সফ্টওয়্যার (নিচে সংজ্ঞায়িত) ব্যবহারের জন্য এই Gemini Code Assist প্লাগ-ইন সফ্টওয়্যার লাইসেন্স চুক্তি ("চুক্তি") Google LLC ("Google") এবং আপনার মধ্যে, আপনার নিজের এবং আপনি যে সংস্থার প্রতিনিধিত্ব করেন, যদি থাকে ("লাইসেন্সধারী"), তার পক্ষে করা হয়েছে। আপনি কোনও সংস্থার হয়ে এই শর্তাবলীতে সম্মতি দিলে, সেই সংস্থার হয়ে প্রতিনিধিত্ব করার জন্য অনুমোদিত না হওয়া পর্যন্ত এই সফ্টওয়্যার ইনস্টল বা অ্যাক্সেস করবেন না।
মেয়াদ ও সমাপ্তি।
লাইসেন্সগ্রহীতা যেদিন প্রথমবার সফ্টওয়্যার ইনস্টল বা অ্যাক্সেস করবেন সেই দিন থেকে এই চুক্তি কার্যকর হবে এবং (ক) Google অন্য পক্ষকে (ইমেল সহ) লিখিত বিজ্ঞপ্তি পাঠিয়ে এই চুক্তি বাতিল না করা পর্যন্ত অথবা (খ) গ্রাহক সফ্টওয়্যার ব্যবহার করা বন্ধ করে এবং ৭ম বিভাগে (চুক্তি বাতিল করার প্রভাব) উল্লিখিত বাধ্যবাধকতা মেনে এই চুক্তি বাতিল না করা পর্যন্ত এটি চলতে থাকবে।
সফ্টওয়্যার।
সাধারণত। এই চুক্তির অধীনে, লাইসেন্সগ্রহীতা Google-এর Gemini Code Assist সফ্টওয়্যার অফারিং এই চুক্তির সাথে বা এর মাধ্যমে উপলভ্য করা এবং সংশ্লিষ্ট ডকুমেন্টেশন (এই চুক্তিতে সামগ্রিকভাবে "সফ্টওয়্যার" হিসেবে উল্লেখ করা হয়েছে) এবং এই চুক্তিতে বর্ণিত সীমিত ব্যবহারের জন্য ব্যবহার করতে পারে।
সফ্টওয়্যার লাইসেন্স। এই চুক্তির শর্তাবলী অনুযায়ী, Google অনুমতিপত্রের অধিকারীকে এই চুক্তির মেয়াদ চলাকালীন সফ্টওয়্যার কপি ও ব্যবহার করার জন্য একচেটিয়া নয়, অ-সাবলাইসেন্সযোগ্য, ট্রান্সফার করা যায় না এমন, সীমিত লাইসেন্স প্রদান করে, যার মধ্যে (১) অনুমতিপত্রের অধিকারীর ইন্টার্নাল ব্যবসায়িক উদ্দেশ্য এবং (২) মেটেরিয়াল ডেভেলপ করা অন্তর্ভুক্ত, যতক্ষণ না অনুমতিপত্রের অধিকারী সফ্টওয়্যারের কোনও কম্পোনেন্ট পরিবর্তন বা বিতরণ করেন অথবা অনুমতিপত্রের অধিকারীর ডেভেলপ করা মেটেরিয়ালে সফ্টওয়্যারের কোনও কম্পোনেন্ট অন্তর্ভুক্ত করেন। সফ্টওয়্যার ব্যবহার করে লাইসেন্সধারীর তৈরি করা কোনও মেটেরিয়াল (ক) প্রযোজ্য আইন, (খ) Google বা কোনও থার্ড পার্টির অধিকার, বা (গ) Google-এর কোনও নীতি যা Google লাইসেন্সধারীকে জানায়, তা লঙ্ঘন করতে পারবে না। লাইসেন্সীর তৈরি করা যেকোনও মেটেরিয়ালের উপর লাইসেন্সীর অধিকার, মালিকানা ও সমস্ত অধিকার বজায় থাকে।
ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ। লাইসেন্সগ্রহীতা নিজে এবং তার নিয়ন্ত্রণে থাকা কোনও গ্রাহক বা থার্ড-পার্টিকে এগুলি করতে দেবে না: (i) কপি করা (এই চুক্তিতে স্পষ্টভাবে বর্ণিত বিষয় ছাড়া), পরিবর্তন করা, ডেরিভেটিভ কাজ তৈরি করা, রিভার্স ইঞ্জিনিয়ারিং করা, ডিকম্পাইল করা, অনুবাদ করা, ডিসঅ্যাসেম্বল করা অথবা অন্য কোনওভাবে সফ্টওয়্যারের সোর্স কোড এক্সট্র্যাক্ট করার চেষ্টা করা (প্রযোজ্য আইনে স্পষ্টভাবে এই ধরনের বিধিনিষেধ নিষিদ্ধ করা না থাকলে); (ii) কোনও সফ্টওয়্যারের সাবলাইসেন্স দেওয়া, ট্রান্সফার করা বা ডিস্ট্রিবিউট করা; (iii) কোনও বাণিজ্যিক অফারিংয়ের অংশ হিসেবে কোনও থার্ড-পার্টির কাছে সফ্টওয়্যার বিক্রি করা, পুনর্বিক্রি করা বা অন্য কোনওভাবে উপলভ্য করা; অথবা (iv) সফ্টওয়্যার ব্যবহার করা: (ক) বেশি ঝুঁকিপূর্ণ অ্যাক্টিভিটির জন্য; অথবা (খ) এমনভাবে যা রপ্তানি নিয়ন্ত্রণ আইন লঙ্ঘন করে বা লঙ্ঘন করতে সাহায্য করে।
থার্ড-পার্টি এবং ওপেন সোর্স কম্পোনেন্ট। সফ্টওয়্যারের থার্ড-পার্টি কম্পোনেন্ট (যার মধ্যে ওপেন সোর্স সফ্টওয়্যার থাকতে পারে) এবং অন্যান্য ওপেন সোর্স কম্পোনেন্ট আলাদা লাইসেন্স চুক্তির অধীনে থাকতে পারে। যে সীমিত পরিমাণে কোনও থার্ড-পার্টি লাইসেন্স বা ওপেন সোর্স লাইসেন্স স্পষ্টভাবে সফ্টওয়্যারের কোনও কম্পোনেন্টের উপর প্রযোজ্য হয়, সেই লাইসেন্স এই চুক্তিকে বাতিল করে দেয় এবং লাইসেন্সীর সেই কম্পোনেন্ট ব্যবহার করাকে নিয়ন্ত্রণ করে। এছাড়াও, সফ্টওয়্যার ব্যবহার করার জন্য লাইসেন্সধারীকে কিছু থার্ড-পার্টি সফ্টওয়্যার সংগ্রহ ও ব্যবহার করতে হতে পারে।
এক্সপোর্ট কন্ট্রোল ক্লাসিফিকেশন। সফ্টওয়্যারটি মার্কিন যুক্তরাষ্ট্রে ECCN 5D002-এর অধীনে শ্রেণীবদ্ধ করা হয়েছে এবং সাধারণত পার্ট 740.17(b)(1)-এ লাইসেন্স ব্যতিক্রম ENC-এর জন্য যোগ্য, যা সেই ব্যতিক্রমের প্রয়োজনীয়তা সাপেক্ষে।
সফ্টওয়্যার থেকে পাঠানো তথ্য। সফ্টওয়্যারে অন্তর্ভুক্ত উপলভ্য লাইসেন্স কন্ট্রোল সাপেক্ষে, সফ্টওয়্যার নির্দিষ্ট অ্যানালিটিক্স ডেটা (যেমন, ব্যবহৃত ফিচার, নেওয়া অ্যাকশন এবং এন্ড ইউজারের ডিভাইস সম্পর্কিত টেকনিক্যাল তথ্য) পাঠাতে পারে। Google-এর গোপনীয়তা নীতি অনুযায়ী এই ধরনের ডেটা সংগ্রহ ও ব্যবহার করা হয়, যা https://policies.google.com/privacy লিঙ্কে উপলভ্য।
মালিকানা; মতামত।
সফ্টওয়্যারের উপর সমস্ত অধিকার, স্বত্ব ও স্বার্থ Google এবং এর সাপ্লায়ার ও লাইসেন্সদাতাদের থাকবে। এই চুক্তিতে স্পষ্টভাবে মঞ্জুর করা হয়নি এমন সব অধিকার Google-এর সংরক্ষিত। Google, লাইসেন্সধারীকে তার বিকল্প হিসেবে, Google-কে সাজেশন ও মতামত ("মতামত") প্রদান করার অনুরোধ করতে পারে, যার মধ্যে সীমাবদ্ধতা ছাড়াই, বাগ রিপোর্ট, ডকুমেন্টেশন মতামত এবং মৌখিক প্রোডাক্ট মতামত বা Google-এর পক্ষ থেকে মাঝে মাঝে প্রদান করা সংক্ষিপ্ত লিখিত প্রশ্নাবলীর উত্তর অন্তর্ভুক্ত থাকতে পারে। লাইসেন্সধারী যদি সফ্টওয়্যার সম্পর্কিত মতামত প্রদান করেন, তাহলে Google লাইসেন্সধারীর প্রতি বাধ্যবাধকতা ছাড়াই সেই তথ্য ব্যবহার করতে পারে এবং লাইসেন্সধারী Google-কে সেই মতামতের সমস্ত অধিকার, শিরোনাম এবং আগ্রহ প্রদান করে। যেখানে বাধ্যতামূলক বিধিবদ্ধ আইনের কারণে, এই ধরনের অ্যাসাইনমেন্টের অনুমতি নেই, সেখানে গ্রাহক Google-কে সফ্টওয়্যারে মতামত ব্যবহার এবং অন্তর্ভুক্ত করার জন্য বিশ্বব্যাপী, চিরস্থায়ী, অপরিবর্তনীয়, রয়্যালটি-মুক্ত লাইসেন্স দিতে সম্মত হয়েছেন। লেখক হিসেবে নাম উল্লেখ করার অধিকার গ্রাহক পরিত্যাগ করছেন। Google এই বিষয়ে সম্মতি জানাচ্ছে যে Google-এর ব্যবহার করা কোনও মতামত সরাসরি লাইসেন্সধারীর সাথে অ্যাট্রিবিউট করা হবে না।
কোনও সহায়তা নেই।
এই চুক্তি অনুসারে, Google সফ্টওয়্যারের জন্য কোনও প্রযুক্তিগত সহায়তা প্রদান করতে বাধ্য নয় (এর মধ্যে যেকোনও সাধারণ Google Cloud Platform প্রযুক্তিগত সহায়তা পরিষেবা অন্তর্ভুক্ত)।
ক্ষতিপূরণ।
লাইসেন্সীর সফ্টওয়্যার ব্যবহার বা এই চুক্তির অধীনে অন্যান্য অ্যাক্টিভিটি সম্পর্কিত যেকোনও থার্ড-পার্টি দাবি থেকে লাইসেন্সী Google, এর কর্মচারী, এজেন্ট এবং প্রতিনিধিদের ক্ষতিপূরণ দিতে এবং তাদের কোনও ক্ষতি না করার ব্যাপারে সম্মতি জানায়।
ত্যজন। এই চুক্তিতে বিপরীত কিছু বলা থাকলেও:
সফ্টওয়্যারটি "যেমন আছে" এবং প্রযোজ্য আইন দ্বারা অনুমোদিত সম্পূর্ণ সীমা পর্যন্ত প্রদান করা হয়, Google সফ্টওয়্যার (যেকোনও SLA সহ) সম্পর্কে কোনও ধরনের ওয়ারেন্টি দেয় না, সেটি প্রকাশ্য, উহ্য, বিধিবদ্ধ বা অন্য যাই হোক না কেন, যার মধ্যে সফ্টওয়্যারের যেকোনও উপাদানের অলঙ্ঘন বা ত্রুটি-মুক্ত বা নিরবচ্ছিন্ন ব্যবহারের ওয়ারেন্টি অন্তর্ভুক্ত;
এই চুক্তি বা সফটওয়্যারের ক্ষেত্রে Google নিম্নলিখিত বিষয়গুলির জন্য দায়ী থাকবে না: (i) হারানো উপার্জন বা পরোক্ষ, বিশেষ, দৃষ্টান্তমূলক বা শাস্তিমূলক ক্ষতি; অথবা (ii) মোট $৫০০-এর বেশি পরিমাণ;
Google Cloud Platform পরিষেবার শর্তাবলী (https://cloud.google.com/terms/ লিঙ্কে উপলভ্য) এবং ডেটা প্রসেসিং ও নিরাপত্তা সংক্রান্ত শর্তাবলী (https://cloud.google.com/terms/data-processing-terms লিঙ্কে উপলভ্য) সফ্টওয়্যারের কোনও কম্পোনেন্টের ক্ষেত্রে প্রযোজ্য নয়; এবং
লাইসেন্সির সম্পত্তি ও ডেটা এবং অন্যদের সফ্টওয়্যারের কারণে হওয়া যেকোনও ঝুঁকি থেকে রক্ষা করার দায়িত্ব লাইসেন্সির।
সমাপনের প্রভাব। এই চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে, লাইসেন্সধারীকে সফ্টওয়্যারের সব ব্যবহার বন্ধ করতে হবে এবং তার সিস্টেম থেকে সব সফ্টওয়্যার মুছে দিতে হবে। এই চুক্তি বাতিল হয়ে গেলেও ধারা ২.খ (ব্যবহার সংক্রান্ত বিধিনিষেধ) এবং ৩ (মালিকানা; মতামত) থেকে ১০ (অন্যান্য সংজ্ঞা) পর্যন্ত বলবৎ থাকবে।
বাধ্যতামূলক মধ্যস্থতা।
(ক) এই চুক্তি বা যেকোনও সম্পর্কিত Google প্রোডাক্ট বা পরিষেবা থেকে বা তার সাথে সম্পর্কিত যেকোনও দাবি (চুক্তির ব্যাখ্যা বা পারফর্ম্যান্স সংক্রান্ত যেকোনও বিবাদ সহ) ("বিবাদ") মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের আইন দ্বারা পরিচালিত হবে, ক্যালিফোর্নিয়ার আইনি দ্বন্দ্ব সংক্রান্ত আইন এর মধ্যে অন্তর্ভুক্ত নয়।
(খ) কোনও বিরোধ তৈরি হলে, বিরোধ উত্থাপনের ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট সব পক্ষ তা নিষ্পত্তি করার চেষ্টা করবে। ৩০ দিনের মধ্যে বিরোধ নিষ্পত্তি না হলে, এই চুক্তির তারিখ থেকে বলবৎ হওয়া এক্সপিডাইটেড কর্মাশিয়াল আইন মেনে, মার্কিন যুক্তরাষ্ট্রের আর্বিট্রেশন অ্যাসোসিয়েশনের বিরোধ নিষ্পত্তি সংক্রান্ত আন্তর্জাতিক কেন্দ্রের দ্বারা মধ্যস্থতার মাধ্যমে সেটির নিষ্পত্তি করতে হবে ("নিয়ম")।
(গ) প্রতিটি পক্ষই পারস্পরিক সম্মতিক্রমে একটি মধ্যস্থতাকারী বেছে নেবেন। মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার সান্টা ক্লারা কাউন্টিতে ইংরেজিতে এই মধ্যস্থতা করা হবে।
(ঘ) মধ্যস্থতার মাধ্যমে সমাধান না হওয়া পর্যন্ত নিজের অধিকার সুরক্ষিত করার জন্য যেকোনও পার্টি উপযুক্ত আদালতে স্থগিতাদেশের আবেদন করতে পারে। এই চুক্তির সীমাবদ্ধতা ও প্রতিকারের সাথে সঙ্গতি রেখে মধ্যস্থতাকারী নিরপেক্ষ ন্যায় বা স্থগিতাদেশের আদেশ দিতে পারেন।
(ঙ) উপধারা (ছ)-এ বর্ণিত গোপনীয়তা সংক্রান্ত প্রয়োজনীয়তা মেনে, যেকোনও পার্টি উপযুক্ত আদালতের কাছে সেই পার্টির অধিকার বা সম্পত্তি সুরক্ষিত করার জন্য প্রয়োজনীয় যেকোনও আদেশ জারি করার জন্য পিটিশন জানাতে পারে; এই পিটিশনকে এই প্রযোজ্য আইন ও মধ্যস্থতা সংক্রান্ত বিভাগের লঙ্ঘন বা পরিত্যাগ হিসেবে বিবেচনা করা হবে না এবং এটি বিচারিক সিদ্ধান্ত পর্যালোচনা করার ক্ষমতা সহ আর্বিট্রেশনের ক্ষমতার উপর প্রভাব ফেলবে না। সংশ্লিষ্ট সব পক্ষ স্পষ্টভাবে জানাচ্ছে যে, সান্টা ক্লারা কাউন্টি, ক্যালিফোর্নিয়া, মার্কিন যুক্তরাষ্ট্রের আদালত এই উপবিভাগ (ঙ)-এর অধীনস্থ যেকোনও আদেশ দেওয়ার উপযুক্ত।
(চ) মধ্যস্থতার সিদ্ধান্ত চূড়ান্ত হিসেবে গণ্য করা হবে এবং এটি সংশ্লিষ্ট সব পক্ষের ক্ষেত্রে প্রযোজ্য হবে।সেইসাথে, যেকোনও পক্ষ বা তার সম্পত্তির উপর এখতিয়ার আছে এমন যেকোনও আদালত সহ সব উপযুক্ত আদালতে এই সিদ্ধান্ত প্রয়োগের বিষয়টি উপস্থাপন করা যাবে।
(ছ) এই বিভাগ অনুযায়ী পরিচালিত যেকোনও মধ্যস্থতা প্রক্রিয়া গোপনীয় তথ্য হিসেবে বিবেচিত হবে, এর মধ্যে (১) মধ্যস্থতা প্রক্রিয়ার অস্তিত্ব, (২) এটি চলাকালীন প্রকাশ হওয়া যেকোনও তথ্য এবং (৩) মধ্যস্থতা প্রক্রিয়ার সাথে সম্পর্কিত যেকোনও মৌখিক যোগাযোগ বা নথি অন্তর্ভুক্ত এবং কোনও থার্ড-পার্টির কাছে প্রকাশ করা যাবে না। উপধারা (ঙ)-এর অধীনে কোনও আদেশ দাখিল করতে বা কোনও মধ্যস্থতা সংক্রান্ত সিদ্ধান্ত কার্যকর করার জন্য প্রয়োজন হতে পারে এমন তথ্য যেকোনও পার্টি কোনও উপযুক্ত আদালতের কাছে প্রকাশ করতে পারে, তবে সব পার্টিকে অবশ্যই সেই আইনি কার্যকলাপ ক্যামেরায় (গোপনে) রেকর্ড করার অনুরোধ করতে হবে।
(জ) মধ্যস্থতাকারীর ফি, মধ্যস্থতাকারীর দ্বারা নিযুক্ত বিশেষজ্ঞের ফি ও খরচ এবং মধ্যস্থতা কেন্দ্রের অ্যাডমিনিস্ট্রেটিভ সব খরচ সংশ্লিষ্ট পক্ষ নিয়মানুসারে বহন করবে। মধ্যস্থতাকারী তার চূড়ান্ত সিদ্ধান্তে নির্ধারণ করবেন যে, বিজয়ী পক্ষ যদি আগে থেকে এইসব ফি বহন করে থাকে সেক্ষেত্রে পরাজিত পক্ষ ওইসব খরচের টাকা ফিরিয়ে দেবে।
(i) বিরোধ প্রসঙ্গে মধ্যস্থতাকারী চূড়ান্ত সিদ্ধান্ত যাই দিন না কেন, প্রত্যেক পক্ষ নিজের আইনজীবী ও বিশেষজ্ঞের ফি ও খরচ নিজেরা বহন করবে, বিরোধ প্রসঙ্গে মধ্যস্থতাকারী চূড়ান্ত সিদ্ধান্ত যাই দিন না কেন।
বিবিধ।
এই চুক্তিতে স্পষ্টভাবে দেওয়া অধিকারগুলি ছাড়া, প্রতিটি পার্টি এই চুক্তি থেকে স্বতন্ত্রভাবে তার সমস্ত অধিকার বজায় রাখে। সব আইনি বিজ্ঞপ্তি অবশ্যই ইংরেজিতে, লিখিতভাবে (ইমেল সহ) হতে হবে এবং অন্য পার্টির প্রাথমিক পরিচিতিকে পাঠাতে হবে, যা Google-এর ক্ষেত্রে হল legal-notices@google.com। অন্য পার্টির আগে থেকে নেওয়া লিখিত সম্মতি ছাড়া কোনও পার্টিই এই চুক্তি অ্যাসাইন করতে পারবে না। যেকোনও সংশোধন লিখিত আকারে হতে হবে এবং উভয় পক্ষকে তাতে স্বাক্ষর করতে হবে। এই চুক্তিতে বিভিন্ন পার্টির মধ্যে স্বীকৃত সমস্ত শর্তাবলী বর্ণিত হয় এবং এটি এই বিষয়বস্তু সম্পর্কিত পার্টির মধ্যে অন্যান্য সমস্ত চুক্তি বাতিল করে দেয় এবং সেগুলির পরিবর্তে নতুন চুক্তি প্রয়োগ করে। এই চুক্তিতে "অন্তর্ভুক্ত" শব্দটির অর্থ হল "অন্তর্ভুক্ত কিন্তু সীমাবদ্ধ নয়।"
অন্যান্য সংজ্ঞা।
"গ্রাহক" বলতে বোঝায়, লাইসেন্সধারী কোনও সংস্থা হলে, সেই সংস্থার কোনও ব্যক্তি যাকে লাইসেন্সধারী সফ্টওয়্যার ব্যবহার করার অনুমতি দেয়।
"রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন" বলতে সমস্ত প্রযোজ্য রপ্তানি ও পুনরায় রপ্তানি নিয়ন্ত্রণ সংক্রান্ত আইন ও রেগুলেশনকে বোঝায়, যার মধ্যে (ক) মার্কিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগের ফরেন অ্যাসেট কন্ট্রোল অফিসের দ্বারা পরিচালিত বাণিজ্য ও অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং (খ) মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের দ্বারা পরিচালিত ইন্টারন্যাশনাল ট্রাফিক ইন আর্মস রেগুলেশন অন্তর্ভুক্ত, তবে এর মধ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের বাণিজ্য বিভাগের দ্বারা পরিচালিত এক্সপোর্ট অ্যাডমিনিস্ট্রেশন রেগুলেশন ("EAR") অন্তর্ভুক্ত নয়।
"উচ্চ ঝুঁকি সম্পন্ন অ্যাক্টিভিটি" বলতে এমন অ্যাক্টিভিটি বোঝায় যেখানে সফ্টওয়্যার ব্যবহার করা বা সেটি কাজ না করার ফলে মৃত্যু, ব্যক্তিগত আঘাত বা পরিবেশের ক্ষতি হতে পারে, যার মধ্যে পারমাণবিক সুবিধা, এয়ার ট্রাফিক কন্ট্রোল, লাইফ সাপোর্ট সিস্টেম বা অস্ত্রশস্ত্রের অপারেশন অন্তর্ভুক্ত।