Android-এর জন্য Google Tag Manager

ডেভেলপার হিসেবে, আপনি Google Tag Manager ব্যবহার করে, অ্যাপ মার্কেটপ্লেসে অ্যাপ্লিকেশন বাইনারি আবার তৈরি ও জমা না দিয়েই, আপনার মোবাইল অ্যাপ্লিকেশনে মেজারমেন্ট ট্যাগ ও পিক্সেল প্রয়োগ ও ম্যানেজ করতে পারবেন। Google Analytics for Firebase SDK-এর সাথে কাজ করেন এমন ডেভেলপাররা সহজেই ট্যাগ ম্যানেজার যোগ করতে পারেন। এর ফলে, অ্যাপ শিপ করার পরেও ইমপ্লিমেন্টেশন ম্যানেজ করা ও পরিবর্তন করার ক্ষেত্রে সাহায্য পাওয়া যায়।

ডেভেলপাররা গুরুত্বপূর্ণ ইভেন্ট লগ করতে পারেন এবং পরে সিদ্ধান্ত নিতে পারেন যে কোন ট্যাগ বা পিক্সেল ফায়ার করা উচিত।

পূর্বশর্ত

শুরু করার আগে:

নিচে উল্লেখ করা বিভাগগুলি আপনাকে Android অ্যাপ্লিকেশনে Google Tag Manager কনফিগার ও ব্যবহার করার ধাপগুলি সম্পর্কে জানাবে।

১. আপনার প্রোজেক্টে Google Tag Manager যোগ করা

  1. আপনার মডিউল Gradle ফাইলে (সাধারণত app/build.gradle), Tag Manager লাইব্রেরিতে নিম্নলিখিত ডিপেন্ডেন্সি যোগ করুন:

    dependencies {
      // ...
      compile 'com.google.android.gms:play-services-tagmanager:18.3.0'
    }
    
  2. আপনার Tag Manager অ্যাকাউন্টে সাইন-ইন করুন।

  3. একটি মোবাইল কন্টেনার বেছে নিন।

  4. উপরের নেভিগেশন বারে ভার্সন বিকল্পে ক্লিক করুন।

  5. আপনি যে কন্টেনার ভার্সন ব্যবহার করতে চান সেটিতে ক্লিক করুন।

  6. ডাউনলোড করুন বিকল্পে ক্লিক করুন।

  7. app/src/main/assets/containers ফোল্ডারটি না থাকলে সেটি তৈরি করুন। ডাউনলোড করা কন্টেনার ফোল্ডারে কপি করুন।

২. ইভেন্ট ও ভেরিয়েবল লগ করা

Tag Manager, Google Tag Manager-এ আপনার কনফিগার করা ট্যাগ ট্রিগার ও তৈরি করতে, Google Analytics for Firebase SDK-এর মাধ্যমে লগ করা ইভেন্ট, প্যারামিটার ও ব্যবহারকারীর তথ্য ব্যবহার করে।

কীভাবে ইভেন্ট লগ করবেন এবং ব্যবহারকারীর তথ্য সেট করবেন সেই সম্পর্কে নির্দেশাবলী পেতে Firebase ডেভেলপার ডকুমেন্টেশন পড়ুন।

Tag Manager-এ ভেরিয়েবল কনফিগার করা

Google Tag Manager-এ ব্যবহার করার জন্য ইভেন্ট প্যারামিটার ও ব্যবহারকারীর প্রপার্টির ভ্যালু ক্যাপচার করতে, আপনি Tag Manager ইন্টারফেসে ভেরিয়েবল কনফিগার করতে পারবেন।

যেমন, আপনি নিজের অ্যাপে নিম্নলিখিত কাস্টম ইভেন্ট লগ করতে পারেন:

Bundle params = new Bundle();
params.putString("image_name", name);
params.putString("full_text", text);
mFirebaseAnalytics.logEvent("share_image", params);

তারপর, image_name এবং full_text parameter ভ্যালু ক্যাপচার করতে আপনি ট্যাগ ম্যানেজারে নতুন ইভেন্ট প্যারামিটার ভেরিয়েবল এইভাবে কনফিগার করতে পারেন:

  • ভেরিয়েবলের নাম: ছবির নাম
  • ভেরিয়েবলের ধরন: ইভেন্ট প্যারামিটার
  • ইভেন্ট প্যারামিটার কীয়ের নাম: image_name

এবং:

  • ভেরিয়েবলের নাম: সম্পূর্ণ টেক্সট
  • ভেরিয়েবলের ধরন: ইভেন্ট প্যারামিটার
  • ইভেন্ট প্যারামিটার কী-এর নাম: full_text

একইভাবে, আপনি অ্যাপে নিম্নলিখিত ব্যবহারকারীর প্রপার্টি সেট করতে পারেন:

mFirebaseAnalytics.setUserProperty("favorite_food", mFavoriteFood);

তারপরে, favorite_food ভ্যালু ক্যাপচার করতে, আপনি Google Tag Manager-এ একটি নতুন Firebase ব্যবহারকারীর প্রপার্টি ভেরিয়েবল কনফিগার করতে পারেন:

  • ভেরিয়েবেলের নাম: প্রিয় খাবার
  • ভেরিয়েবেলের ধরন: Firebase ব্যবহারকারীর প্রপার্টি
  • ইভেন্ট প্যারামিটার কী-এর নাম: favorite_food

ইভেন্ট পরিবর্তন ও ব্লক করা

Google Analytics for Firebase SDK-এর মাধ্যমে ইভেন্ট লগ করার আগে Tag Manager আপনাকে সেগুলি পরিবর্তন ও ব্লক করার সুবিধা দেয়। ইভেন্ট পরিবর্তন করার মাধ্যমে আপনি ইভেন্ট প্যারামিটারের ভ্যালু যোগ করতে, সরাতে বা পরিবর্তন করতে অথবা অ্যাপ আপডেট না করেই ইভেন্টের নাম অ্যাডজাস্ট করতে পারবেন। যেসব ইভেন্ট ব্লক করা হয়নি সেগুলি Google Analytics for Firebase SDK-এর মাধ্যমে লগ করা হবে।

এছাড়াও, Google Analytics for Firebase SDK অটোমেটিক কিছু ইভেন্ট এবং ব্যবহারকারীর তথ্য লগ করে। আপনি কোনও কোড যোগ না করেই ট্যাগ ম্যানেজারে অটোমেটিক সংগ্রহ করা ইভেন্ট এবং প্রপার্টি ব্যবহার করতে পারবেন। তবে, আপনি তাকে ব্লক করতে পারবেন না।

৩. ইভেন্ট পাঠানো

Firebase ইভেন্টের নাম সংক্রান্ত ভেরিয়েবল, Firebase ইভেন্ট প্যারামিটার সংক্রান্ত ভেরিয়েবল এবং অন্যান্য ভেরিয়েবল ট্রিগার সেট-আপ করতে ব্যবহার করা হয়। আপনি যখনই কোনও Firebase ইভেন্ট লগ করেন, তখনই ট্রিগার শর্ত মূল্যায়ন করা হয়। ডিফল্ট হিসেবে, Firebase-এর জন্য Google Analytics ইভেন্ট অটোমেটিক ফায়ার হয়। Google Analytics-এ ইভেন্ট পাঠানো ব্লক করতে Tag Manager-এ Firebase-এর জন্য Google Analytics ট্যাগ যোগ করা সম্ভব।

৪. আপনার কন্টেনার প্রিভিউ, ডিবাগ ও প্রকাশ করুন

আপনার কন্টেনারের কোনও ভার্সন প্রকাশ করার আগে, সেটি ঠিকমতো কাজ করছে কিনা তা নিশ্চিত করতে আপনি প্রিভিউ করে দেখতে চাইবেন। Google Tag Manager আপনাকে ওয়েব ইন্টারফেসে লিঙ্ক ও QR কোড তৈরি করে আপনার কন্টেনারের ভার্সন প্রিভিউ করার এবং আপনার অ্যাপ্লিকেশন খোলার জন্য সেগুলি ব্যবহার করার সুবিধা দেয়। এছাড়াও, কোনও অপ্রত্যাশিত আচরণ ডিবাগ করতে, আপনি ভার্বোস লগিং মোড চালু করতে পারেন।

প্রিভিউ কন্টেনার

কন্টেনার প্রিভিউ করার আগে, Google Tag Manager-এর ওয়েব ইন্টারফেসে প্রিভিউ URL তৈরি করুন। এর জন্য, আপনি যে কন্টেনারের ভার্সন প্রিভিউ করতে চান সেটি বেছে নিন এবং তারপরে প্রিভিউ বিকল্প বেছে নিন। পরবর্তী ধাপের জন্য এই প্রিভিউ URL সেভ করুন।

Tag Manager ওয়েব ইন্টারফেসের প্রিভিউ উইন্ডোতে প্রিভিউ URL উপলভ্য
           আছে
ছবি ১: Tag Manager ওয়েব ইন্টারফেস থেকে প্রিভিউ URL পান।

আপনার কন্টেনার প্রিভিউ করতে (আপনি Android Studio ব্যবহার করলে, ৩ নম্বর ধাপে যান):

  1. আপনার AndroidManifest ফাইলে এই প্রিভিউ অ্যাক্টিভিটি যোগ করুন:

    <!--  Add preview activity. -->
    <activity
      android:name="com.google.android.gms.tagmanager.TagManagerPreviewActivity"
      android:noHistory="true"> <!-- optional, removes previewActivity from activity stack. -->
      <intent-filter>
        <data android:scheme="tagmanager.c.com.example.app" />
        <action android:name="android.intent.action.VIEW" />
        <category android:name="android.intent.category.DEFAULT" />
        <category android:name="android.intent.category.BROWSABLE"/>
      </intent-filter>
    </activity>
    
  2. আপনার অ্যাপ্লিকেশনের প্যাকেজের নাম অন্তর্ভুক্ত করতে এই লাইনটি পরিবর্তন করুন:

    <data android:scheme="tagmanager.c.com.example.app"/>
    
  3. Google Tag Manager ওয়েব ইন্টারফেসে, প্রিভিউ লিঙ্ক তৈরি করুন:

    1. আপনার Tag Manager অ্যাকাউন্টে সাইন-ইন করুন।
    2. একটি মোবাইল কন্টেনার বেছে নিন।
    3. উপরের নেভিগেশন বারে ভার্সন বিকল্পে ক্লিক করুন।
    4. আপনি যে কন্টেনার ভার্সন প্রিভিউ করতে চান, সেটির অ্যাকশন > প্রিভিউ বিকল্পে ক্লিক করুন।
    5. আপনার অ্যাপ্লিকেশনের প্যাকেজের নাম লিখুন।
    6. প্রিভিউ লিঙ্ক তৈরি করা শুরু করুন বিকল্পে ক্লিক করুন।
  4. আপনার অ্যাপ্লিকেশন বন্ধ করুন এবং জেনারেট করা প্রিভিউ লিঙ্ক বা QR কোড ব্যবহার করে আপনার অ্যাপ্লিকেশন লঞ্চ করুন।

  5. ওয়েব ইন্টারফেসে প্রিভিউ শেষ করার লিঙ্ক তৈরি করুন বিকল্পের মাধ্যমে তৈরি করা লিঙ্কে ক্লিক করে আপনি প্রিভিউ মোড থেকে বেরিয়ে আসতে পারবেন।

ডিবাগ কন্টেনার

আপনার কন্টেনার প্রয়োগ সংক্রান্ত সমস্যার সমাধান করতে, ভার্বোস লগিং চালু করুন:

$ adb shell setprop log.tag.GoogleTagManager VERBOSE

কন্টেনার প্রকাশ করা

আপনার কন্টেনার প্রিভিউ করার পরে, এটি কাজ করছে কিনা তা যাচাই করে, আপনি এটি প্রকাশ করতে পারবেন। আপনার কন্টেনার প্রকাশ করার পরে, আপনার ট্যাগ কনফিগারেশন মোবাইল অ্যাপ ব্যবহারকারীদের জন্য উপলভ্য হবে।

পরবর্তী ধাপ

উন্নত কনফিগারেশন পড়ুন।