিডিও প্লেয়ারে VAST স্কিপ করা যায় এমন বিজ্ঞাপন কাজ করে কিনা তা নির্ধারণ করে।
supportedApiFrameworks
সাপোর্ট করে এমন API ফ্রেমওয়ার্কের অ্যারে।
url
বিজ্ঞাপন যে URL-কে টার্গেট করছে।
videoHeight
বিজ্ঞাপন ভিডিও এলিমেন্টের উচ্চতা।
videoWidth
বিজ্ঞাপন ভিডিও এলিমেন্টের প্রস্থ।

নির্মাণকারী


নির্মাতা

new NonceRequest(): NonceRequest
রিটার্ন
NonceRequest

প্রপার্টি


adWillAutoPlay

adWillAutoPlay: boolean
ব্যবহারকারীর ইন্টার‍্যাকশনের জন্য অপেক্ষা না করে বিজ্ঞাপন অটোমেটিক চালালে, এটি true হিসেবে সেট করুন। বিজ্ঞাপন প্লেব্যাক শুরু করার জন্য ব্যবহারকারীর ইন্টার‍্যাকশনের জন্য অপেক্ষা করলে এটি false হিসেবে সেট করা হয়।

adWillPlayMuted

adWillPlayMuted: boolean
মিউট করা অবস্থায় বিজ্ঞাপন চললে true হিসেবে সেট করা হয়। বিজ্ঞাপন আনমিউট অবস্থায় চললে, এটি false হিসেবে সেট করা হয়।

continuousPlayback

continuousPlayback: boolean
প্লেয়ার যদি টিভি সম্প্রচার বা ভিডিও প্লেলিস্টের মতো কন্টেন্ট ভিডিওগুলি একটানা একটার পরে একটা চালাতে চায়, তাহলে true হিসেবে সেট করুন। অন্যথায়, false হিসেবে সেট করা হয়।

descriptionUrl

descriptionUrl: string
বিজ্ঞাপন চলাকালীন কন্টেন্টের বিবরণ URL. ৫০০ অক্ষরের বেশি দৈর্ঘ্যের যেকোনও বিবরণের URL স্ট্রিং উপেক্ষা করা হয় এবং ননস থেকে বাদ দেওয়া হয়।

iconsSupported

iconsSupported: boolean
ভিডিও প্লেয়ার VAST আইকন সাপোর্ট করে কিনা।

nonceLengthLimit

nonceLengthLimit: number
জেনারেট করা ননসের দৈর্ঘ্য সীমা। নন্স এই সীমার চেয়ে বেশি হলে loadNonceManager প্রমিস বাতিল করা হয়। ডিফল্ট হিসেবে সবচেয়ে বড় সম্ভাব্য পূর্ণসংখ্যা সেট করা হয়। কম দৈর্ঘ্যের সীমা বেছে নিলে, বিভিন্ন টার্গেটিং প্রপার্টি নন্স থেকে বাদ দেওয়া হতে পারে।

omidPartnerName

omidPartnerName: string
OMID পরিমাপ ইন্টিগ্রেট করা পার্টনারের নাম। PAL ২০০ অক্ষরের বেশি দৈর্ঘ্যের কোনও পার্টনারের নাম স্ট্রিং উপেক্ষা করে এবং এটিকে ননস থেকে বাদ দেয়।

বিজ্ঞাপন সেশনের জন্য OM SDK-কে দেওয়া নামের সাথে পার্টনারের নামটি অবশ্যই মিলতে হবে। আরও বিবরণের জন্য, ওপেন মেজারমেন্ট (OM) SDK দেখুন।

নন্সে omid_p= ভ্যালু সঠিকভাবে অন্তর্ভুক্ত করতে, এই দুটি omidPartnerVersion ও omidPartnerName সেট করতে হবে।

omidPartnerVersion

omidPartnerVersion: string
OMID পরিমাপ ইন্টিগ্রেট করা পার্টনারের ভার্সন। ২০০ অক্ষরের বেশি দৈর্ঘ্যের যেকোনও পার্টনার ভার্সন স্ট্রিং উপেক্ষা করা হয় এবং ননস থেকে বাদ দেওয়া হয়।

বিজ্ঞাপন সেশনের জন্য OM SDK-কে দেওয়া স্ট্রিংয়ের সাথে এটি মিলতে হবে।

ননসে omid_p= ভ্যালু সফলভাবে অন্তর্ভুক্ত করতে, এই omidPartnerVersion ও omidPartnerName দু'টিই সেট করতে হবে।

playerType

playerType: string
পার্টনারের দেওয়া প্লেয়ারের ধরন। পার্টনার প্লেয়ারের নাম নির্দিষ্ট করতে এই প্রপার্টি ব্যবহার করুন। ২০০ অক্ষরের বেশি দৈর্ঘ্যের যেকোনও প্লেয়ার টাইপ স্ট্রিং উপেক্ষা করা হয় এবং নন্স থেকে বাদ দেওয়া হয়।

playerVersion

playerVersion: string
পার্টনারের দেওয়া প্লেয়ার ভার্সন। পার্টনার প্লেয়ারের ভার্সন নির্দিষ্ট করতে এই প্রপার্টি ব্যবহার করুন। ২০০ অক্ষরের বেশি দৈর্ঘ্যের যেকোনও প্লেয়ার ভার্সন স্ট্রিং উপেক্ষা করা হয় এবং নন্স থেকে বাদ দেওয়া হয়।

ppid

ppid: string
প্রকাশকের দেওয়া আইডি। ২০০ অক্ষরের বেশি দৈর্ঘ্যের যেকোনও PPID উপেক্ষা করা হয় এবং ননস থেকে বাদ দেওয়া হয়।

sessionId

sessionId: string
সেশন আইডি হল একটি সাময়িক র‍্যান্ডম আইডি। এটি শুধুমাত্র কানেক্ট করা টিভি (স্মার্ট টিভি, গেম কনসোল এবং সেট-টপ-বক্স)-এ ফ্রিকোয়েন্সি ক্যাপিংয়ের জন্য ব্যবহার করা হয়। সেশন আইডি অবশ্যই একটি UUID হতে হবে।

skippablesSupported

skippablesSupported: boolean
ভিডিও প্লেয়ারে VAST স্কিপ করা যায় এমন বিজ্ঞাপন কাজ করে কিনা তা নির্ধারণ করে।

supportedApiFrameworks

supportedApiFrameworks: number[]
সাপোর্ট করে এমন API ফ্রেমওয়ার্কের অ্যারে। এইসব ভ্যালু AdCOM 1.0 "API ফ্রেমওয়ার্ক" তালিকায় উল্লেখ করা আছে। যেমন: [2, 7, 9] থেকে বোঝা যায় যে এই প্লেয়ার VPAID 2.0, OMID 1.0 ও SIMID 1.1-এর সাথে কাজ করে।

url

url: string
বিজ্ঞাপন যে URL-কে টার্গেট করছে। সাধারণত, এটি সেই পৃষ্ঠা যেখানে বিজ্ঞাপন দেখানো হয়, তবে এটি ম্যানুয়ালি সেট করা হতে পারে।

videoHeight

videoHeight: number
বিজ্ঞাপন ভিডিও এলিমেন্টের উচ্চতা।

videoWidth

videoWidth: number
বিজ্ঞাপন ভিডিও এলিমেন্টের প্রস্থ।