Google Play-তে আপনার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপ তালিকাভুক্ত করা

Google Play-তে আপনার PWA তালিকাভুক্ত করলে, এটি বিশ্বের সবচেয়ে বড় অ্যাপ স্টোরে খুঁজে পাওয়া যায়। Google Play অ্যাপ রেটিং ও রিভিউও অফার করে, যা ব্যবহারকারীদের PWA ইনস্টল করার আগে সেটির ব্যাপারে ইনসাইট দেয়। সবশেষে, আপনি Google Play-তে অ্যাপ তালিকাভুক্ত করলে, Google Play বিলিংয়ের সুবিধাও পাবেন। এর ফলে ব্যবহারকারীরা একাধিক দেশ থেকে পেমেন্ট করতে পারবেন এবং একই সাথে তারা পরিচিত পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করতে পারবেন।

বাবল র‍্যাপ

Bubblewrap হল একটি CLI যা আপনার প্রোগ্রেসিভ ওয়েব অ্যাপকে নিয়ে Android অ্যাপ বান্ডেলে র‍্যাপ করে এবং ChromeOS ও Android-এর Play Store-এর মতো অ্যাপ স্টোরের মাধ্যমে ডিস্ট্রিবিউট করে। এর জন্য Android অ্যাপ ডেভেলপমেন্ট সংক্রান্ত জ্ঞানের প্রয়োজন হয় না।

শুরু করতে, NPM থেকে Bubblewrap ইনস্টল করুন:

$ npm install -g @bubblewrap/cli

আপনার প্রোজেক্ট শুরু করতে, ইনপুট হিসেবে আপনার PWA-এর ওয়েব অ্যাপ ম্যানিফেস্ট পাস করুন এবং Bubblewrap আপনার PWA Play প্যাকেজ তৈরি করার জন্য একটি Android প্রোজেক্ট তৈরি করবে।

$ bubblewrap init --manifest=""

তারপরে প্রোজেক্ট তৈরি করুন এবং Bubblewrap এমন প্যাকেজ (APK বা AAB) তৈরি করবে যা ডিস্ট্রিবিউট করার জন্য Google Play-তে আপলোড করা যেতে পারে।

$ bubblewrap build

কুইকস্টার্ট গাইড ও কমান্ড সম্পর্কে আরও বিবরণের জন্য অফিসিয়াল CLI ডকুমেন্টেশন দেখুন।

শুধুমাত্র ChromeOS

আপনার যদি আগে থেকেই প্ল্যাটফর্ম নির্দিষ্ট Android অ্যাপ থাকে অথবা আপনি মোবাইল অভিজ্ঞতা পেতে না চান, তাহলে init কমান্ডে --chromeosonly ফ্ল্যাগ যোগ করে আপনার অ্যাপ্লিকেশন শুধুমাত্র ChromeOS-এ উপলভ্য করতে পারবেন:

$ bubblewrap init --manifest="" --chromeosonly

আপনি যদি ইতিমধ্যেই নিজের অ্যাপ্লিকেশন ইনিশিয়ালাইজ করে থাকেন, তাহলে twa-manifest.json ফাইলে isChromeOSOnly ফ্ল্যাগকে true হিসেবে সেট করে এবং Bubblewrap-এর update কমান্ড চালিয়ে এই কনফিগারেশন পরিবর্তন করতে পারবেন।

সাইন করার কী

আপনার সাইনিং কী আপনাকে অ্যাপের আসল লেখক হিসেবে চিহ্নিত করে এবং সেই অ্যাপে করা যেকোনও আপডেটের জন্য আসল সাইনিং কী ব্যবহার করতে হবে। আপনার প্রোজেক্ট শুরু করার সময়, Bubblewrap আপনার আগে থেকে থাকা কী চাইবে অথবা আপনার জন্য একটি নতুন কী তৈরি করবে।

এই কী সুরক্ষিত রাখা এবং হারিয়ে না ফেলা খুবই গুরুত্বপূর্ণ। এই কী হারিয়ে গেলে, Google Play-তে আপনার অ্যাপ্লিকেশন আপডেট করা খুব কঠিন হয়ে যেতে পারে।

Digital Asset Links সেট-আপ করার জন্য একাধিক ধাপ রয়েছে: Google Play থেকে আপনার অ্যাপ সংক্রান্ত তথ্য সংগ্রহ করতে হবে এবং আপনার ওয়েব অ্যাপ্লিকেশনের নির্দিষ্ট জায়গায় ফাইল ডিপ্লয় করতে হবে। আপনার PWA-এর জন্য কীভাবে Digital Asset Links সেট-আপ করবেন সেই বিষয়ে পরামর্শ পেতে, নিচের ভিডিওটি দেখুন:

এই ভিডিও প্রকাশ করার পর থেকে, Bubblewrap আর আপনার জন্য Digital Asset Links ফাইল তৈরি করে না। এর পরিবর্তে টুলে fingerprint কমান্ড চেক করে দেখুন।

Google Play-তে আপনার অ্যাপ প্রকাশ করা

Google Play-তে আপনার অ্যাপ প্রকাশ করার জন্য প্রস্তুত হলে, নিম্নলিখিত কাজগুলি করুন:

আপনি এখন Google Play-তে অ্যাপ রিলিজ করতে পারবেন! আমরা সাজেস্ট করি যে প্রথমে বিশ্বস্ত পরীক্ষকদের তালিকা সহ টেস্টিং ট্র্যাকে রিলিজ করুন যাতে অ্যাপটি প্রত্যাশিতভাবে কাজ করছে কিনা তা যাচাই করা যায়।

মনে রাখবেন: Google Play-তে প্রকাশিত PWA-এর জন্য আমরা পেমেন্ট করা অ্যাপ বিকল্প সাজেস্ট করি না। ইনস্টল করা PWA ব্যবহারকারীর ব্রাউজার থেকে অ্যাক্সেসযোগ্য হতে হবে এবং কোনও নেভিগেশন Play থেকে ইনস্টল করা অ্যাপ থেকে আসছে কিনা তা নির্ধারণ করার একমাত্র উপায় হল ক্লায়েন্ট-সাইড চেক করা এবং এটি প্রতিটি নেভিগেশনের জন্য ফায়ার নাও হতে পারে। এই কারণে, অন্যান্য পেড অ্যাপের মতো অ্যাক্সেস সীমিত করার কোনও নিরাপদ উপায় নেই, তাই আমরা পরিবর্তে অ্যাপ-মধ্যস্থ কেনাকাটা এবং/অথবা সাবস্ক্রিপশনের মাধ্যমে মনিটাইজ করার পরামর্শ দিই।

একটি তালিকার অধীনে ChromeOS-এর জন্য PWA এবং প্ল্যাটফর্ম নির্দিষ্ট Android অ্যাপ তালিকাভুক্ত করা

আপনার যদি আগে থেকেই প্ল্যাটফর্ম নির্দিষ্ট Android অ্যাপ্লিকেশন সহ একটি সুপ্রতিষ্ঠিত Android উপস্থিতি থাকে এবং আপনি যদি Google Play-তে Chromebook-এর জন্য টার্গেট করা একটি PWA রিলিজ করতে চান, তাহলে আপনি একই তালিকা থেকে এটি করতে পারবেন। নিশ্চিত করুন যে আপনার PWA প্যাকেজ করার সময়, উপরে উল্লিখিত শুধুমাত্র ChromeOS ফ্ল্যাগ ব্যবহার করুন। এর ফলে PWA ভার্সন শুধুমাত্র Chromebook-এ উপলভ্য হবে। PWA ও Android অ্যাপ, দু'টির জন্যই একই সাইনিং কী ব্যবহার করতে হবে, যেগুলি Play Store তালিকা শেয়ার করতে চলেছে।

সতর্কতা: আপনার ChromeOS-এ থাকা অ্যাপের থেকে বেশি ভার্সন নম্বর সহ মোবাইল Android অ্যাপ আপলোড করলে, আপনার ChromeOS-এ থাকা অ্যাপটি পাল্টে যাবে যদি মোবাইল Android অ্যাপটি Chromebook-এর সাথেও মানানসই হয়! সেরা প্র্যাক্টিস হিসেবে, আপনার মোবাইল Android অ্যাপের থেকে ChromeOS অ্যাপের ভার্সন অনেক বেশি করে সেট করুন। যেমন, Android ভার্সন ১ হলে ChromeOS-এর জন্য ১০০০। তারপরে, আপনি প্রতিটি অ্যাপের জন্য নতুন রিলিজ তৈরি করার সাথে সাথে, ChromeOS ভার্সন সবসময় বড় হওয়া পর্যন্ত সেই অনুযায়ী ভার্সন নম্বর বাড়াতে পারবেন। Play আপনার অ্যাপ ডিস্ট্রিবিউট করার সময়, উপলভ্য সবচেয়ে লেটেস্ট ভার্সন ব্যবহার করে যা প্রদত্ত ডিভাইসের সাথে মানানসই।

ChromeOS রিলিজ তৈরি করার সময়, লেটেস্ট রিলিজ করা Android অ্যাপ বান্ডেল যোগ করতে ভুলবেন না। ChromeOS রিলিজে লেটেস্ট মোবাইল প্যাকেজ অন্তর্ভুক্ত না থাকলে, মোবাইল Android ডিভাইসের ব্যবহারকারীরা আপনার অ্যাপ ইনস্টল করতে পারবেন না। "আগের রিলিজ" বিভাগে, লেটেস্ট Android মোবাইল ভার্সনের সাথে সম্পর্কিত APK বা AAB খুঁজুন এবং "অন্তর্ভুক্ত করুন" বিকল্প বেছে নিন।

Play Console-এ নতুন রিলিজ তৈরি করার সময়, আপনি আগের রিলিজের APK বা AAB অন্তর্ভুক্ত করতে পারবেন।

একইভাবে, Android রিলিজ তৈরি করার সময়, আপনাকে ChromeOS-এর জন্য লেটেস্ট রিলিজ করা অ্যাপ বান্ডেলও অন্তর্ভুক্ত করতে হবে। অন্যথায়, ChromeOS ব্যবহারকারীরা তাদের ডিভাইসে প্রথমবার আপনার অ্যাপ ইনস্টল করার সময় ChromeOS অ্যাপের পরিবর্তে Android অ্যাপ পাবেন।

Google Play-এর পেমেন্ট সংক্রান্ত নীতি মেনে চলা

আপনার PWA যদি Play পেমেন্ট নীতির আওতায় পড়ে এমন ডিজিটাল প্রোডাক্ট বিক্রি করে, তাহলে সেটি লঞ্চ করার আগে আপনাকে অবশ্যই অ্যাপে Play বিলিং ইন্টিগ্রেট করতে হবে। আপনার ওয়েব অ্যাপের সাথে Google Play বিলিং ইন্টিগ্রেট করা সম্পর্কে আরও জানুন।

Play-তে আপনার PWA আপডেট করা

Google Play-এর মাধ্যমে আপনার PWA ইনস্টল করার পরে ব্যবহারকারীরা আপনার লাইভ ওয়েব অ্যাপ ব্যবহার করছেন বলে, আপনাকে ডিপ্লয় করা অ্যাপ আপডেট করতে হবে এমন পরিস্থিতি খুব কমই তৈরি হবে। এর মধ্যে এগুলি অন্তর্ভুক্ত:

  • অ্যাপটি এক বছরের বেশি পুরনো হলে। এই ক্ষেত্রে, আপনার অ্যাপ যাতে লেটেস্ট Android SDK-এর সাথে কাজ করে তা নিশ্চিত করতে আপনাকে আপডেট করতে হবে।
  • একই তালিকাভুক্তির অধীনে আপনার যদি আলাদা মোবাইল ও শুধুমাত্র Chrome OS-এর জন্য প্যাকেজ থাকে এবং প্ল্যাটফর্ম নির্দিষ্ট Android ভার্সন নম্বর আপনার শুধুমাত্র Chrome OS-এর জন্য PWA ভার্সনের থেকে বেশি হয়। এই ক্ষেত্রে, আপনাকে PWA ভার্সন আপগ্রেড করতে হবে এবং আপনার প্ল্যাটফর্ম নির্দিষ্ট Android অ্যাপ রিলিজ বজায় রেখে অ্যাপটি আবার ডিপ্লয় করতে হবে।
  • আপনি যদি নতুন ফিচারের সুবিধা নিতে চান।
  • আপনি যদি নিজের ওয়েব অ্যাপ ম্যানিফেস্ট পরিবর্তন করে থাকেন, যেমন আইকন বা থিমের রঙ আপডেট করা এবং Play-তে আপনার PWA-তে সেইসব পরিবর্তন প্রয়োগ করতে চান। এই ক্ষেত্রে, আপনাকে Bubblewrap প্রোজেক্ট আবার কম্পাইল করতে হবে এবং অ্যাপ আবার ডিপ্লয় করতে হবে।