Google Play-এর ডেটা ডিসক্লোজার সংক্রান্ত প্রয়োজনীয় শর্তাবলী

মে ২০২১-এ, Google Play নতুন ডেটা সুরক্ষা বিভাগ ঘোষণা করেছে, যা কোনও অ্যাপের ডেটা সংগ্রহ, শেয়ারিং ও নিরাপত্তা সংক্রান্ত অনুশীলনের জন্য ডেভেলপার-প্রদত্ত ডিসক্লোজার।

GMA Next-Gen SDK-এর ব্যবহার সংক্রান্ত ডেটা প্রকাশের প্রয়োজনীয়তা পূরণ করতে এই পৃষ্ঠা আপনাকে সাহায্য করতে পারে। এই পৃষ্ঠায়, আমাদের SDK ব্যবহারকারীর ডেটা ম্যানেজ করে কিনা এবং কীভাবে করে সেই সম্পর্কে তথ্য পাবেন, এর মধ্যে অ্যাপ ডেভেলপার হিসেবে আপনি নিয়ন্ত্রণ করতে পারেন এমন প্রযোজ্য সেটিংস বা কনফিগারেশনও অন্তর্ভুক্ত।

আপনাকে সহায়তা করার ব্যাপারে আমরা যতটা সম্ভব স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করি; তবে, অ্যাপ ডেভেলপার হিসেবে, আপনার অ্যাপের ব্যবহারকারীর ডেটা সংগ্রহ, শেয়ার ও নিরাপত্তা সংক্রান্ত অনুশীলনের ব্যাপারে Google Play-এর ডেটা নিরাপত্তা বিভাগের ফর্মে কীভাবে উত্তর দেবেন, সেই সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ দায়িত্ব আপনার।

এই পৃষ্ঠার তথ্য কীভাবে ব্যবহার করবেন

এই পৃষ্ঠায় শুধু GMA Next-Gen SDK-এর লেটেস্ট ভার্সন দ্বারা সংগৃহীত এন্ড-ইউজার ডেটার তালিকা দেখানো হয়েছে।

আপনি GMA Next-Gen SDK-এর আগের ভার্সন ব্যবহার করলে, আপনার অ্যাপের ডিসক্লোজার সঠিক কিনা তা নিশ্চিত করতে লেটেস্ট ভার্সনে আপডেট করার কথা বিবেচনা করুন। সময়ের সাথে সাথে GMA Next-Gen SDK আপডেট করা হবে। এই পৃষ্ঠায় এইসব পরিবর্তন দেখানো হয়, তাই এটি চেক করতে এবং প্রয়োজন অনুযায়ী আপনার ডিসক্লোজার আপডেট করতে ভুলবেন না।

আপনার ডেটা প্রকাশ সম্পূর্ণ করতে, আপনি Android-এর ডেটার ধরন সম্পর্কে গাইড ব্যবহার করতে পারেন যা আপনাকে কোন ডেটার ধরন এবং উদ্দেশ্য সংগৃহীত ডেটাকে সবচেয়ে ভালোভাবে বর্ণনা করে তা নির্ধারণ করতে সাহায্য করবে। আপনার ডেটা ডিসক্লোজারে, আপনার নির্দিষ্ট অ্যাপ কীভাবে সংগৃহীত ডেটা শেয়ার এবং ব্যবহার করে তাও উল্লেখ করতে ভুলবেন না।

অটোমেটিক সংগ্রহ ও শেয়ার করা ডেটা

GMA Next-Gen SDK বিজ্ঞাপন, অ্যানালিটিক্স ও প্রতারণা প্রতিরোধের উদ্দেশ্যে অটোমেটিক নিম্নলিখিত ধরনের ডেটা সংগ্রহ ও শেয়ার করে।

ডেটা ডিফল্ট হিসেবে, GMA Next-Gen SDK...
IP অ্যাড্রেস ডিভাইসের IP অ্যাড্রেস সংগ্রহ করে, যা ডিভাইসের সাধারণ লোকেশন অনুমান করতে ব্যবহার করা হতে পারে।
ব্যবহারকারীর প্রোডাক্ট ইন্টার‍্যাকশন ব্যবহারকারীর প্রোডাক্ট ইন্টার‍্যাকশন ও ইন্টার‍্যাকশন সংক্রান্ত তথ্য সংগ্রহ করে, যার মধ্যে অ্যাপ লঞ্চ, ট্যাপ ও ভিডিও ভিউ অন্তর্ভুক্ত।
ডায়াগনস্টিক তথ্য আপনার অ্যাপ ও SDK-এর পারফর্ম্যান্স সম্পর্কিত তথ্য সংগ্রহ করে, যার মধ্যে অ্যাপ লঞ্চের সময়, হ্যাং রেট ও ব্যাটারি ব্যবহার অন্তর্ভুক্ত।
ডিভাইস ও অ্যাকাউন্ট শনাক্তকারী Android বিজ্ঞাপন (অ্যাড) আইডি, অ্যাপ সেট আইডি এবং প্রযোজ্য হলে, ডিভাইসে সাইন-ইন করা অ্যাকাউন্ট সম্পর্কিত অন্যান্য শনাক্তকারী সংগ্রহ করে।

GMA Next-Gen SDK-এর সংগ্রহ করা সব ব্যবহারকারীর ডেটা ট্রানজিটের সময় ট্রান্সপোর্ট লেয়ার সিকিউরিটি (TLS) প্রোটোকল ব্যবহার করে এনক্রিপ্ট করা হয়।

ডেটা ম্যানেজ করা

Android বিজ্ঞাপন আইডি সংগ্রহ করা ঐচ্ছিক। ব্যবহারকারী Android সেটিংস মেনুতে বিজ্ঞাপন আইডি কন্ট্রোল ব্যবহার করে বিজ্ঞাপন আইডি রিসেট করতে বা মুছে দিতে পারবেন। অ্যাপ ডেভেলপার হিসেবে, আপনি অ্যাপের ম্যানিফেস্ট ফাইল আপডেট করে বিজ্ঞাপন আইডি সংগ্রহ করা বন্ধ করতে পারবেন।

GMA Next-Gen SDK-এর মধ্যে থাকা অন্যান্য কিছু ফিচার, যেমন সীমিত বিজ্ঞাপন ফিচার, বিজ্ঞাপন আইডি ও অন্যান্য ডেটা ট্রান্সমিশন বন্ধ করে দিতে পারে।

আপনার ব্যবহারের উপর নির্ভর করে ডেটা সংগ্রহ ও শেয়ার করা হয়

আপনি যদি কোনও ঐচ্ছিক প্রোডাক্ট ফিচার ব্যবহার করেন যার জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন (যেমন, অ্যাডভান্স রিপোর্টিং) অথবা নতুন প্রোডাক্ট ফিচারের কোনও টেস্টে অংশগ্রহণ করেন যার জন্য অতিরিক্ত ডেটা প্রয়োজন, তাহলে সেইসব ফিচার বা টেস্টের জন্য অতিরিক্ত ডেটা প্রকাশের প্রয়োজন আছে কিনা তা চেক করে নিতে ভুলবেন না।

অন্যান্য সহায়ক রিসোর্স