Google Ad Manager MCP সার্ভার ব্যবহার করুন

Google Ad Manager একটি রিমোট মডেল কন্টেক্সট প্রোটোকল (MCP) সার্ভার অফার করে যা AI এজেন্টদের Google Ad Manager নেটওয়ার্ক, ইনভেনটরি, অর্ডার ও ব্যবহারকারীর ডেটার সাথে নিরাপদে ইন্টার‍্যাক্ট করতে দেয়। Ad Manager MCP সার্ভার কনফিগার করার মাধ্যমে, আপনি Google Antigravity, Claude ও ChatGPT-এর মতো AI অ্যাপ্লিকেশনকে আপনার Ad Manager ব্যবহারকারী হিসেবে অ্যাকশন পারফর্ম করার অনুমতি দেন।

MCP সার্ভার https://admanager.googleapis.com/mcp-এ উপলভ্য।

পূর্বশর্ত

  • Google Cloud প্রোজেক্ট তৈরি করার অ্যাক্সেস বা আগে থেকে থাকা Google Cloud প্রোজেক্ট দেখার অ্যাক্সেস।
  • আপনার AI ক্লায়েন্টে (যেমন, ChatGPT বা Claude) কানেকশন বা অ্যাপ এডিট করার অ্যাক্সেস।

Ad Manager MCP সার্ভার কনফিগার করা

Ad Manager MCP সার্ভার ব্যবহার করতে, আপনাকে নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করতে হবে:

  • আপনার Google Cloud প্রোজেক্টে Ad Manager API চালু করুন।
  • OAuth 2.0 এন্ড-ইউজার যাচাইকরণ কনফিগার করুন।
  • আপনার AI ক্লায়েন্টে MCP সার্ভার যোগ করুন।

Ad Manager API চালু করুন

Ad Manager MCP সার্ভার ব্যবহার করতে হলে, আপনার Google Cloud প্রোজেক্টে Ad Manager API চালু করতে হবে। আপনাকে Google Cloud প্রোজেক্ট তৈরি করতে হলে, নতুন প্রোজেক্ট দেখুন।

API চালু করুন

Ad Manager MCP সার্ভার ব্যবহারকারীর যাচাইকরণ ও অনুমোদনের জন্য OAuth 2.0 ব্যবহার করে। কোনও AI ক্লায়েন্ট MCP সার্ভারের সাথে কানেক্ট করলে, এটি AI ক্লায়েন্ট রান করা ব্যবহারকারী হিসেবে যাচাই করে। AI এজেন্ট ব্যবহারকারীর মতো একই Google Ad Manager ব্যবহারকারীর ভূমিকা, নেটওয়ার্ক মেম্বারশিপ ও অনুমতি পায়।

  1. Google Cloud কনসোলে, Google Auth Platform > ব্র্যান্ডিং বিকল্পে যান।

    ব্র্যান্ডিং বিকল্পে যান

  2. আপনি যদি আগেই Google Auth Platform কনফিগার করে থাকেন, তাহলে আপনি ব্র্যান্ডিং, দর্শক এবং ডেটা অ্যাক্সেস বিকল্পে গিয়ে নিম্নলিখিত OAuth-এর সম্মতি সংক্রান্ত স্ক্রিন সেটিংস কনফিগার করতে পারবেন। আপনি যদি এমন কোনও মেসেজ দেখতে পান যাতে বলা হয়েছে যে Google Auth Platform এখনও কনফিগার করা হয়নি, তাহলে শুরু করুন বিকল্পে ক্লিক করুন:

    1. অ্যাপের তথ্য বিভাগে, অ্যাপের নাম-এর জন্য, Ad Manager MCP Server বা আপনার পছন্দের নাম লিখুন।
    2. ব্যবহারকারীর সহায়তা সংক্রান্ত ইমেল বিকল্পে, আপনার ইমেল আইডি বা উপযুক্ত গ্রুপ বেছে নিন।
    3. পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
    4. দর্শক-এর জন্য, ইন্টার্নাল বেছে নিন।
    5. পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
    6. যোগাযোগের তথ্য-এর জন্য, এমন একটি ইমেল আইডি লিখুন যেখানে আপনার প্রোজেক্টে কোনও পরিবর্তন হলে আপনাকে বিজ্ঞপ্তি পাঠানো যেতে পারে।
    7. পরবর্তী বিকল্পে ক্লিক করুন।
    8. সম্পূর্ণ করুন বিভাগে গিয়ে Google API পরিষেবা সংক্রান্ত ব্যবহারকারীর ডেটা নীতি ভালো করে পড়ে নিন এবং আপনি সম্মতি জানালে, Google API পরিষেবা সংক্রান্ত ব্যবহারকারীর ডেটা নীতিতে আমি সম্মতি জানাচ্ছি বিকল্প বেছে নিন।
    9. চালিয়ে যান বিকল্পে ক্লিক করুন।
    10. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।
  3. ডেটা অ্যাক্সেস > স্কোপ যোগ করুন বা সরিয়ে দিন বিকল্পে ক্লিক করুন। আপনার Google Cloud প্রোজেক্টে চালু করা প্রতিটি API-এর জন্য স্কোপের তালিকা সহ একটি প্যানেল দেখা যাবে।

    1. ম্যানুয়ালি স্কোপ যোগ করুন বিকল্পের অধীনে, Ad Manager MCP সার্ভারের জন্য প্রয়োজনীয় OAuth স্কোপ লিখুন:
      • https://www.googleapis.com/auth/admanager (ক্যাম্পেন দেখা ও ম্যানেজ করার সম্পূর্ণ অ্যাক্সেস)
    2. টেবিলে যোগ করুন বিকল্পে ক্লিক করুন।
    3. আপডেট করুন বিকল্পে ক্লিক করুন।
    4. আপনার অ্যাপের জন্য প্রয়োজনীয় স্কোপ বেছে নেওয়ার পরে, ডেটা অ্যাক্সেস পৃষ্ঠায়, সেভ করুন বিকল্পে ক্লিক করুন।

আপনার AI ক্লায়েন্টে MCP সার্ভার যোগ করুন

আপনার AI ক্লায়েন্টে Ad Manager MCP সার্ভার যোগ করতে, আপনার ক্লায়েন্টের জন্য নির্দেশাবলী অনুসরণ করুন:

Antigravity

Antigravity-তে Ad Manager MCP সার্ভার যোগ করতে, নিম্নলিখিত ধাপগুলি সম্পূর্ণ করুন:

  1. OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ও সিক্রেট তৈরি করুন:

    1. Google API Console-এ, Google Auth প্ল্যাটফর্ম > ক্লায়েন্ট > ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান।

      ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান

      আপনি কোনও প্রোজেক্ট বেছে না নিলে, আপনাকে একটি প্রোজেক্ট তৈরি করার জন্য প্রম্পট করা হবে।

    2. অ্যাপ্লিকেশনের ধরন তালিকায়, ওয়েব অ্যাপ্লিকেশন বেছে নিন।

    3. নাম ফিল্ডে, আপনার অ্যাপ্লিকেশনের নাম লিখুন।

    4. অনুমোদিত রিডাইরেক্ট URI বিভাগে, + URI যোগ করুন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে URI ফিল্ডে https://antigravity.google/oauth-callback লিখুন।

    5. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন। ক্লায়েন্ট তৈরি করা হয়েছে।

      OAuth 2.0 ক্লায়েন্ট তৈরি করা হয়েছে ডায়ালগ খোলে।

    6. ক্লায়েন্ট সিক্রেট বিভাগে, ক্লায়েন্ট সিক্রেট কপি করে সেটি নিরাপদ জায়গায় সেভ করুন। আপনি এটি শুধুমাত্র একবারই কপি করতে পারবেন। আপনি এটি হারিয়ে ফেললে, সিক্রেটটি মুছে দিয়ে নতুন একটি তৈরি করুন।

  2. Antigravity-তে Ad Manager MCP সার্ভার যোগ করতে, আপনার ~/.gemini/config/mcp_config.json ফাইল আপডেট করুন:

    {
      "mcpServers": {
        "AdManager-MCP": {
          // Use your chosen MCP server URL.
          "serverUrl": "https://admanager.googleapis.com/mcp",
          "oauth": {
            "clientId": "CLIENT_ID",
            "clientSecret": "CLIENT_SECRET"
          }
        }
      }
    }

    আপনার OAuth 2.0 ক্লায়েন্ট ক্রেডেনশিয়াল দিয়ে CLIENT_ID ও CLIENT_SECRET পরিবর্ত করুন।

  3. Ad Manager MCP সার্ভার যাচাই করতে, Antigravity: OAuth-এর মাধ্যমে যাচাই করুন দেখুন।

Claude.ai

Claude.ai-তে Ad Manager MCP সার্ভার যোগ করতে, OAuth ক্লায়েন্ট আইডি ও OAuth ক্লায়েন্ট সিক্রেট সহ কাস্টম কানেক্টর কনফিগার করুন:

  1. OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ও সিক্রেট তৈরি করুন:

    1. Google API কনসোলে, Google Auth প্ল্যাটফর্ম > ক্লায়েন্ট > ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান।

      ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান

      আপনি কোনও প্রোজেক্ট বেছে না নিলে, আপনাকে একটি প্রোজেক্ট তৈরি করার জন্য প্রম্পট করা হবে।

    2. অ্যাপ্লিকেশনের ধরন তালিকায়, ওয়েব অ্যাপ্লিকেশন বেছে নিন।

    3. নাম ফিল্ডে, আপনার অ্যাপ্লিকেশনের একটি নাম লিখুন।

    4. অনুমোদিত রিডাইরেক্ট URI বিভাগে, + URI যোগ করুন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে URI ফিল্ডে https://claude.ai/api/mcp/auth_callback লিখুন।

    5. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন। ক্লায়েন্ট তৈরি করা হয়েছে।

      OAuth 2.0 ক্লায়েন্ট তৈরি করা হয়েছে ডায়ালগ খোলে।

    6. ক্লায়েন্ট সিক্রেট বিভাগে, ক্লায়েন্ট সিক্রেট কপি করে সেটি নিরাপদ জায়গায় সেভ করুন। আপনি এটি শুধুমাত্র একবারই কপি করতে পারবেন। আপনি এটি হারিয়ে ফেললে, সিক্রেটটি মুছে দিয়ে নতুন একটি তৈরি করুন।

  2. কাস্টম কানেক্টর তৈরি করতে নির্দেশাবলী অনুসরণ করুন। উন্নত সেটিংস মেনুতে আপনার ক্লায়েন্ট আইডি ও সিক্রেট লিখুন।

Claude Code

Claude Code-এ Ad Manager MCP সার্ভার যোগ করতে, OAuth ক্লায়েন্ট আইডি ও OAuth ক্লায়েন্ট সিক্রেট সহ কাস্টম কানেক্টর কনফিগার করুন:

  1. Claude Code ইনস্টল করুন।
  2. OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ও সিক্রেট তৈরি করুন:

    1. Google API কনসোলে, Google Auth প্ল্যাটফর্ম > ক্লায়েন্ট > ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান।

      ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান

      আপনার কোনও প্রোজেক্ট বেছে নেওয়া না থাকলে, আপনাকে একটি প্রোজেক্ট তৈরি করতে বলা হবে।

    2. অ্যাপ্লিকেশনের ধরন তালিকায়, ওয়েব অ্যাপ্লিকেশন বেছে নিন।

    3. নাম ফিল্ডে, আপনার অ্যাপ্লিকেশনের একটি নাম লিখুন।

    4. অনুমোদিত রিডাইরেক্ট URI বিভাগে, + URI যোগ করুন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে URI ফিল্ডে https://claude.ai/api/mcp/auth_callback লিখুন।

    5. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন। ক্লায়েন্ট তৈরি করা হয়েছে।

      OAuth 2.0 ক্লায়েন্ট তৈরি করা হয়েছে ডায়ালগ খোলে।

    6. ক্লায়েন্ট সিক্রেট বিভাগে, ক্লায়েন্ট সিক্রেট কপি করে সেটি নিরাপদ জায়গায় সেভ করুন। আপনি এটি শুধুমাত্র একবারই কপি করতে পারবেন। আপনি এটি হারিয়ে ফেললে, সিক্রেটটি মুছে দিয়ে নতুন একটি তৈরি করুন।

  3. কাস্টম কানেক্টর তৈরি করতে নির্দেশাবলী অনুসরণ করুন। উন্নত সেটিংস মেনুতে আপনার ক্লায়েন্ট আইডি ও সিক্রেট লিখুন।

Claude Desktop

Claude Desktop-এ Ad Manager MCP সার্ভার যোগ করতে, OAuth ক্লায়েন্ট আইডি ও OAuth ক্লায়েন্ট সিক্রেট সহ কাস্টম কানেক্টর কনফিগার করুন:

  1. Claude Desktop ইনস্টল করুন।
  2. OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ও সিক্রেট তৈরি করুন:

    1. Google API কনসোলে, Google Auth প্ল্যাটফর্ম > ক্লায়েন্ট > ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান।

      ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান

      আপনার কোনও প্রোজেক্ট বেছে নেওয়া না থাকলে, আপনাকে একটি প্রোজেক্ট তৈরি করতে বলা হবে।

    2. অ্যাপ্লিকেশনের ধরন তালিকায়, ওয়েব অ্যাপ্লিকেশন বেছে নিন।

    3. নাম ফিল্ডে, আপনার অ্যাপ্লিকেশনের একটি নাম লিখুন।

    4. অনুমোদিত রিডাইরেক্ট URI বিভাগে, + URI যোগ করুন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে URI ফিল্ডে https://claude.ai/api/mcp/auth_callback লিখুন।

    5. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন। ক্লায়েন্ট তৈরি করা হয়েছে।

      OAuth 2.0 ক্লায়েন্ট তৈরি করা হয়েছে ডায়ালগ খোলে।

    6. ক্লায়েন্ট সিক্রেট বিভাগে, ক্লায়েন্ট সিক্রেট কপি করে সেটি নিরাপদ জায়গায় সেভ করুন। আপনি এটি শুধুমাত্র একবারই কপি করতে পারবেন। আপনি এটি হারিয়ে ফেললে, সিক্রেটটি মুছে দিয়ে নতুন একটি তৈরি করুন।

  3. কাস্টম কানেক্টর তৈরি করতে নির্দেশাবলী অনুসরণ করুন। উন্নত সেটিংস মেনুতে আপনার ক্লায়েন্ট আইডি ও সিক্রেট লিখুন।

ChatGPT

ChatGPT-এর সাথে Ad Manager MCP সার্ভার ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই ChatGPT Business সাবস্ক্রিপশন নিতে হবে।

ChatGPT-তে MCP সার্ভার যোগ করতে, একটি Google OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ও সিক্রেট তৈরি করুন এবং তারপরে MCP সার্ভারকে ChatGPT-তে অ্যাপ হিসেবে যোগ করুন।

OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ও সিক্রেট তৈরি করা

  1. Google API কনসোলে, Google Auth প্ল্যাটফর্ম > ক্লায়েন্ট > ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান।

    ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান

    আপনার কোনও প্রোজেক্ট বেছে নেওয়া না থাকলে, আপনাকে একটি প্রোজেক্ট তৈরি করতে বলা হবে।

  2. অ্যাপ্লিকেশনের ধরন তালিকায়, ওয়েব অ্যাপ্লিকেশন বেছে নিন।

  3. নাম ফিল্ডে, আপনার অ্যাপ্লিকেশনের একটি নাম লিখুন।

  4. অনুমোদিত রিডাইরেক্ট URI বিভাগে, + URI যোগ করুন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে URI ফিল্ডে https://chatgpt.com/connector_platform_oauth_redirect লিখুন।

  5. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন। ক্লায়েন্ট তৈরি করা হয়েছে।

    OAuth 2.0 ক্লায়েন্ট তৈরি করা হয়েছে ডায়ালগ খোলে।

  6. ক্লায়েন্ট সিক্রেট বিভাগে, ক্লায়েন্ট সিক্রেট কপি করে সেটি নিরাপদ জায়গায় সেভ করুন। আপনি এটি শুধুমাত্র একবারই কপি করতে পারবেন। আপনি এটি হারিয়ে ফেললে, সিক্রেটটি মুছে দিয়ে নতুন একটি তৈরি করুন।

ChatGPT-তে অ্যাপ হিসেবে MCP সার্ভার যোগ করুন

  1. ChatGPT-তে সাইন-ইন করুন।
  2. ডেভেলপার মোড চালু করুন।
  3. ChatGPT অ্যাপ সেটিংস খুলুন।
  4. অ্যাপ তৈরি করুন বিকল্পে ক্লিক করুন এবং রিমোট MCP সার্ভারের জন্য একটি অ্যাপ তৈরি করুন।
  5. OAuth বিভাগে, আপনার ক্লায়েন্ট আইডি ও সিক্রেট দিন।
  6. MCP সার্ভার ব্যবহারের সাথে যুক্ত ঝুঁকি সম্পর্কে আপনি বুঝেছেন কিনা তা কনফার্ম করুন এবং তারপরে তৈরি করুন বিকল্পে ক্লিক করুন।

MCP সার্ভার অ্যাপ মেনুতে দেখানো হয় এবং চ্যাট প্রম্পটের মাধ্যমে ব্যবহার করার জন্য প্রস্তুত থাকে।

কার্সর

Cursor-এ Ad Manager MCP সার্ভার যোগ করতে, একটি ক্লায়েন্ট আইডি ও সিক্রেট তৈরি করুন। স্ট্যাটিক OAuth-এর মাধ্যমে MCP সার্ভার কনফিগার করুন। Cursor অ্যাক্সেস করার জন্য আপনি কী ব্যবহার করছেন তার উপর নির্ভর করে Cursor রিডাইরেক্ট URI ব্যবহার করে— যেমন, ওয়েব বা ডেস্কটপ অ্যাপ্লিকেশনের মাধ্যমে।

  1. OAuth 2.0 ক্লায়েন্ট আইডি ও সিক্রেট তৈরি করুন:

    ওয়েব বা কার্সর এজেন্ট

    1. Google API কনসোলে, Google Auth প্ল্যাটফর্ম > ক্লায়েন্ট > ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান।

      ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান

      আপনার কোনও প্রোজেক্ট বেছে নেওয়া না থাকলে, আপনাকে একটি প্রোজেক্ট তৈরি করতে বলা হবে।

    2. অ্যাপ্লিকেশনের ধরন তালিকায়, ওয়েব অ্যাপ্লিকেশন বেছে নিন।

    3. নাম ফিল্ডে, আপনার অ্যাপ্লিকেশনের নাম লিখুন।

    4. অনুমোদিত রিডাইরেক্ট URI বিভাগে, + URI যোগ করুন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে URI ফিল্ডে https://www.cursor.com/agents/mcp/oauth/callback লিখুন।

    5. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন। ক্লায়েন্ট তৈরি করা হয়েছে।

      OAuth 2.0 ক্লায়েন্ট তৈরি করা হয়েছে ডায়ালগ খোলে।

    6. ক্লায়েন্ট সিক্রেট বিভাগে, ক্লায়েন্ট সিক্রেট কপি করে সেটি নিরাপদ জায়গায় সেভ করুন। আপনি এটি শুধুমাত্র একবারই কপি করতে পারবেন। আপনি এটি হারিয়ে ফেললে, সিক্রেটটি মুছে দিয়ে নতুন একটি তৈরি করুন।

    ডেস্কটপ

    1. Google API Console-এ, Google Auth প্ল্যাটফর্ম > ক্লায়েন্ট > ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান।

      ক্লায়েন্ট তৈরি করুন বিকল্পে যান

      আপনার কোনও প্রোজেক্ট বেছে নেওয়া না থাকলে, আপনাকে একটি প্রোজেক্ট তৈরি করতে বলা হবে।

    2. অ্যাপ্লিকেশনের ধরন তালিকায়, ওয়েব অ্যাপ্লিকেশন বেছে নিন।

    3. নাম ফিল্ডে, আপনার অ্যাপ্লিকেশনের একটি নাম লিখুন।

    4. অনুমোদিত রিডাইরেক্ট URI বিভাগে, + URI যোগ করুন বিকল্পে ক্লিক করুন এবং তারপরে URI ফিল্ডে http://localhost:8787/callback লিখুন।

    5. তৈরি করুন বিকল্পে ক্লিক করুন। ক্লায়েন্ট তৈরি করা হয়েছে।

      OAuth 2.0 ক্লায়েন্ট তৈরি করা হয়েছে ডায়ালগ খোলে।

    6. ক্লায়েন্ট সিক্রেট বিভাগে, ক্লায়েন্ট সিক্রেট কপি করে সেটি নিরাপদ জায়গায় সেভ করুন। আপনি এটি শুধুমাত্র একবারই কপি করতে পারবেন। আপনি এটি হারিয়ে ফেললে, সিক্রেটটি মুছে দিয়ে নতুন একটি তৈরি করুন।

  2. স্ট্যাটিক OAuth-এর মাধ্যমে MCP সার্ভার কনফিগার করুন নির্দেশাবলী অনুসরণ করুন।
  3. Chat-এ MCP সার্ভার ব্যবহার করুন।

Ad Manager MCP সার্ভার পরীক্ষা করা

আপনার MCP ক্লায়েন্ট কনফিগার ও যাচাই করার পরে, AI চ্যাট ইন্টারফেসে টেস্ট প্রম্পট চালিয়ে আপনি কানেকশন যাচাই করতে পারবেন।

আপনার AI ক্লায়েন্টকে নিম্নলিখিত প্রশ্নগুলি জিজ্ঞাসা করে দেখুন:

  • "আমার অ্যাক্সেস আছে এমন Google Ad Manager নেটওয়ার্কের তালিকা দেখাও।"

    আপনার ব্যবহারকারীর অ্যাকাউন্টের সাথে যুক্ত Ad Manager নেটওয়ার্ক কোড ও ডিসপ্লে নাম রিট্রিভ ও ডিসপ্লে করার জন্য ক্লায়েন্ট list_networks কল করে।

  • "নেটওয়ার্ক কোড NETWORK_CODE-এর বিবরণ খোঁজো।"

    নির্দিষ্ট নেটওয়ার্কের জন্য মেটাডেটা আনতে ক্লায়েন্ট get_network ব্যবহার করে।

  • "নেটওয়ার্ক NETWORK_CODE-এর প্রথম ৫টি অর্ডার দেখো।"

    ক্লায়েন্ট আপনার নেটওয়ার্কে অর্ডার কোয়েরি করতে এবং সেগুলির সারসংক্ষেপ করতে list_orders ইনভোক করে।

টুলটি সঠিকভাবে রান করলে এবং Google Ad Manager ডেটা রিটার্ন করলে, আপনার MCP সার্ভার কানেকশন সঠিকভাবে কনফিগার করা হয়েছে।